Ad

যুক্তরাষ্ট্রকে ধোকা দিয়ে কীভাবে ঠিকে আছে এই দেশটির অর্থনীতি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

একসময়ের মার্কিন মদদপুষ্ট ইরানীদের উপর এখন নানা ইস্যুতেই ক্ষিপ্ত পশ্চিমা বিশ্ব। গত চল্লিশ বছরে তারা অন্তত দেশটির উপর সাড়ে তিন হাজার নিষেধাজ্ঞা দিয়েছে। ঐতিহাসিকভাবে দেশটির অর্থনীতির মুল স্তম্ভ তাদের মাটির নিচে থাকা পেট্রোলিয়াম কিংবা তেল সম্পদ। তবে নানা নিষেধাজ্ঞার ফলে ইরানী কোম্পানি গুলো বহির্বিশ্বের সাথে লেনদেন করতে পারেনা। তাই ভুগর্ভস্থে থাকা তেল বিক্রী করাও ইরানের জন্য এক ধরনের চ্যালেঞ্জ। এছাড়া সন্ত্রাস ও উগ্রবাদ সংক্রান্ত ভয় ভীতির ফলে পর্যটকেরাও ইরানে ভ্রমন করতে যাননা।কিন্তু আধুনিক বিশ্বে একটা দেশ চলতে হলে অবশ্যই বৈদেশিক মুদ্রা প্রয়োজন। ফলে প্রশ্ন থেকে যায় বৈদেশিক মুদ্রার সব পথ রুদ্ধ করে দিলেও কীভাবে এতদিন টিকে আছে ইরানের অর্থনীতি। এর আগে ২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে পশ্চিমারা ইরানের সাথে একটি বানিজ্য চুক্তি করে। ফলে দীর্ঘদিন পর সচল হয়েছিল ইরানের অর্থনীতি। কিন্তু মাত্র তিন বছরের মাথায় সে চুক্তি ভঙ্গ করে বেরিয়ে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে বছর ইরানের ওপর সর্বোচ্চ স্তরের নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।সেই সাথে ঘোষানা করে কোন দেশ যদি তাদের নিষেধাজ্ঞা অমান্য করে ইরানী তেল কেনার দুঃসাহস দেখায় তাহলে তাদের উপরও আরোপ করা হবে কড়াকড়ি।অবশ্য যুক্তরাষ্ট্রের সে হুমকি এখন আর খুব বেশি কাজে লাগছে বলে মনে হচ্ছেনা। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গনমাধ্যম ইরানের অর্থনীতি নিয়ে বেশ কিছু রিপোর্ট করেছে।সেখানে দেখানো হয়েছে ২০১৮ সালের পর থেকে দেশটি কীভাবে নিজেদের তেল রপ্তানির হার সময়ের সাথে সাথে বাড়িয়েছে। দেশটির খনিজ মন্ত্রী জাবেদ ওজির জানান, ২০২২ সালের মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ইরান যে পরিমান তেল রফতানি করেছে তা আগের বছরের তুলনায় সাড়ে আট কোটি ব্যারেল বেশি। পাশাপাশি গেল বছর তাদের গ্যাস রফতানিও বেড়েছে পনের শতাংশ। এই সময়াটায় তাদের রফতানিকৃত বিপুল পরিমান তেল এবং গ্যাসের মুল ক্রেতা ছিল চীন।এছাড়া মার্কিন মিত্র ভারত, তুরষ্ক, জাপান এবং দক্ষিন কোরিয়াও লেনদেন করেছে ইরানের সাথে। মুলত তেল বিক্রী বাড়াতে ইরান কাজে লাগিয়েছে রুশ ইউক্রেন যুদ্ধকে। এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুই পক্ষই বিশ্বের অন্যন্য দেশগুলোকে নিজেদের পক্ষে নিয়ে কুটনৈতিক শক্তি বাড়াতে চাইছে। অপরদিকে ইরানের অপরিশোধিত তেলের দাম কিছুটা কম হওয়ায় সেটি কিনতে চায় সকলেই। তাই চীন তুরষ্ক এবং ভারতের মত দেশগুলো ইরান থেকে তেল ক্রয়ের হার বাড়িয়ে দিয়েছে।কিন্তু বিশ্লেষকদের মতে সম্পর্ক ঠিক রাখার খাতিরে মার্কিনিরা এখন তাদের কিছু বলতে পারছেনা। যদি তারা ইরানের সাথে লেনদেনকে কেন্দ্র করে কোন দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তাহলে রুশ ইউক্রেন যুদ্ধে তারা অন্যন্যদের সমর্থন হারাতে পারে। অবশ্য দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে এই দেশগুলো সরাসরি ইরানী কোম্পানি থেকে তেল ক্রয় করছেনা । তাই যুক্তরাষ্ট্রেরও খুব বেশি কিছু বলার নেই।তাদের মতে ইরান একটি গোপন অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছে। যেখানে তারা ইরানের বাইরে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে কিছু কোম্পানি তৈরি করেছে।যারা মুলত ইরানি তেলের লেনদেন করে। পরবর্তীতে তেল বিক্রী করা অর্থ পাঠিয়ে দেয় নিজ দেশে। ওয়াল স্ট্রিট জার্নালের এমন দাবি সত্য হলে তা মার্কিনিদের জন্য মাথা ব্যথার কারন। এখন সময়ই বলে দেবে ইরানের বিরুদ্ধে এই অভিযোগ কতটুকু সত্য। এবং যুক্তরাষ্ট্র কীভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে। নিষেধাজ্ঞা বাড়লেও ইরানের তেল বিক্রির আয় পাঁচ বছরে সর্বোচ্চ

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad