Ad

আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিল পুতিন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1679392956_putin
Durbin News

রুশ সরকারি অফিসার ও কর্মীদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২৪ সালের, পুনর্নির্বাচনের প্রচারণার সঙ্গে জড়িত ক্রেমলিনের কর্মীদের, আইফোন ব্যবহারে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।ক্রেমলিনের প্রথম ডেপুটি চিফকে উদ্ধৃত করে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, গত ২০ মার্চ এ নিয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে, রুশ প্রেসিডেন্টের অফিসে যে কর্মকর্তারা কাজ করেন, যারা জনমুখী প্রকল্পে কাজ করছেন এবং যারা সরকারের তথ্যপ্রযুক্তি এবং অন্যান্য প্রশাসনিক ক্ষেত্রে উচ্চপদস্থ, তাদের অবিলম্বে আইফোন পরিহার করতে হবে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যারা আইফোন ব্যবহার করেন, তাদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। এজন্য ‘আইফোন ছুঁড়ে ফেলে দিন’- এই মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে। রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক সংবাদপত্র জানিয়েছে, তাদের কাছে নির্দেশ এসেছে, হয় আগামী পহেলা এপ্রিলের মধ্যে আইফোন ছুঁড়ে ফেলে দিতে হবে, নয়তো পরিবারের বাচ্চাদের দিয়ে দিতে হবে।এর বিপরীতে, ক্রেমলিন কর্মকর্তাদের তাদের আইফোনগুলোকে, অ্যানড্রয়েড অথবা চীনা বা রাশিয়ার তৈরি অ্যানালগ ফোন দিয়ে, প্রতিস্থাপন করার আহ্বান জানিয়েছে। প্রশাসন কর্মকর্তাদের ফেলে দেওয়া আইফোনগুলোকে,‘নতুন এবং সুরক্ষিত’ ডিভাইসের সঙ্গে ,প্রতিস্থাপন করার সম্ভাবনাও প্রকাশ করেছে।তবে ক্রেমলিন বলছে, তাদের কর্মীদের অফিশিয়াল উদ্দেশ্যে,কোনো ধরনের স্মার্টফোন ব্যবহার করার অনুমতি নেই। বিষয়টি নিয়ে ক্রেমলিনের মুখপাত্র, দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘‘ফোনগুলো যা-ই হোক না কেন, কোনো পার্থক্য নেই। যেকোনো স্মার্টফোন বেশ স্বচ্ছ মেকানিজম, যেই অপারেটিং সিস্টেমই হোক না কেন—অ্যানড্রয়েড বা আইওএস, স্বাভাবিকভাবেই এগুলো সরকারি উদ্দেশ্যে ব্যবহার করা হয় না।’’এদিকে, ইউক্রেনে যুদ্ধাপরাধে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ দমন আদালত। এরমধ্যেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে, মস্কো গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এখন, আইফোন ব্যবহার বন্ধ করার মাধ্যমে, পশ্চিমা বহুজাতিক সংস্থার পণ্য ব্যবহার কমাতে চাইছে রাশিয়া। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়, পুতিনের দেশে তাদের পণ্য বিক্রি বন্ধ করে দেয় একাধিক পশ্চিমা সংস্থা। এবার যেন ঠিক তার পাল্টা ব্যবস্থা নিল মস্কো। তবে রুশ প্রশাসনের এমন নির্দেশনার প্রেক্ষিতে, এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি অ্যাপল।অবশ্য ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই, এই বহুজাতিক কোম্পানিটি রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে শুরু করে।আর রুশ সরকারও নাগরিকদের AYYA T-1 নামের ফোন ব্যবহার করার পরামর্শ দেয়।রাশিয়ান সংস্থা “স্মার্টইকো সিস্টেম” এই AYYA T-1 স্মার্টফোনটি তৈরি করেছে। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা রস্টেক-এর একটি সহযোগী কোম্পানি হল, এই স্মার্টইকো সিস্টেম। একটি রিপোর্ট থেকে জানা যায়, রাশিয়ান মিনিস্ট্রি একসঙ্গে প্রায় ৫ লাখ ইউনিট AYYA T-1 স্মার্টফোন অর্ডার করেছিল। এবং তা ছিল কেবল মাত্র, রাশিয়ান মিনিস্ট্রির ব্যবহারের জন্য। ফোনটির দাম ১৫,০০০ রাশিয়ান রুবল, যা বাংলাদেশী মুদ্রায় ২০৮১৭ টাকা। রাশিয়ান সরকারের উপরে ফোকাস করে তৈরি করা এই স্মার্টফোনে রয়েছে, অরোরা অপারেটিং সিস্টেম। গ্রাহকদের জন্য এই অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে অ্যান্ড্রয়েড ১১ এর সংস্করণে। এই ফোনটি এমনভাবেই তৈরি করা হয়েছে, যার দ্বারা ডেটা লঙ্ঘনের বিরুদ্ধে সুরক্ষিত রাখা সম্ভব। মূলত প্রাইভেসির দিকটায় জোর দিয়ে, এই ফোন তৈরি করা হয়েছে। এই ডিভাইসে রয়েছে মেকানিক্যাল সুইচ, যার সাহায্যে দরকারের সময় ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোন ডিসেবল করা যায়। হার্ডওয়্যার সেটআপে রয়েছে বিশেষ এলইডি লাইট, যা ক্যামেরা অন থাকার সময়ে, ইউজারদের অ্যালার্ট করতে পারে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad