Ad

ক্রেডিট সুইস দেউলিয়া হলে দেশীয় পাচারকারীদের অর্থ কি হবে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (13)
Durbin News

দেশের সংস্কৃতিতে বহু পুরনো নাম সুইস ব্যাংক। দেশীয় পাচারকারীরা নিজেদের কালো টাকা সংরক্ষিত রাখার জন্য সুরক্ষিত জায়গা মনে করেন এটিকে। তবে যুক্তরাষ্ট্রের পর এবার ব্যংক খাতে অস্থিরতা দেখা দিয়েছে ইউরোপের দেশ সুইজারল্যান্ডে-ও। দেশটির বিখ্যাত ক্রেডিট সুইস ব্যাংক দেউলিয়া হতে পারে যেকোন সময়। ১৬৭ বছরের পুরনো এই ব্যংককে টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সুইস নীতিনির্ধারকেরা। তবে প্রশ্ন উঠেছে এটি যদি সত্যিই দেউলিয়া হয় তবে কি হবে দেশীয় অর্থ পাচারকারীদের। তবে তাদের জন্য আশার খবর ইতিমধ্যেই দেউলিয়া হওয়ার পথে থাকা ক্রেডিট সুইসকে কিনে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে ইউবিএস বলে খ্যাত ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড। ক্রেডিট সুইস অধিগ্রহনে ইতিমধ্যে সরকারের কাছে ৬ বিলিয়ন ডলার সহয়তা চেয়েছে ইউবিএসজি। চলতি সপ্তাহের মধ্যেই দেশটি তাদের ব্যংকিং খাতের চলমান সমস্যা সমাধান করতে চায়। তবে এই প্রক্রিয়া যে খুব বেশি সহজ হবেনা তা ভালো করেই জানেন তারা। যদি এই ব্যংকের কেনা বেচা ঠিক ঠাক মত হয়ে যায় তাহলে চাকরি হারাবে অন্তত দশ হাজার ব্যংকার। আবার এই ব্যংক অধিগ্রহন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় বিপুল পরিমান আইনি খরচ কে চালাবে তা নিয়েও রয়েছে নানা সংশয়। এনিয়ে পরিষ্কার কথা বলেনি কোন পক্ষ। মার্কিন সিলিকন ভ্যালি এবং সিগ্নেচার ব্যাংক দেউলিয়া হওয়ার পর শঙ্কা দেখা দিয়েছে পুরো বিশ্বের ব্যংকিং ইন্ডাস্ট্রিতে। তাই ক্রেডিট সুইসকে বাচাতে মরিয়া সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যংক। তারা প্রাথমিক ভাবে ঋণ দিয়ে ব্যংকটিকে টিকিয়ে রাখার চিন্তা করলেও তা খুব বেশি বাস্তবসম্মত নয়,। তাই তারা এখন ইউবিএসকে চাপ দিচ্ছে ক্রেডিট সুইস কিনে নেওয়ার জন্য।আর এই পুরো প্রক্রিয়াতে কেন্দ্রীয় ব্যংকের পাশাপাশি সহয়তা করছে যুক্তরাষ্ট্র ও। কারন ক্রেডিট সুইস বিশ্বের সেরা ত্রিশটি ব্যাংকের একটি। কোন ভাবে এটির পতন ঘটলে বিশ্ব অর্থনীতি মন্দার দিকে ধাবিত হবে। এছাড়া অন্যন্য সুইস ব্যংক গুলোর মত ক্রেডিট সুইসের বেশিরভাগ জমানত এসেছে ভিনদেশ থেকে। যেখানে আবার সিংহভাগ অর্থ মার্কিনিদের, এছাড়া তাদের সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট প্রমান করে সেখানে অনেক দুর্নীতিগ্রস্থ বাংলাদেশীও নিজেদের টাকা রেখেছেন। তাই ক্রেডিট সুইস দেউলিয়া হলে ঝামেলায় পড়তে পারেন তারা। আশঙ্কা করা হচ্ছে সাময়িক সময়ের জন্য তাদের গচ্ছিত রাখা বিপুল পরিমান অর্থ সম্পদ আটকে যাবে এই ব্যাংকে। তবে ক্রেডিট সুইস যদি কেন্দ্রিয় ব্যংকের নির্দেশনা অনুযায়ী যথারীতি ইউবিএস এর কাছে বিক্রী হয়ে যায় তাহলে তাদের খুব বেশি শংকার কিছু থাকবেনা। সেক্ষত্রে এই গোপনে অর্থ জমাকারীদের গোপনীয়তাও বজায় থাকবে এবং তাদের গচ্ছিত রাখা অর্থ সম্পদও আগের মত সুরক্ষিত-ই থাকবে। মুলত ক্রেডিট সুইসের এমন খারাপ অবস্থার জন্য তারা নিজেরাই দায়ী। ব্যংকটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছিল নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ। তাই আমানতকারীত্রা আস্থা হারায় ব্যংকটির উপর। এমনকি সৌদি বিনিয়োগকারীরা ও তাদের বিনিয়োগ তুলে নেয় ফলে এক সপ্তাহের ব্যবধানে তাদের শেয়ারের মুল্য চারভাগের এক ভাগে নেমে আসে। এত বিপুল পরিমান সম্পত্তি একসাথে হারানোর ফলে দেখা যায় তাদের ঋণের চেয়ে সম্পদ কমে গিয়েছে। আর তাতেই বাধে হুলস্থুল । আমানত কারীরা অর্থ তুলে নিতে আবেদন শুরু করেছেন ইতিমধ্যে। তাই ক্রেডিট সুইসের সামনে এখন দেউলিয়া হওয়ার শংকা দেখা দিয়েছে। এটি বিশ্বের সবচেয়ে পুরনো বিনিয়োগ ব্যংক গুলোর একটি। তাই সবাই আশা করছেন এই ব্যংক যেন দেউলিয়া না হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad