Ad

যুক্তরাষ্ট্রের চেয়েও কম সাবমেরিন রাশিয়ার, তবুও কেন ভয়ে থাকে ওয়াশিংটন?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
russia_submarine_header-1000x384
Durbin News

নিজেরা সবচেয়ে বেশি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের অধিকারী হয়েও রুশ সাবমেরিনকে যমের মতো ভয় পায় যুক্তরাষ্ট্র। অথচ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, পেন্টাগনের হাতে রয়েছে ৬৮টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। এরপরের স্থানে রয়েছে মস্কো, তাদের হাতে রয়েছে ২৯টি। কিন্তু এরপরও জলপথের আক্রমণে রাশিয়ার থেকে ওয়াশিংটন বরাবরই তটস্থ থাকে।যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে ভয়ংকর অস্ত্রগুলোর একটি ধরা হয় টাইফুন ক্লাস সাবমেরিনকে। এটা সর্বকালের সর্ববৃহৎ সাবমেরিন। এই সাবমেরিনকে তৈরী করা হয়েছে শুধুমাত্র পারমাণবিক হামলার জন্য। যুক্তরাষ্ট্র এই সাবমেরিনের ভয়ে এতোটাই আতঙ্কিত ছিল যে, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাশিয়ার পশ্চিমাপন্থী সরকারকে দিয়ে এগুলো ভাঙাতে আরম্ভ করে। কিন্তু রাশিয়ার লৌহ মানব ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর এই সাবমেরিনগুলোকে ভাঙা বা ধ্বংস করা থেকে রক্ষা করে।মজার ব্যাপার হচ্ছে, এই সাবমেরিনটির নাম ‘টাইফুন’ কিন্তু রাশিয়া দেয়নি। বরং এর ভয়াবহতার জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে এই নাম দেওয়া হয়েছে। রাশিয়ায় একে ‘আকুলা’ বলা হয়। এই সাবমেরিনের ওজন ৪৮ হাজার টন। ৩টি ফুটবল মাঠের সমান এই সাবমেরিনটি লম্বায় প্রায় ৫৬৬ ফুট। ৪৮ হাজার টনের এই সাবমেরিনটি এখনো বিশ্বের বৃহত্তম সাবমেরিন। যার প্রস্থ ৭৬ মিটার ও উচ্চতা ৩৮ মিটার। পানিতে ভাসমান অবস্থায় এর গতি প্রায় ঘণ্টায় ৪১ কিলোমিটার আর নিমজ্জিত অবস্থায় এর গতি ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটারের মতো। টাইফুন ক্লাস সাবমেরিনে যেসব অস্ত্র রয়েছে সেগুলো শত্রুপক্ষের জন্য রীতিমতো আতঙ্কের। এর প্রধান অস্ত্রটিই হলো ২০টি RSM-56 বুলবা মিসাইল। সাথে আছে ২০০টি ওয়ারহেড। যা ২০০টি শহর ধ্বংস করার ক্ষমতা রাখে।পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাবমেরিনটির মালিকও রাশিয়া। চতুর্থ জেনারেশনের অত্যাধুনিক বোরেই ক্লাসের এই সাবমেরিনটি শক্তিশালী রাশিয়ান নৌবাহিনীর অংশ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া সাবমেরিনটি নির্মাণ করে। পুরনো মডেলের ডেল্টা ৩, ৪ ও টাইফুনের পরিবর্তে রাশিয়ান নৌবাহিনীতে এটা অন্তর্ভুক্ত করা হয়। ২৪ হাজার টনের বোরেই ক্লাস সাবমেরিনটির দৈর্ঘ্য ১৭০ মিটার, প্রস্থ ১৩ মিটার এবং ১০৭ জন ক্রু ধারণে সক্ষম। পানিতে ভাসমান অবস্থায় ঘণ্টায় ২৮ কিলোমিটার ও পানিতে নিমজ্জিত অবস্থায় ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে চলতে পারে।বিশ্বের চতুর্থ বৃহত্তম ডেলটা ক্লাশ সাবমেরিনের মালিকও মস্কো। এই সাবমেরিনটি মূলত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন ক্লাস হিসেবে সুপরিচিত। বহু সংখ্যক পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ১৮ হাজার ২০০ টনের বিশাল এই সাবমেরিন রাশিয়ার উত্তরে সেভেরোদভিন্স শহরে নির্মাণ করা হয়েছে। ডেল্টা ক্লাসে মোট ৪টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে ডেল্টা-২ ক্লাসের সাবমেরিনটির সফলতার হার বেশি। ডেল্টার পরে আছে অস্কার ক্লাস সাবমেরিন। ১৯৭০-এর দশকে রাশিয়া এই সাবমেরিন বানানোর পরিকল্পনা করে। যা পরবর্তীতে ১৯৮০-র দশকে বাস্তবায়ন করা হয়। ১৯ হাজার ৪০০ টনের অস্কার ক্লাস সাবমেরিনটি একটি নিউক্লিয়ার ক্রুজ মিসাইল সাবমেরিন, যেটি বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম সাবমেরিন। মূলত এইসব সাবমেরিনগুলোর কারণেই যুক্তরাষ্ট্র ও ন্যাটো সদস্য দেশগুলো ভয়ে আছে। ইউক্রেন যুদ্ধে সরাসরি ব্যবহার করা না হলেও রুশ নিউক্লিয়ার বহনকারী সাবমেরিনগুলো সাগরতল দিয়ে গড়ে উঠা অর্থনৈতিক ব্যবস্থা ও পশ্চিমাদের অন্যান্য উন্নয়ন কর্মকান্ড থামিয়ে দিতে পারে।এছাড়া সেন্সর স্থাপন, আঁড়িপাতার যন্ত্র স্থাপন করা বা গভীর সাগরতলে থাকা ক্যাবল ধ্বংস করতে সক্ষম সাবমেরিনও বানিয়েছে রাশিয়া। পশ্চিমা বিশ্ব ভয়ে আছে যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়া যদি ট্রান্স আটলান্টিক ইন্টারনেট ক্যাবল বিচ্ছিন্ন করে দেয় তাহলে আমেরিকা আর ইউরোপের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়বে। ন্যাটো জোটের অর্থনৈতিক ক্ষতি হবে ভয়াবহ। এই ভয় থেকেই নরওয়ের উত্তর সাগরে টহল বাড়িয়েছে ন্যাটো।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad