Ad

বড় হামলা করে যুক্তরাষ্ট্রের দাবি ভুল প্রমান করলো রাশিয়া।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

ইউক্রেনে বেড়েই চলছে রুশ আগ্রাসন। গেল বৃহষ্পতিবার দেশটিতে শব্দের চেয়েও পাঁচ গুন বেশি গতিসপন্ন হাইপরসনিক ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। শুধু এটিই নয় আন্তর্জাতিক গনমাধ্যমের তথ্য অনুযায়ী,এদিন দেশটির গুরুত্বপুর্ন ১০ টি স্থাপনা লক্ষ্য করে, অন্তত আরো ৮১ টি ক্ষেপনাস্ত্র কিংবা ড্রোন নিক্ষেপ করা হয়েছে। পুতিন বাহিনীর এমন সাড়াশী অভিযানে প্রান হারিয়েছেন, অন্তত এগার জন ইউক্রেনীয় নাগরিক এবং আহত হয়েছেন আরো প্রায় ২০ জন। ক্রেমলিন প্রশাসন দাবি করছে, গেল কয়েক মাসে এটাই তাদের সবচেয়ে সফল অভিযান। অবশ্য ইউক্রেন বলছে, এর মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি আরো একধাপ উসকে দিয়েছে রাশিয়া। অন্যদিকে জাতিসংঘ দাবি করছে, রাশিয়ার এমন অভিযান চলতে থাকলে, যেকোন সময় বড় ধরনের পরমানু দুর্ঘটনার কবলে পড়তে পারে ইউক্রেনবাসী। এর আগে চলতি মাসের শুরুতে, ইউক্রেনের উপর অভিযোগ উঠেছিল, তারা রাশিয়ার মুল ভুখন্ডের একটি গ্রামে প্রবেশ করে আক্রমন চালিয়েছিলো। তাই ইউক্রেনের উপর এমন ভয়াবহ ক্ষেপনাস্ত্র হামলাকে তারই প্রতিশোধ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এই হামলার মুল লক্ষ্যবস্ত ছিল ওডেসা এবং খারকিভ সহ ইউক্রেনের দশটি গুরুত্বপুর্ন অঞ্ছল। পুরো দেশ জুড়ে একযোগে চালানো এই হামলার ব্যপকতা খুব বেশি না হলে ও সব মহলে আলোচনা হচ্ছে হামলায় ব্যবহার হওয়া অস্ত্র নিয়ে। মস্কো বলছে বৃহষ্পতিবারের অভিযানে ব্যবহার হয়েছে হাইপারসনিক ক্রুজ মিসাইল। এক বছর আগে যুদ্ধের শুরুর দিকে ব্যবহার হয়েছিল কিনজাল নামের এই ক্ষেপনাস্ত্র। রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত কিনজাল শব্দের চেয়ে ৫ গুন বেশি গতিসম্পন্ন। ফলে এটি যেকোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাকি দিয়ে আঘাত হানতে পারে কাংখিত লক্ষ্যবস্ততে। হামলার পর এক বিবৃতিতে রাশিয়া দাবি করেছে তারা এদিন সফল ভাবে গুড়িয়ে দিয়েছে ইউক্রেনের বেশ কিছু সামরিক স্থাপনা এবং শিল্প কারখানা। সামরিক স্থাপনা গুলোতে ছিল বিদেশী অস্ত্রের মজুদ এবং নিজস্ব অস্ত্র তৈরির কারখানা। এছাড়া বিভিন্ন সুত্রের মতে অস্ত্র মেরামতেরও একটি কারখানা ধ্বংস হয়েছে এদিন। হঠাত এত বড় হামলার জন্য প্রস্তত ছিলোনা খোদ ইউক্রেনীয় সেনাবহরও। তারা স্বীকার করে নিয়েছে সাম্প্রতিক সময়ে তারা এত বড় অভিযান আর মোকাবেলা করেনি। প্রেসিডেন্ট জেলেনস্কির বক্তব্য এর মাধ্যমে আগুনে ঘি ঢাললো ক্রেমলিন। এছাড়া তার অভিযোগ এদিন রাশিয়ান হামলার লক্ষ্য ছিল বেসামরিক নাগরিকেরা। এদিনের হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে ইউক্রেনের জাপোরিজিয়ায় অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পরমানু কেন্দ্র। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে ইউক্রেনের কয়েক লাখ মানুষ। শীতের এই সময়টায় বিদ্যুৎ হীনতার ফলে ঠান্ডায় কাপছে তারা। আর আপাতদৃষ্টিতে এই বিদ্যুৎ সংকট খুব সহজেই সমাধান করা যাবে বলে মনে হচ্ছেনা। চলমান ইউক্রেন যুদ্ধে এই নিয়ে ষষ্টবারের মত “জাপোরিজিয়া পরমানু কেন্দ্রে” হামলা হলো। তবে প্রতিবারই কেন্দ্রটি রক্ষা পেয়েছে বড় ধরনের বিপর্যয় থেকে।তবে বিশেষজ্ঞরা বলছেন, এখন যেরকম জরুরী ডিজেল দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে তা চলতে থাকলে, যেকোন সময় কেন্দ্রটিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।আর এমনটা হলে পুরো ইউক্রেন এবং আশেপাশের অঞ্ছলে দেখা দিতে পারে, চেরনোবিলের মত বিপর্যয়। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, খুব দ্রুতই শেষ হচ্ছেনা রুশ ইউক্রেন সংঘাত।তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়া অন্তত আরো একবছর এই যুদ্ধ টানতে চায়।তবে তাদের বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা নেই। তবে রাশিয়ার সাম্প্রতিক হামলা, ভুল প্রমান করেছে সে দাবি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad