Ad

আফ্রিকার মরুভূমিতে বিশাল ফাটল, মহাদেশ দুই ভাগ হওয়ার আশঙ্কা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
da9041bc-ee44-45fe-b298-b7b27fea8ec3_nn
Durbin News

ফেটে দুই ভাগ হয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশ। পূর্ব আফ্রিকার মরুভূমি বরাবর ৩৫ মাইল লম্বা এলাকা জুড়ে বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে। কিছু জায়গায় ফাটল এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে, বিজ্ঞানীরা আশঙ্কা করছে ফাটলের নিচ থেকে সৃষ্টি হতে পারে নতুন এক সাগরের। এমন খবর পাওয়া যায় ২০০৫ সালে। সম্প্রতি বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আবারও। বিজ্ঞানীরা বলছে, ফাটল ধরা এই মরুভূমির অংশ লোহিত সাগরের পাশেই।এখন মরুভূমির ফাটলের সাথে সাথে ফাটল ধরেছে সমুদ্রে নিচে থাকা টেকটনিক প্লেটেও। একই রকম ফাটল ধরায় দূরে সরে যাচ্ছে দুটি প্লেট। সময় যত গড়াবে ফাটলের পরিমান এবং আকার বৃদ্ধি পাবে। বিজ্ঞানীরা মনে করছেন এই ফাটল প্রক্রিয়াটি একসময় আফ্রিকা মহাদেশকে দু-ভাগে ভাগ করবে এবং কয়েক মিলিয়ন বছর পরে একটি নতুন সাগরের জন্ম দেবে। পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস বলছে,আফ্রিকা এর আগেও একবার দ্বিখণ্ডিত হয়েছে। আজ থেকে ১ কোটি ৩৮ লাখ বছর আগে দু’ভাগে বিভক্ত হয়েছিল আফ্রিকা মহাদেশের পশ্চিমাংশ। ফল স্বরূপ তৈরি হয়েছিল নতুন মহাদেশ দক্ষিণ আমেরিকার। দুই মহাদেশের মাঝখানে সৃষ্টি হয় আটলান্টিক মহাসাগর। সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার মহাদেশটির পূর্বাংশের বিভক্তি দৃশ্যমান হওয়া শুরে করেছে। তবে ভূতাত্ত্বিক এবং বিজ্ঞানীরা বলছেন, এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক লাখ বছর লেগে যেতে পারবে। তবে শেষ পযন্ত পূর্ব আফ্রিকা দুই অংশে বিভক্ত হয়ে যাবে এই বিষয়ে বিজ্ঞানীর নিশ্চিত।২০০৫ সালের ১৪ সেপ্টম্বর ইথিওপিয়ার আফার অঞ্চলে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমান সামান্য হলেও পরবর্তী ১২ দিনে একশোরও বেশি ভূমিকম্প সংঘটিত হয় অঞ্চলটিতে। যেগুলোর বেশিরভাগ মাত্রাই ছিল সামান্য। কিন্তু এসব ভূমিকম্পের প্রভাব ছিল অনেক ভয়াবহ, সৃষ্টি হয় বিশাল বিশাল ফাটল।২০১৮ সালে দক্ষিণ-পশ্চিম কেনিয়ায় একটা বড় অংশজুড়ে বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে। এটি প্রায় ৫০ মিটার গভীর, সর্বোচ্চ ৬৫ ফুট পর্যন্ত চওড়া ও লম্বায় কয়েক মাইল। ফাটলের প্রভাব এতটাই বেশি যে বেনাইরোবি-নারক মহাসড়কের এক অংশ তো বন্ধ হয়ে গেছে। দেশটিতে তীব্র বৃষ্টিপাত ও মৃদু ভূকম্পনের পরই এ ফাটল সবার নজরে আসে। কিন্তু প্রশ্ন হলো , এই ফাটলগুলো তৈরি হচ্ছে কেন? জবাবে ভূতাত্ত্বিকরা বলছেন, টেকটনিক প্লেটের সক্রিয়তার জন্য ক্রমশ আলাদা হতে শুরু করেছে আফ্রিকা। বহু বছর আগে আফ্রিকা মহাদেশটি একটি মাত্র টেকটনিক প্লেটের উপরে ছিল। কিন্তু সেই প্লেটটি সোমালি এবং নুবিয়ান প্লেটে বিভক্ত হয়ে যাচ্ছে। দুটি পাতের বিপরীতমুখী টানের কারনে আস্তে আস্তে প্লেট দুটি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। যার কারনে ভূমিতে তৈরি হচ্ছে ফাটল। তবে সেখানে আরও আরব টেকটনিক প্লেটের সক্রিয়তাও রয়েছে। এই তিনটি প্লেট আফ্রিকার ভূমিকে তিন দিকে টানছে যার কারনে ভুমিকম্পের ঝুকি আরও বাড়ছে ।তিনটি টেকটনিক প্লেটের কেন্দ্রস্থলে কেনিয়া অবস্থান করায় দেশটি সবচেয়ে ঝুকিতে। তৈরি হচ্ছে নতুন নতুন ফাটল। এই সময় সাপেক্ষ্য জটিল প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ বছর পর দুই ভাগে ভাগ হয়ে যাবে আফ্রিকা। বিজ্ঞানীদের মতে আফ্রিকার মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে সোমালিয়া, ইথিওপিয়ার অর্ধেকটা, কেনিয়া এবং তানজানিয়া। ফলে মূল আফ্রিকা মহাদেশ দ্বিখণ্ডিত হয়ে আগের চেয়ে ছোট হয়ে যাবে এবং ভারত মহাসাগরে আফ্রিকার বাকি অংশ নিয়ে বড় একটা দ্বীপের সৃষ্টি হবে। আজকে আমাদের এই পৃথিবী সাতটি মহাদেশে বিভক্ত হলেও বিজ্ঞানীরা বলেছেন, ভবিষ্যতে পৃথিবীর মহাদেশগুলো একে অপরের সাথে ভৈাগলিকভাগে যুক্ত হয়ে যাবে। এক মহাদেশ থেকে অন্য মহাদেশ যাওয়াটা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মতোই সহজ হয়ে যাবে। আগামী ২৫ কোটি বছরে অ্যান্টাকটিকার স্থান হবে ভারত মহাসাগরে, বিলুপ্ত হবে আটলান্টিক মহাসাগর। পৃথিবীর সবগুলো মহাদেশ একসাথে সংযুক্ত হয়ে তৈরি হবে দৈত্যাকর মহাদশে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad