Ad

ইউক্রেন ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে পোল্যান্ড!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (7)
Durbin News

ইউক্রেন ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে বাধ্য হবে পোল্যান্ড। গত ১৮ মার্চ, ফরাসি নিউজ চ্যানেল LCI ’কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ফ্রান্সে নিযুক্ত পোলিশ রাষ্ট্রদূত জান এমেরিক রোসিসজেউস্কি জান এমেরিক রোসিসজেউস্কিএই কূটনীতিকের মতে, ইউক্রেন রুশ আগ্রাসন মোকাবিলা করতে ব্যর্থ হলে তাদের সমাজ, সভ্যতা, সংস্কৃতি, জীবনব্যবস্থা হুমকির মুখে পড়বে। কাজেই কিয়েভ নিজেদের আত্মরক্ষা করতে ব্যর্থ হলে সংঘাতে নামা ছাড়া কোনো উপায় থাকবে না।জান এমেরিকের এমন বক্তব্যের পর পোল্যান্ডের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এটি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা নয়, বরং ইউক্রেনের পরাজয়ের পরিণতিগুলোর জন্য একটি সতর্ক বার্তা। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে কিয়েভের পাশে রয়েছে প্রতিবেশী পোল্যান্ড। লাখো শরণার্থীকে আশ্রয় দেওয়ার পাশাপাশি ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে দেশটি। একসময় এই দুই দেশই সোভিয়েত ইউনিয়েনের অংশ ছিল। গতবছর দেশ দুটি একটি কনফেডারেশন করার সিদ্ধান্ত নেয়। যে কনফেডারেশনের মাধ্যমে নেতারা আশা করছেন, পোলিশ ও ইউক্রেনীয়রা ‘একসাথে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও সত্যিকারের সংহতির ওপর ভিত্তি করে একটি ভবিষ্যৎ তৈরি করবে।’ তবে রাশিয়া মনে করে, এই কনফেডারেশন তার বিরুদ্ধে একটি সামরিক জোট। উভয় দেশ যেসব কথাবার্তা বলছে তাতে দেখা যায়, দু’টি দেশ কনফেডারেশনকে ‘জনমের বন্ধনে’ পরিণত করতে চায়।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বন্ধনের অংশ হিসেবেই দেশটি ইউক্রেনের হাতে তুলে দিয়েছে লেপার্ড-টু এর মতো ভারি অস্ত্র। পোল্যান্ডই প্রথম দেশ হিসেবে কিয়েভকে লেপার্ড-টু ট্যাংক সরবরাহ করেছে। কেবল লেপার্ড-টু ট্যাংকই নয়, পাশাপাশি অতিরিক্ত ৬০টি ট্যাংক পাঠানোর ঘোষণাও দিয়েছে ওয়ারশ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পোল্যান্ড কিয়েভের অন্যতম মিত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এমনকি ওয়ারশ বারবার ন্যাটো এবং ইইউ মিত্রদের যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে সামরিক সহায়তা বাড়ানোর জন্য অনুরোধ করে আসছিল। অবশ্য ইউক্রেনকে এমন সহায়তার জন্য পোল্যান্ডকে কম ঝক্কি পোহাতে হয়নি। তাদের উপর নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত। কিয়েভে লেপার্ড-টু ট্যাংক সরবরাহ করার পরই পোল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করে দেয় মস্কো। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ড ইউক্রেনকে লেপার্ড ট্যাংকের প্রথম চালান সরবরাহের মাত্র একদিন পর রাশিয়ার পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।রাশিয়ার এমন উদ্যোগেও পোল্যান্ড থেমে থাকেনি। অব্যাহত রেখেছে সহায়তা। এর অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করার জন্য মিত্র ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই তাঁর দেশ ইউক্রেনকে চারটি ‘মিগ-২৯’ যুদ্ধবিমান দেবে। এক সংবাদ সম্মেলনে আন্দ্রেজ দুদা বলেন, ‘‘আগামী কয়েক দিনের মধ্যেই ইউক্রেনকে চারটি ‘মিগ-২৯’ যুদ্ধবিমান বুঝিয়ে দেওয়া হবে। পরবর্তী সময় দেশটিকে আরও যুদ্ধবিমান দেবে পোল্যান্ড। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’ দুদা আরও জানান, ইউক্রেনকে সব মিলিয়ে ১০ থেকে ২০টি যুদ্ধবিমান দেওয়া হতে পারে। এর আগে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউসজ মোরাভিয়েৎস্কি (Mateusz Morawiecki) ইঙ্গিত দেন, আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ইউক্রেনকে যুদ্ধবিমানগুলো দেওয়া হতে পারে। পোল্যান্ডের পাশাপাশি ইউরোপের দেশ স্লোভাকিয়াও ইউক্রেনকে ‘মিগ-২৯’ যুদ্ধবিমান দেওয়ার চিন্তাভাবনা করছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দেশটি।ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডরিকসেন জানিয়েছেন, ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে তাঁর দেশেও আলাপ-আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র, জার্মানিসহ পশ্চিমা মিত্রদের কাছে সামরিক সহায়তা হিসেবে যুদ্ধবিমান চেয়ে আসছিলেন। তাঁর ভাষ্যমতে, সাম্প্রতিক সময়ে আকাশপথে হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। তাই রাশিয়াকে প্রতিহত করতে হলে তাঁর দেশের যুদ্ধবিমান প্রয়োজন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad