Ad

নতুন সেনার সাথে ইউক্রেন প্রেসিডেন্ট পদও চান ওয়াগনার প্রধান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1384683-20230313130305
Durbin News

বিগত এক সপ্তাহ ধরে সারাবিশ্বের কাছে ব্যাপক আকারে পরিচিত পেয়েছে রাশিয়ার ভাড়াটে সেনার দল ওয়াগনার গ্রুপ। দলের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নানা কীর্তি আর প্রভাবের কথাও আর অজানা নয় বিশ্ববাসীর কাছে। এই মুহুর্তে বাখমুতে রুশ বাহিনীর নেতৃত্বে আছে এই দলটি। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এবার এক অন্যরকম আবদারই করে বসেছেন ওয়াগনার প্রধান। জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট পদে বসতে চান তিনি। আর আগামী বছরের নির্বাচনেই এই পদের জন্য লড়তে আগ্রহী এই রাশিয়ান। এর ঠিক আগে, যুদ্ধের জন্য নতুন করে সেনা চেয়েছেন ইয়েভজেনি প্রিগোজিন। বাখমুতে ব্যাপক জনবল হারানোর পর এমন দাবী করেছেন তিনি। আর এজন্য পুরো রাশিয়ায় ৪২ টি শহরে যোদ্ধা নিয়োগকেন্দ্র খোলা হয়েছে। ইউক্রেনে ওয়াগনারের ঠিক কত সেনা আছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, সেখানে এই বেসরকারি সেনা সংস্থার অন্তত ৫০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এদের মাঝে ৪০ হাজারই রাশিয়াতে বিভিন্ন অপরাধে সাজা ভোগ করছিলেন। কিন্তু রাশিয়ার হয়ে কাজ করলে মুক্তি দেয়া হবে এমন আশ্বাস দেয়া হয় তাদের। যদিও ফেব্রুয়ারি মাসে তিনি জানান, কারাগার থেকে আর কাউকে ওয়াগনারের অংশ হতে দিচ্ছেন না তিনি। ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের দাবি, যুদ্ধে ওয়াগনারের প্রায় ৩০ হাজার যোদ্ধা হতাহত হয়েছেন। এই দাবির পুরো সত্যতা মেলেনি। তবে নিহতের তালিকা যে নেহায়েত কম না, তাও স্বীকার করেছেন ইয়েভজেনি প্রিগোজিন।পুতিন ঘনিষ্ঠ হিসেবে প্রিগোজিনের প্রভাব বেশ বড়ই বলা চলে। কদিন আগে ওয়াগনার যোদ্ধাদের পর্যাপ্ত গোলাবারুদ দেয়া হচ্ছেনা এমন অভিযোগ এনেছিলেন তিনি। এ নিয়ে রুশ সেনা কর্মকর্তাদের সাথে তার বিরোধের কথাও প্রকাশ্যে এসেছিলো। এরপর অবশ্য গত শুক্রবারেই আরেক অডিওবার্তায়, গোলাবারুদ সরবরাহ বাড়ানোর জন্যু রাশিয়ান সরকারকে ধন্যবাদ জানান তিনি। অতি আধুনিক সব অস্ত্র দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব অস্ত্র তাদের সকল প্রয়োজন মেটাতে সক্ষম। অস্ত্র আর সেনাই কেবল নয়, এরপর আরও বড় পদের জন্যেও আবদার ধরেছেন প্রিগোজিন। আগামী বছর ইউক্রেনের প্রেসিডেন্ট পদের জন্যেও লড়ার ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। প্রেসিডেন্ট হলে দেশটিতে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে ওয়াগনার প্রধান বলেন, আমি রাজনীতির মাঠে নামছি। আমার আশপাশের সবকিছু পর্যবেক্ষণ করে রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করেছি। আমি ২০২৪ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট পদে নির্বাচনের লক্ষ্য নির্ধারণ করেছি। প্রিগোজিনের প্রত্যাশা, ইউক্রেনের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট পেট্রো প্রোশেঙ্কো এবং বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সাম্প্রতিক সময়গুলোতে ওয়াগনার প্রধানের সাথে তিক্ততা সৃষ্টি হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শোইগু ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের। গোলাবারুদ চাওয়া এবং আর্থিক বিষয় নিয়ে স্পষ্ট বিরোধে জড়িয়েছে দুই পক্ষ। প্রিগোজিনের নিজের ভাষায়, তার দলের প্রতি মাসে ১০ হাজার টন গোলাবারুদের প্রয়োজন, যার মূল্য ১০০ কোটি মার্কিন ডলার। এত বড় অঙ্কের অর্থের প্রায় সবটাই যোগান দিচ্ছে রুশ সরকার। এর পেছনেও যুক্তি দিয়েছেন ওয়াগনার প্রধান। তিনি বলেন, নিজের অর্থে অস্ত্র কিনে যুদ্ধ করা একটি রাষ্ট্র ব্যবস্থাপনার ইস্যু। সেটি কোনোভাবেই ব্যবসা না। মূলত এসব ইস্যুতেই ওয়াগনার প্রধান এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাঝে দ্বন্দ চরমে উঠেছে। মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ ছাড়া ওয়াগনারের সফলতায় প্রতিরক্ষা মন্ত্রণালয় হিংসা করছে এমন অভিযোগও করেন তিনি। প্রিগোজিনের ভাষ্যমতে, ওয়াগনার গ্রুপের সফলতার পথে বাধা সৃষ্টি করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad