Ad

যুক্তরাষ্ট্রের সাথে টেক্কা দিতে সক্ষম যে মুসলিম রাষ্ট্র

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (6)
Durbin News

চাইলেই বিশাল মার্কিন নৌ-বহর গুড়িয়ে দিতে পারে ইরান। শব্দের চেয়ে ৮ গুণ বেশি ছুটতে পারে এমন হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইলও আছে তাদের হাতে। সাগরের বুকে থাকা জাহাজ ধ্বংস করাও সম্ভব ইরানের জন্য। পারস্য সাগরের তীরে বসেও এমন সব অস্ত্র দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুম কেড়ে নিয়েছে ইরান। তবে, আসলেই কি মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারবে মধ্যপ্রাচ্যের দেশটি? সামরিক সক্ষমতায় নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় সামরিক ক্ষমতা, বাজেট, জনবল কিংবা প্রযুক্তি-সবখানেই এগিয়ে আছে আটলান্টিক পাড়ের দেশটি। সামরিক সক্ষমতায় মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দেয়া কিছুটা অসম্ভবই বটে। তবে সেই অসাধ্য সাধনের পথে অনেকটাই এগিয়ে আছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম রাষ্ট্র ইরান। ইসলামি বিপ্লবের পর থেকেই নিজেদের সামরিক সক্ষমতার ধার বাড়িয়েছে দেশটি। দিনে দিনে তারা হয়ে উঠেছে বিশ্বের অন্যতম সেরা সামরিক বিভাগ। খনিজ সম্পদে সমৃদ্ধ আরব বিশ্বের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নজর বহুদিন থেকেই। বিশেষ করে পারস্য উপসাগরের তীরে থাকা ৮ দেশে নিজেদের আধিপত্য বাড়াতে মরিয়া ছিলো দেশটি। সেই লক্ষ্যে অনেকটাই সফল তারা। তবে মার্কিনীদের এমন মনোভাবে বাদ সেধেছে ইরান। ইসলামি বিপ্লব, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সবমিলিয়ে আগে থেকেই চাপে ছিলো তারা। একপর্যায়ে নিজেরাই সামরিক বিভাগ শক্তিশালী করার দিকে মনোযোগ দেয় তারা। সেই লক্ষ্যে অনেকটাই সফল বলা চলে ইরানকে। নিষেধাজ্ঞার চোখ রাঙানি উপেক্ষা করে নিজেদেরকে পারমাণবিক শক্তিধর দেশ করে তুলেছে তেহরান। অবশ্য সক্ষমতা থাকলেও পারমাণবিক বোমা তৈরির কোন ইচ্ছে ইরানের নেই। অন্তত দেশটির পারমাণবিক সংস্থা সেই কথাই জানাচ্ছে। ২০১৫ সালের সাক্ষরিত পারমাণবিক চুক্তি অনুযায়ী, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩ দশমিক ৬৭ শতাংশে থাকার কথা। কিন্তু দিনে দিনে সেই পরিমাণ দাঁড়িয়েছে ৬০ শতাংশের বেশি। অন্যদিকে পারমাণবিক বোমা তৈরি করতে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার দরকার। ইরান যে ধীরে ধীরে সেই পথেই হাঁটছে, তা অনেকটাই স্পষ্ট। স্বাভাবিক কারণেই তাই কিছু ক্ষুব্ধ এবং দুশ্চিন্তায় দিন পার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কপালে দুশ্চিন্তার ভাঁজ বেড়েছে বিগত এক বছরে। ইউক্রেন যুদ্ধের সময়গুলোতে নিজেদের সামরিক অস্ত্রের ভান্ডার আরও বড় করেছে ইরান। গত কয়েকমাসে অন্তত তিনটি নতুন অস্ত্রের কথা জানান দিয়েছে ইসলামিক রাষ্ট্রটি। যার প্রত্যেকটিই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ফেব্রুয়ারির শেষদিকে দূরপাল্লার একটি ক্রুজ মিসাইল তৈরির কথা জানায় ইরান। এই ক্ষেপণাস্ত্র দিয়ে খুব সহজেই পারস্য উপসাগরের অন্যপাড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ চালানো যাবে। ১ হাজার ৬৫০ কিলোমিটার দূরের কোন বস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে পারে এই মিসাইল। শুধু তাইই নয়, ইরানের কাছে এমন মিসাইল আছে যা শব্দের চেয়ে ৮ গুণ দ্রুতগতিতে ছুটতে পারে। মার্চ মাসের প্রথম সপ্তাহেই এমন মিসাইল তৈরির ঘোষণা দিয়েছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। এ ক্ষেপণাস্ত্র উৎপাদনের মধ্য দিয়ে বিশ্বের ৩টি দেশের মধ্যে অন্যতম শক্তিতে পরিণত হতে যাচ্ছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ছাড়া আর কোন দেশই এমন হাইপারসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়নি। ইরানের সামরিক সক্ষমতার সবশেষ নজির তাদের ড্রোনবাহী জাহাজ “শহিদ মাহদাভি”। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের নৌ সেনারা দেশীয়ভাবে তৈরি ড্রোন বহনকারী নতুন যুদ্ধজাহাজটি চালু করেছে। জাহাজটি ৩০০ থেকে ৭৫০ কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল, সেপেহার-৭ লঞ্চ ড্রোন, এক হাজার কিলোমিটার রেঞ্জের কামিকাজে ড্রোন এবং পাঁচটি হেলিকপ্টার বহন করতে সক্ষম।দুই হাজার ১০০ টন ওজনের জাহাজটি আয়তনেও বেশ বড়। এটি ২৪০ মিটার দীর্ঘ, ২৭ মিটার চওড়া। জাহাজে একটি থ্রিডি ফেজড রাডার এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad