Ad

রুশ বিমানের আক্রমনে বিদ্ধস্ত মার্কিন ড্রোন।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
cc213520ae41dc6b67f72e501d3e3b95-6410c80e677bc
Durbin News

এবারে রুশ যুদ্ধবিমানের আক্রমনে বিদ্ধস্ত হলো, শক্তিশালী মার্কিন ড্রোন এমকিউ নাইন রিপার। ফলে দেখা দিয়েছে দুই পরাশক্তির মধ্যে সংঘাতের প্রবল সম্ভবনা। মার্কিন সামরিক বাহিনী নিজেদের বিবৃতিতে নিশ্চিত করেছে, স্থানীয় সময় গত মঙ্গলবার, ক্রিমিয়া উপদ্বীপের কাছাকাছি কৃষ্ণসাগরের উপর ঘটেছে এই ঘটনা। গত বছর রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, এই প্রথম রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উড়োজাহাজের মধ্যে, এমন সরাসরি সংঘর্ষ ঘটলো।ঘটনার প্রেক্ষিতে মার্কিন প্রশাসন অভিযোগ করেছে, ওই দিন আন্তর্জাতিক আকাশসীমায় রুশ বিমানগুলো, ইচ্ছাকৃতভাবে এমন বেপরোয়া এবং অপেশদার আচরন করেছে। যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান কমিশন কতৃক প্রকাশিত ঘটনার বিবরনীতে দেখা যায় গত মঙ্গলবার কৃষ্ণসাগরের উপর উড়ছিল দুটি এসইউ টুয়েন্টি সেভেন রুশ বিমান এবং একটি মার্কিন রিপার ড্রোন। এসময় সেখানে আচমকায় একটি যুদ্ধবিমান ড্রোন বরাবর উপরে উঠে যায়। এবং ইচ্ছাকৃতভাবে সেটির উপর বেশ কয়েকবার জ্বালানী তেল ফেলে। পরে বিমানটি সরে আসার সময় আঘাত করে ড্রোনের প্রোপেলারে। ফলে ঝুকি এড়াতে ক্ষতিগ্রস্ত ড্রোনটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত করার সিদ্ধান্ত নেয় মার্কিন বাহিনী।জানা গিয়েছে এই পুরো সংঘাতের ঘটনা ঘটেছে আন্তর্জাতিক আকাশসীমায়। যেখানে দুই দেশের অবাধে বিমান কিংবা ড্রোন পরিচালনার পুর্ন অনুমতি রয়েছে। গেল বছর ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রুশ সীমান্তবর্তী কৃষ্ণসাগরের আকাশে নিয়মিতই রিপার ড্রোন দিয়ে নজরদারি কার্যক্রম চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আর পেন্টাগনের মতে সংঘাতের দিনও, তারা নিয়মিত নজরদারি কার্যক্রম চালাচ্ছিল। শক্তিশালী এই ড্রোন প্রায় ৫০ হাজার ফিট পর্যন্ত উপরে উড়তে পারে। অন্যদিকে অবশ্য রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয় অস্বীকার করেছে মার্কিনিদের অভিযোগ। তাদের মতে, এদিন রাশিয়ান বিমান কোন ধরনের অস্ত্র ব্যবহার করেনি। বরংচ তারা বলছে মঙ্গলবার সকালে, রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স, ক্রিমিয়া উপদ্বীপে একটি মার্কিন ড্রোন শনাক্ত করে, যা রাশিয়ান সীমান্তের দিকে এগুচ্ছিল। এমনকি ড্রোনটি ইউক্রেনে অভিযানের জন্য, যে অস্থায়ী আকাশপথ তৈরি করা হয়েছে তা লঙ্ঘন করছিল, তাই অনুপ্রবেশকারীকে পর্যবেক্ষনে যায় দুটি রুশ বিমান। ক্রেমলিনের দাবি রুশ যুদ্ধবিমান দেখে ভয় পেয়ে, তড়িঘড়ি বাক নিয়ে পালাতে চায় মার্কিন রিপার ড্রোন। আর তখনই সেটি নিয়ন্ত্রন হারিয়ে বিদ্ধস্ত হয় কৃষ্ণসাগরে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার ব্যাখ্যা দিতে, রুশ রাষ্ট্রদুতকে তলব করেছে ওয়াশিংটন। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো এধরনের কোন কর্মকান্ড লক্ষ্য করা যায়নি।এখন প্রশ্ন উঠেছে, মার্কিন ড্রোনের নজরদারির কাজ ব্যাহত করতে গিয়ে, রাশিয়া কোন দুর্ঘটনা ঘটিয়েছে, নাকি সেটি ধ্বংস করার জন্য হামলা চালিয়েছে? বিশ্লেষকদের আশঙ্কা যদি যুক্তরাষ্ট্র মনে করে রাশিয়া ইচ্ছা করেই ড্রোন বিদ্ধস্ত করতে চেয়েছে তাহলে এই অঞ্ছলে চলমান উত্তেজনা আরো বাড়বে। কিছু বিশ্লেষক অবশ্য বলছেন রাশিয়া ইচ্ছাকৃত ভাবে ড্রোনটি ভুপাতিত করেছে। তারা দেখতে চাইছে যুক্তরাষ্ট্র এই অঞ্ছলে সরাসরি যুদ্ধ করতে কতটা আগ্রহী।যদি মার্কিনিরা সরাসরি কোন প্রতিক্রিয়া না দেখায়, তাহলে পুতিন হয়তোবা দ্রুতই, ইউক্রেনে তার দখল অভিযান জোড়ালো করে, দেশটি দখল করে নিতে চাইবেন। তবে তার এই কামনা সফল হবে কিনা, তা সময়ই বলে দিবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad