Ad

নির্বাচনে হেরে যাচ্ছেন এরদোয়ান? যেসব চ্যালেঞ্জের মুখে তুর্কি প্রেসিডেন্ট

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

নির্বাচনে হেরে যাচ্ছেন এরদোয়ান? যেসব চ্যালেঞ্জের মুখে তুর্কি প্রেসিডেন্টরাস্তায় লেবুর শরবত আর রুটি বিক্রেতা থেকে হয়েছেন, আধুনিক তুরস্কের সবচেয়ে প্রভাবশালী এবং জনপ্রিয় নেতা। শুধু তুরস্ক নয়, নেতৃত্ব গুনে তাকে মুসলিম বিশ্বের খলিফা ও বলেন কেউ কেউ। বলছি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের কথা।তুরস্কের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন হলেও সাম্প্রতিক টানাপোড়েনে চ্যালেঞ্জের মুখে রয়েছেন তিনি। আগামী নির্বাচনে যতোই ঘনিয়ে আসছে ,আবারও প্রেসিডেন্ট হিসেবে তার আগমন নিয়ে বাড়ছে জল্পনা।আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে যখন জোর প্রস্তুতি নিচ্ছিলেন এরদোয়ান, তখনই বিধ্বংসী ভয়াবহ ভূমিকম্প বিপর্যয়ে পড়ে তুরস্ক। তাই দুর্যোগ পরবর্তী বিপর্যয় মোকাবিলায় হিমশিম খাওয়া প্রেসিডেন্ট , মুখোমুখি হচ্ছেন কঠিন রাজনৈতিক পরীক্ষার। এই পরীক্ষায় উৎরে গেলেই আবারও মসনদে বসবেন বিশ্ব নন্দিত এই নেতা।এরদোগানের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর মধ্যে জনপ্রিয়তায় ভাটা পড়া- অন্যতম চিন্তার কারণ।ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের ভূমিকম্পে প্রায় ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন তুরস্কে। এছাড়া গৃহহীন হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। এই দুর্যোগ মোকাবিলায় পুরোপুরি ব্যর্থতার অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে। শুধু তুরস্ক নয়, বিশ্ব মিডিয়ায় ও প্রভাব কমেছে তার।তুরস্কের টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি, এরদোগানের জনপ্রিয়তায় ভাটা পড়ার আরেকটি কারণ। দেশটিতে মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে পৌঁছানোর কারণে জীবনযাত্রার খরচ মেটাতে মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশটির প্রেসিডেন্ট এর ওপর আর ভরসা করতে পারছেন না তুর্কি নাগরিকরা এমন ও গুঞ্জন শোনা যাচ্ছে।২০১৬ সালে এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে ব্যার্থ সামরিক অভ্যুত্থান পরিচালনা করা হয়। সে যাত্রায় বেচে গেলেও আসন্ন নির্বাচনে তিনি কতটা সফল হবেন সেটি নির্ভর করছে তার সরকার কীভাবে বিপর্যস্ত অর্থনীতি ও ভূমিকম্পপরবর্তী পরিস্থিতি সামাল দিতে পারছে তার ওপর।নিজে চার সন্তানের জনক হলেও তুরস্কে ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনা করেন। যেটিকে ভালো ভাবে নেয়নি দেশটির নাগরিকেরা। এছাড়া খ্রিস্টান ও মুসলিমদের উপাসনালয় হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করে একটা পক্ষের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি।তবে চ্যালেঞ্জ থাকলেও দেশটির অধিকাংশ নাগরিক চান এরদোগান ই আবার ক্ষমতায় আসুক।২০০৩ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ২০১৪ সালে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। গত ২০ বছর ধরে তিনি দেশটির ক্ষমতায় আসীন।শাসনামলের শুরুর দিকে রাস্তাঘাট ও হাসপাতালের মতো অবকাঠামো নির্মাণ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এরদোগান।এর পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তুরস্কের জনপ্রিয় নাম হয়ে ওঠেন এরদোগান।এছাড়া ইসলামপন্থি মূল্যবোধের পক্ষে সরাসরি বক্তব্য দেওয়ার জন্য এরদোগান তার সমর্থকদের কাছে তুমুল জনপ্রিয়। তার নেতৃত্বে ইসলামপন্থি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি ক্ষমতায় আসার পর সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণকে তুষ্ট করার জন্য নানা ধরনের পদক্ষেপ নিতে শুরু করে।ক্ষমতায় আসার আগেও এক সমাবেশে জাতীয়তাবাদী একটি কবিতা পড়ার জন্য তার চার মাসের জেল হয়েছিল। এই কবিতার কয়েকটি লাইন ছিল এ রকম— মসজিদ আমাদের ব্যারাক, গম্বুজ আমাদের হেলমেট, মিনারগুলো আমাদের বেয়নেট এবং বিশ্বাস হলো আমাদের সৈন্য।তার উত্থান শুরু হয় প্রায় তিন দশক আগে ইস্তানবুল শহরের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। মধ্যবিত্ত পরিবারের সন্তান ও সাবেক ফুটবলার এরদোগান ১৯৯৪ সালে ইস্তানবুল শহরের মেয়র নির্বাচিত হয়ে চলে আসেন রাজনীতির সম্মুখ সারিতে। আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের পর অন্য যে কোনো নেতার চেয়ে এগিয়ে আছেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad