Ad

বড় চ্যালেঞ্জের মুখে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-518991-1644559552
Durbin News

নিজের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে হয়ত এমন চ্যালেঞ্জের মুখে আগে কখনোই পড়তে হয়নি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে। দেশের ব্যাপক মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক সংকট নিয়ে আগে থেকেই চাপে ছিলেন এরদোগান। তার সাথে যেন প্রকৃতিও এবার সঙ্গ দিচ্ছে না তাকে। সাম্প্রতিক ভূমিকম্পের পর নতুন করে চ্যালেঞ্জ বেড়েছে তার উপর। এরদোগানের রাজনৈতিক প্রতিপক্ষের দাবী, প্রেসিডেন্টের চোখের সামনেই অপরিকল্পিতভাবে একের পর এক ভবন গড়ে তোলা হয়েছে। যার কারণে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়েছে বহুগুণে। দুই দশকের এরদোগান শাসনের শেষ দেখতে এবার মরিয়া হয়ে উঠেছে তুরস্কের বিরোধী পক্ষ। এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এর বিপরীতে জোট বেঁধেছে দেশের ৬ টি বিরোধী দল। প্রেসিডেন্ট নির্বাচনে এই ৬ দলের পক্ষ হয়ে এরদোগানকে চ্যালেঞ্জ জানাচ্ছেন কামাল কিলিচদারোগ্লু। ৭৪ বছর বয়েসী কামাল কিলিচদারোগ্লু পুরো তুরস্কেই তার নম্র স্বভাব এবং ঠান্ডা মেজাজের জন্য পরিচিত। চলনে বলনে ভারতের মহাত্মা গান্ধীর সাথে তার মিল পান অনেকেই। যার কারণে তাকে “কামাল গান্ধী” কিংবা “তুরস্কের গান্ধী” সম্বোধনও শুনতে হয়। দুই মাস বাকি থাকলেও এখনই নির্বাচন ঘিরে আশাবাদী কামাল কিলিচদারোগ্লু। এরদোগান প্রশাসনের সাম্প্রতিক ব্যর্থতাই আলো দেখাচ্ছে তাদের। এরইমাঝে নির্বাচনে জয়লাভ করলে এরদোগানের সব নীতিই বদলে দেয়ার ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি। বিশেষ করে তুরস্ককে সংসদীয় পদে ফিরিয়ে আনার জন্য নতুন করে তোড়জোড় শুরু করেছে বিরোধী পক্ষ। সেক্ষেত্রে আবারও তুরস্কে প্রধানমন্ত্রীর পদ ফিরিয়ে আনা হবে। এবং কোন প্রকার রাজনৈতিক দায়িত্ব ছাড়াই প্রেসিডেন্ট নিরেপেক্ষ ভূমিকা পালন করবেন। চুক্তি অনুযায়ী, নির্বাচিত হলে আগামী সাত বছর প্রেসিডেন্ট পদে থাকবেন কামাল কিলিচফারোগ্লু। আর এরপরই সক্রিয় রাজনীতি থেকে বিদায় নেবেন তিনি। তবে এসবের চেয়ে বড় চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক খাত ঘিরে। সাম্প্রতিক সময়ে তুরস্কের মুদ্রা লিরার ব্যাপক পরিমাণ দরপতন ঘটেছে। যার কারণে অর্থনৈতিক সংকটের মাঝে দিন কাটাচ্ছে দেশটি। কিন্তু প্রেসিডেন্ট এরদোগান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর নীতি এখন পর্যন্ত প্রণয়ন করতে পারেননি। এমনকি মুদ্রাস্ফীতি কমানোর বদলে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে লিরার দরপতন কমেনি। অর্থনীতিতে এরদোগানের এমন ব্যর্থতার সুবাদে আশাবাদী হয়ে উঠেছে বিরোধী পক্ষ। কেবলমাত্র এই একটি বিষয়কে কেন্দ্র করেই সরকার ব্যবস্থাকে এরদোগানকে সরানো সম্ভব বলেই বিশ্বাস করেন তারা। তাদের বিশ্বাস, তুরস্কে নিজস্ব স্টাইলে সংসদীয় গণতন্ত্র পূণরায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন তারা। ২০১৭ সালে এক গণভোটের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র বিলুপ্ত করেন এরদোগান। নেশন অ্যালায়েন্স প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারিতেই মুদ্রাস্ফীতি একক অংকে নামিয়ে আনা হবে। বিগত দুই বছরের মধ্যে যা আর কখনোই ঘটেনি। বর্তমানে দেশটিতে ৫৫% মুদ্রাস্ফীতি রয়েছে। এছাড়াও তারা তুর্কি লিরার স্থিতিশীলতা পুনরুদ্ধার করার ঘোষণা দিয়ে রেখেছে। গত পাঁচ বছরে তুরস্কের এই মুদ্রা তার মূল্যের ৮০% হারিয়েছে।প্রতিশ্রুতি অনুযায়ী, নেশন অ্যালায়েন্স কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করবে এবং মন্ত্রিসভাকে গভর্নর নির্বাচনের অনুমতি দেওয়ার মতো পদক্ষেপগুলো ফিরিয়ে আনবে।এছাড়াও তারা সংসদকে ব্যাংকের মিশন, অপারেশনাল স্বাধীনতা এবং উচ্চ-স্তরের নিয়োগের বিষয়ে আইন পাস করার অনুমতি দেওয়ার জন্য আইন তৈরি করবে।চলমান অর্থনৈতিক সংকটে কার্যকরী কিছু পদক্ষেপের প্রস্তাবনাও রেখেছে তারা। প্রেসিডেন্সির ব্যবহৃত বিমানের সংখ্যা, বেসামরিক কর্মচারীদের ব্যবহৃত গাড়ির সংখ্যা এবং কিছু রাষ্ট্রীয় ভবন বিক্রি করে সরকারি ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে।যদিও এসব চ্যালেঞ্জে এখনই ভড়কে যাচ্ছেন না বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ক্যারিশম্যাটিক লিডার খ্যাত এই নেতা এখন পর্যন্ত নিজের জয় নিয়ে ব্যাপক আত্মবিশ্বাসী। ২০০২ সাল থেকেই তুরস্কের ক্ষমতায় আছেন এরদোগান। তুরস্কের সেক্যুলারপন্থী দলগুলোকে শত্রু আখ্যা দেন তিনি। আর নিজের দলকে তিনি পরিচালনা করছেন নব্য ইসলামিস্ট হিসেবে। সবমিলিয়ে ১৪ মে এর নির্বাচনে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন এরদোয়ান নিজেও।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad