Ad

স্বপ্ন নয় সত্যি, ইতালিতে ১১১ টাকায় মিলবে বাড়ি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

অলীক কোন স্বপ্ন নয়, মাত্র ১১১ টাকায় আপনি হতে পারবেন ইটালির একটি বাড়ির মালিক! কিছুটা অদ্ভূত শুনালেও এ ব্যাপারটিও সম্ভব। আপনি চাইলেই ইতালির শহর সান্ট'এলিয়া আ পিয়ানিসিতে মাত্র ১১১ টাকার বিনিময়ে একটি বাড়ির মালিক হতে পারবেন। এমন একটি সুযোগ করে দিচ্ছে ইটালির স্থানীয় প্রশাসন। শুধু সুযোগ না, আপনাকে শুধুমাত্র নাম মাত্র মূল্য দিয়ে সেখানে রাখতে চাচ্ছে ইটালির সরকার। ইটালির মোলিজে অঞ্চলে এই রকম আটটি বাড়ির বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেগুলোর প্রত্যেকটির দাম মাত্র ১১১ টাকা!বেশিরভাগ মানুষের চাওয়া থাকে একটু শান্তিতে জীবন যাপন করা, একটি সুন্দর পরিবেশের মধ্যে জীবনের শ্রেষ্ঠ সময় কাটানো। আর সেটা যদি হয় কোনো উন্নত দেশে হয়, তাহলে তো কথাই নেই। আর যাদের ইটালির মতো এই রকম উন্নত দেশের থাকার ইচ্ছা, তাদের জন্য ইটালির সরকার করেছে মাত্র ১ ইউরোতে অর্থাৎ বাংলাদেশি টাকা ১১১ টাকাতে একটি গোটা বাড়ির মালিক করে দেওয়ার অফার।যেখানে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেটি ইটালির একটি মনোমুগদ্ধকর শহর, শহরটির নাম সান্ট'এলিয়া আ পিয়ানিসি। যা ইতালীর মোলিজে ক্যাম্পোবাসো প্রদেশের একটি শহর, ক্যাম্পোবাসো থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে এই সান্ট'এলিয়া আ পিয়ানিসি র অবস্থান।আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেন হঠাৎ ইতালির সরকার এমন একটি সুযোগ দিচ্ছে? কারণ, ওই দেশের স্থানীয় সরকার কিছু হারিয়ে যাওয়া শহরকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করছে। এই যে শহরে মাত্র ১১১ টাকায় থাকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেই শহরে এখন ২০০০ জন মানুষ বাস করছে। কিন্তু এই শহরে চাইলে আরও অনেক মানুষের থাকার সুযোগ করে দেওয়া সম্ভব। তাই নতুন করে শহর পুনর্বাসন করার পরিকল্পনা করেছে এই দেশটির সরকার। জানা যায় বেশ কয়েক বছর আগে প্রাকৃতিক দুর্যোগ সহ অন্য বিভিন্ন কারণে ইটালির এই শহর ছেড়ে অন্য শহরে পাড়ি জমায় এখানকার মানুষ। এরপর থেকে ধীরে ধীরে মানুষ শূন্য হয়ে পড়তে শুরু করেছে শহরটি। এতে সরকারের ভয়, এক সময় হারিয়ে যেতে পারে এই শহরটি। যাতে এই শহরটি হারিয়ে না যায়, সে কারণে সরকারের এমন সিদ্ধান্ত। তবে এখানে কিছু শর্ত জুড়ে দিয়েছে সরকার। একটা বাড়ি নিজেদের মতো করতে গেলে যা যা বাধ্যতামূলক খরচপাতি করতে হয়, সেগুলো নিজেদের করতে হবে। এবং এই বাড়িগুলোর একটি কিনতে হলে ডিপোজিট মানি হিসেবে দিতে হবে ৫০০০ ইউরো অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়াবে পাঁচ লাখ ৫৮ হাজার টাকা। তারপরও এই টাকাটার মূল্য একটি বাড়ি নির্মাণের জন্য হিসাব করলে অনেক কম। বাংলাদেশের সাথে হিসাব করলে তো ব্যাপারটি অনেক লাভজনক-ই। আসলে দীর্ঘদিন ধরে ইতালিতে এই একটি ট্রেন্ড চলছে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইতালির নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে বড় শহরগুলোতে গিয়ে ভিড় জমাচ্ছে। এর ফলে ইতালির বিভিন্ন জনপদ ক্রমশ জনশূন্য হয়ে পড়ছে। জনশূন্যতা ঠেকাতেই এভাবে রিয়েল এস্টেটকে রিভাইভ করা হচ্ছে।এর আগে ২০২১ সালে ইতালির মায়েনজা শহরে মাত্র এক ইউরোতে বাড়ি কেনার অফার দিয়েছিলো দেশটির সরকার। সেখানেও ওই একই শর্ত জুড়ে দেওয়া হয়েছিলো যে, বাড়িগুলো মেরামত করে নিতে হবে এবং ৫০০০ ইউরো বা ৫ লাখ টাকা জামানত হিসেবে দিতে হবে।তবে এই ৫ লাখ টাকা পরবর্তীতে বাড়ি মেরামত তথা আপনার সেখানে পুরোপুরি থাকা নিশ্চিত করতে পারলে সরকার থেকে ফেরত দেওয়া হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad