Ad

মাত্র ১২ দিনে পরমানু বোমা ?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-56072-1528097472
Durbin News

সম্প্রতি আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট দিয়েছে ইরান পরমাণু বোমা তৈরির কাছাকাছি চলে গেছে ।তাদের রিপোর্টে এটাও উঠে আসে মাত্র ১২ দিনের ব্যবধানে ইরান পরমানু বোমা তৈরি করার সক্ষমতা রাখে । ইরানের পারমাণবিক গবেষনার ইতিহাস নতুন নয় ১৯৬৭ সালে ইরানে তেহরান রিসার্চ রিএক্টর প্রতিষ্ঠিত হয় ।এটা শতকরা ৯৩ ভাগ বিশুদ্ধতার ইউরেনিয়াম সরবারাহ করতে পারতো । ১৯৭৩ সালে ইরানের এটমিক এনার্জি অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় যাদের লক্ষ্য ছিল কমপক্ষে ২০ টি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা। সেই সময়ে ইরান তার বিশ্ববিদ্যালয়গুলোতে, নিউক্লিয়ার সাইন্সের উপর গবেষনা আরো বাড়িয়ে দিতে শুরু করলো । ১৯৭৪ সালে সিমেন্সের সিস্টার কনসার্ন ক্র্যাফটওয়ার্কের সাথে, ১২০০ মেগাওয়াট ক্ষমতার রিএক্টর নির্মানের চুক্তি করলো ইরানের বুশেহেরে ।একই বছর তারা প্রায় ১ মিলিয়ন ডলার খরচ করলো, তাদের পারমানবিক প্রকল্পের পেছনে । ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব হয়ে গেলেও ,পরবর্তী সরকার পরমাণু প্রকল্প থেকে সরে আসার কোন লক্ষনই দেখালো না । সেই সময়ে পরমাণু প্রকল্প নিয়ে এখনকার মতো নজরদারি ছিল না ।আর সেটাকেই কজে লাগিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করলো ইরান । প্রথমে তাদের লক্ষ্য শুধু বিদ্যুৎ উৎপাদন হলেও ,এই মূহুর্তে ইরান এগোচ্ছে পারমাণবিক বোমার কথা মাথায় রেখেই । ১৯৯২ সালের আগস্ট মাসে মস্কোতে ইরান এবং রাশিয়া সরকারের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় । এই চুক্তি অনুসারে বুশেহেরে যে পারমানবিক প্রকল্প চালু আছে, সেটা রাশিয়া এবং ইরান মিলে সংস্কার করবে । ইরানী অপারেটরদের রাশিয়ায় প্রশিক্ষনের ব্যবস্থা করা যাবে । আর প্ল্যান্টে অর্ধেক রাশিয়া এবং অর্ধেক ইরানী এক্সপার্ট থাকবে পুরো বিষয়টা দেখাশোনা করার জন্য । ২০১৫ সালে ইরানের সাথে যুক্তরাষ্ট্র সহ, আরো পাঁচটি পারমাণবিক শক্তিধর দেশের,যে পরমাণু চুক্তি হয়, সেটা অনুসারে, ইরান ৩০০ কেজির বেশি ইউরেনিয়াম, নিজেদের কাছে রাখতে পারবে নাএবং তারা 3.67 পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে ,যা তাদের পরমাণু শক্তি চালিত বিদ্যুৎ কেন্দ্রের, কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে । কিন্তু এই চুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 2017-2018 সাল থেকেই, ইরান শতকরা ৬০ ভাগ পর্যন্ত, বিশুদ্ধ ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে, যা নির্ধারিত মাত্রার প্রায় ১৯ গুন বেশি । অবশ্য ইরান এই অতিরিক্ত উৎপাদনের কোন সঠিক কারণ দেখাতে পারেনি । ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সির (IAEA) তথ্যানুসারে , ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসের। ১২ তারিখে, ইরানের কাছে ১৯২ পাউন্ড বেশি এনরিচড ইউরেনিয়াম পাওয়া যায়। যার বিশুদ্ধতা ৬০ ভাগ থেকেও আরো অনেক বেশি । অর্থাৎ ইরান তাদের ৬০ ভাগ বিশুদ্ধতার স্কেলকে অতিক্রম করেছে । IAEA আরো জানায় , জানুয়ারী ২০২১ সালে ইরানের ফরদো পারমানবিক কেন্দ্রের দুটো সেন্ট্রিফিউজ মেশিন, এমনভাবে কনফিগার করা হয়েছে, যেন সেগুলো আরো বেশি বিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারে । ফরদো পারমানবিক প্রকল্পটি, তেহরান থেকে ৫৫ কিলোমিটার দক্ষিন পশ্চিমে অবস্থিত । এটির আকার একটি ফুটবল মাঠের সমান এবং এতে রয়েছে প্রায় ৩০০০ টি সেন্ট্রিফিউজ মেশিন । পশ্চিমাদের ধারণা, এখানেই পরমানু বোমার জন্য বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করছে ইরান । ইসরাইল এবং আমেরিকা আরো দাবী করছে, মাত্র ১২ দিনের মধ্যেই ইরান একটা পরমাণু বোমার জন্য, বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে সক্ষম । IAEA ইন্সপেক্টরদের মতে ,ফরদো পারমানবিক প্রকল্প হতে প্রাপ্ত ইউরেনিয়ামের বিশুদ্ধতা, শতকরা ৮৪ ভাগ । বলাই বাহুল্য পরমাণু বোমা নির্মানের জন্য, ৯০ ভাগ বিশুদ্ধতার ইউরেনিয়াম দরকার । অতএব ধারণা করাই যায় ,ইরান সকলের চোখ ফাঁকি দিকে পরমাণু বোমার পথেই হাঁটছে ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad