Ad

চীন কি পারবে ইউক্রেন-রাশিয়া সংঘাত বন্ধ করতে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2023-03_0328b4f3-5f14-4f83-9e90-f4fba90041e6_ukarine_war_eruters
Durbin News

গেল মাসে ইউক্রেনে যুদ্ধ থামাতে একটি শান্তিচুক্তির প্রস্তবনা দেয় চীন। সে চুক্তিতে রাজি ছিল রাশিয়া, তবে একঘেয়েমি করেছে ইউক্রেন তথা মার্কিনিরা। বারো দফা সে প্রস্তবনায় অন্তর্ভুক্ত ছিলো রাশিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং ইউক্রেনকে অবাধে গম রফতানির সুযোগ দেওয়া। তবে রুশ সেনাদের ইউক্রেনের ভুমি ত্যাগ করার ব্যপারে কিছুই উল্লেখ ছিলো না সে প্রস্তাবে। এসব কারনে এখন পর্যন্ত ওই প্রস্তাবটিতে কোন সাড়া দেয়নি পশ্চিমা বিশ্ব। বরংচ পালটা আক্রমন হিসেবে যুদ্ধে তারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে পুতিনের বিরুদ্ধে ,এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। আর এত কিছুর মধ্যেই তড়িঘড়ি করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ,খোদ রাশিয়া গিয়ে দেখা করার প্রস্ততি নিচ্ছেন চীনের রাষ্ট্রপতি শি জিন পিং। তার এই সফরের আনুমানিক সময় ধরা হচ্ছে চলতি মাসের একুশ কিংবা বাইশ তারিখ। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে সফরের বিস্তারিত গোপন রেখেছে চীনা পররাষ্ট্র মন্ত্রনালয়। বিশ্লেষকেরা ধারনা করছেন শি জিনপিংএর এই আকস্মিক সফরের মুল উদ্দেশ্য ইউক্রেনে যুদ্ধরত বিভিন্ন পক্ষকে নিয়ে আলোচনার টেবিলে বসা। ঐতিহাসিকভাবে চীন ভিনদেশের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেনা। তবে সম্প্রতি তারা ইরান এবং সৌদি আরবকে একত্র করে তাদের দীর্ঘদিনের দূরত্ব দূর করেছে। তাদের মধ্যকার এই শান্তিচুক্তি প্রমান করে , চীন শক্তিশালী দেশগুলোর মধ্যে সমঝোতা করিয়ে দিয়ে বিশ্বমহলে নিজেদের গ্রহনযোগ্যতা বাড়াতে চাইছে। ইউক্রেন এবং রাশিয়া সঙ্ঘাতে পশ্চিমারা সরাসরি ইউক্রেনের পক্ষ নিয়েছে। তাই তাদের কথা পাত্তা দিতে চাইবেনা রাশিয়া। অপরদিকে পুরো সময় নিরপেক্ষ ছিল চীন। তারা ইউক্রেন কিংবা রাশিয়ার কোন ক্ষতি করেনি। সেই সাথে তাদের সামরিক শক্তিও রয়েছে। ফলে যুদ্ধরত দুই পক্ষের কাছেই অত্যন্ত গ্রহনযোগ্য হিসেবে ধরে নেওয়া হচ্ছে চীনকে। যদিও বেশ কয়েকবার তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা সামরিক ইস্যু এবং আন্তর্জাতিক সংস্থা গুলোতে মস্কোকে অনেকটা অন্ধ সমর্থন দিয়ে এসেছে।তবে চীন যদি ইউক্রেন এবং রাশিয়াকে আলোচনার জন্য এক টেবিলে বসাতে পারে তাহলে আন্তর্জাতিক মহলে তাদের ভাবমুর্তী আবারো উজ্জ্বল হবে। আর ইতিবাচক ফলাফল আসলে এই পদক্ষেপ হবে যুগান্তকারী। পুর্বে চীন প্রস্তাবিত বারো দফার শান্তি চুক্তি নিয়ে খুব বেশি অসন্তুষ প্রকাশ করেনি ইউক্রেন সরকার। তবে এখানে সবচেয়ে বেশি বাধার সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ানরা । মুলত রাশিয়ার উপর বেশিরভাগ নিষেধাজ্ঞা এসেছে তাদের পক্ষ থেকে। তাই চুক্তি অনুযায়ী যদি রাশিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হয় তাহলে এই চুক্তিতে অবশ্যই পশ্চিমা বিশ্বের সমর্থন যোগাড় করতে হবে চীনকে। অবশ্য পেন্টাগন একাধিকবার দাবি করেছে বেইজিং সবার সামনে নিরপেক্ষ ভুমিকা পালন করলেও তারা গোপনে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য অস্ত্র পাঠাচ্ছে। অপরদিকে পশ্চিমাদের জোট ন্যাটো বলেছে চীনের মত পক্ষপাতদুষ্ট দেশের পক্ষে এই যুদ্ধে কোন ধরনের নিরপেক্ষ সমাধান করা সম্ভব নয়। এছাড়া ইউক্রেনের এই সঙ্ঘাতে মধ্যস্থতার চেষ্টা করছে তুর্কি। তবে তাদের আভ্যন্তরীন অর্থনৈতিক মন্দা এবং ভয়াবহ ভুমিকম্পের পর তারা এসব বিষয়ে আগ্রহ হারিয়েছে।তুরষ্ক এখন নিজেদের অর্থনীতির দিকে মনযোগ দিচ্ছে বেশি। তাই এই ক্ষেত্রে চীন তাদের চেয়ে কিছুটা এগিয়ে গিয়েছে। বিশ্লেষকদের অনেকেই বলছেন চীনের মধ্যস্থতা চেষ্টার মুল উদ্দেশ্য পশ্চিমাদের কিছুটা চাপে ফেলা।যদি চীন সফল হয় তাহলে মার্কিনিরা কিছুটা ব্যাকফুটে পড়বে। আবার যদি চীন এই চেষ্টায় ব্যার্থ হয় তাহলে বলবে আমরা অন্তত সব কিছু ঠিক করার চেষ্টা করেছি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad