Ad

শিশু অপহরনের দায়ে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1679068571.749874879
Durbin News

যুদ্ধে গনহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে রুশ প্রসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত আইসিসি। তার বিরুদ্ধে অভিযোগ , তিনি ইউক্রেনের ভবিষ্যত প্রজন্ম ধ্বংস করার উদ্দেশ্যে সেখান থেকে শিশুদের বিতাড়িত করে রাশিয়ান ফেডারেশনে পাঠিয়ে দিচ্ছেন। একই অভিযোগের দায়ে তার দেশের শিশু অধিকার কমিশনের দায়িত্বে থাকা মারিয়া আলেকসেভনা ভোভা-বেলোভার বিরুদ্ধেও জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এর আগে গেল বছরের চব্বিশে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন দখলের ঘোষণা দিলে তারপর থেকেই দেশটিতে শুরু হয় রাশিয়ান আগ্রাসন।এতদিন ধরে চলা এই অভিযানে একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিল বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং ইউক্রেন সরকার। তবে কোন এক অদ্ভুত কারনে এ ব্যপারে এতদিন নিশ্চুপ ছিল আন্তর্জাতিক আদালত আইসিসি। অথচ এই সংস্থাটি গঠিত হয়েছিল এই ধরনের অপরাধের বিচার করতে। মুলত যখন কোন একটা দেশ নিজেদের প্রভাব খাটিয়ে কারো বিচার করতে ব্যার্থ হয় তখন তারা শেষ ভরসার জায়গা হিসেবে শরনাপন্ন হয় আন্তর্জাতিক আদালতের। জানা যায় এই আদালতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সরকারের অভিযোগ ছিল রুশরা তাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে কাজ করছে। বিভিন্ন আন্তর্জাতিক গনমাধ্যমের তথ্য বিশ্লেষনে দেখা যায় রাশিয়া তাদের সীমান্তবর্তী অঞ্ছলে একটি ক্যাম্প করেছে যেখানে বেড়ে উঠছে ইউক্রেনের শিশুরা। মুলত রাশিয়ার নিয়ন্ত্রনে থাকা ইউক্রেনীয় অঞ্ছল গুলোতে বসবাসরত পরিবারগুলোর শিশুদের যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষার নাম করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেই ক্যম্পে খাদ্য-চিকিৎসার মত মৌলিক চাহিদার কোন অভাব না থাকলেও অভিযোগ আছে তাদের সাথে পরিবারে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এমনকি এই শিশুদের রাশিয়ান জাতীয়তাবাদের শিক্ষাও দেওয়া হচ্ছে। যা স্পষ্টতই যুদ্ধপরাধ। একদিন আগে জাতিসংঘের একটি তদন্ত কমিটি এই অভিযোগ সত্য দাবি করে একটি রিপোর্ট প্রকাশ করে।মুলত এই রিপোর্টের উপর ভিত্তি করেই জারি হয়েছে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জানা যায় রাশিয়ার ঐ শিশু ক্যাম্পে বর্তমানে ছয় হাজারের বেশি শিশু আছে। অবশ্য পুতিন কিংবা তাদের শিক্ষা কমিশনারের উপর গ্রেফতারি পরোয়ানার ব্যপারে কোন অফিসিয়াল বার্তা দেয়নি রাশিয়া। তবে বেশ কয়েকজন মন্ত্রী টুইট করেছেন তারা এসব পাত্তা দেননা।তবে এখন প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক আদালতের এই অভিযোগ কতটুকু কার্যকর হবে। জানা যায় রাশিয়ান ফেডারেশন আইসিসির রোম সংবিধি তে সাক্ষরকারী দেশ নয়।ফলে এই আদালত থেকে আসা কোন রায় কিংবা পরোয়ানা মানতে বাধ্য নয় দেশটি। ফলে এই রায় কার্যকর হওয়ার সম্ভবনা একেবারে নেই বললেই চলে।তবে পুতিন যদি এমন কোন দেশে সফর করেন যারা আইসিসির রায় মানতে বাধ্য তাহলে সে দেশের সরকার তাকে গ্রেফতার করতে পারে। যা অনেকটায় অসম্ভব।তাই আপাতদৃষ্টিতে এই পরোয়ানা খুব বেশি কার্যকর কিছু নয়। তবে এটি পুতিনের ভাবমুর্তী ক্ষুন্ন করবে। এদিকে চলতি সপ্তাহে রাশিয়া সফরের কথা আছে চীনা প্রধানমন্ত্রীর। এখন দেখার বিষয় আন্তর্জাতিক আদালতে অপরাধী সাব্যস্থ হয়েছে এমন কারো সাথে কি আদৌ দেখা করেন কিনা চীনা প্রধানমন্ত্রী শি জিনপিং। আর সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad