Ad

মার্কিন প্রেসিডেন্টের গাড়ি, বুলেট-বোমা বিস্ফোরণেও থাকে অক্ষত

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

বুলেট-বোমা বিস্ফোরণেও অক্ষত থাকে মার্কিন প্রেসিডেন্টের গাড়ি। এই গাড়িতে এমন সব অত্যাধুনিক সুবিধা আছে, যা যে কাউকে অবাক করে দিতে পারে।এই গাড়ির মধ্যে আছে ৫ ইঞ্চি পুরুত্বের বুলেটপ্রুফ গ্লাস, যা গুলির পক্ষে ভেদ করে যাওয়া রীতিমতো অসম্ভব ব্যাপার।‘দ্য বিস্ট’ নামে পরিচিত মার্কিন প্রেসিডেন্টের গাড়ির সকল বৈশিষ্ট্য, নির্মাণ কৌশল নিরাপত্তার খাতিরে পুরোপুরি প্রকাশ করা হয় না কখনোই। কিন্তু তারপরও এখন পর্যন্ত এর যেসব বৈশিষ্ট্যের কথা জানা গেছে, সেগুলোই যে কারো মাথা ঘুরিয়ে দেয়ার জন্য যথেষ্ট। বিস্টকে গাড়ি না বলে ‘চলমান দুর্গ’ বললেও অত্যুক্তি হয় না।মার্কিন কোম্পানি জেনারেল মটরস ২০০১ সালে সর্বপ্রথম ভি-৮ ইঞ্জিন-বিশিষ্ট এই গাড়িটি নির্মাণ করে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়। পরবর্তীতে বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান জো বাইডেনকে নিরাপদে বহন করে চলেছে বিলাসবহুল ভারী সাঁজোয়াযান ‘লিমুজিন ক্যাডিলাক ওয়ান’। ‘ক্যাডিলাক ওয়ান’ শুনে একটা গাড়ি মনে হলেও মার্কিন প্রেসিডেন্টের জন্য রয়েছে ক্যাডিলাকের অভিন্ন মডেলের ১২টি লিমুজিন। মার্কিন প্রেসিডেন্ট যেখানেই যান তার সঙ্গে কমপক্ষে দুটি বিস্ট থাকে। যার একেকটি প্রতি গ্যালনে ৪ মাইলেরও কম দূরত্ব চলতে পারে। এত বেশি জ্বালানি খরচের পেছনে গাড়িটির অস্বাভাবিক ওজন দায়ী, যার ওজন প্রায় ১০ হাজার কেজির সমান। অন্যান্য বিস্টগুলো যখন ব্যবহার করা হয় না, তখন মার্কিন গোয়েন্দা বাহিনীর সদর দপ্তরের বেসমেন্টে পার্ক করা করা থাকে। ২৪-ঘণ্টা সেগুলো নজরদারিতে রাখা হয়। সাধারণত গাড়ির দরজা খোলার জন্য চাবির প্রয়োজন পড়ে। কিন্তু বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্টের গাড়ির দরজা খুলতে দরকার হয় গোপন কোডের, যা কেবলমাত্র তার সাথে থাকা সিক্রেট সার্ভিসের কিছু সদস্যই জানেন।ড্রাইভারের পাশের জানালা ছাড়া গাড়িতে থাকা আর কোনো জানালাই খোলার উপায় নেই। ড্রাইভারের জানালাও খোলা যায় মাত্র ৩ ইঞ্চি পরিমাণ। এই ব্যবস্থা রাখা হয়েছে শুধু টোল দেয়ার জন্য। মার্কিন প্রেসিডেন্টের গাড়ির জানালায় পাঁচটি স্তর আছে। তা কাচ এবং পলিকার্বনেট দিয়ে নির্মিত। বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করে যাবে এমন বুলেটও এই গাড়ির জানালার কাচ ভেদ করতে পারবে না। এমনই নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা মার্কিন প্রেসিডেন্টের বহর। বিস্টের ট্রাঙ্কে সবসময় রাখা থাকে দরকারি কিছু অস্ত্র। সেগুলো কি তা জানার কোন উপায় নেই। ভেতরে টুকটাক প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও রাখা হয়। এর মাঝে প্রেসিডেন্টের রক্তের গ্রুপের সাথে মিলিয়ে রক্তও থাকে। গাড়িটির দরজাগুলো প্রায় আট ইঞ্চি পুরুত্বের। এর দরজাগুলো বোয়িং সাতশো-সাতান্নর কেবিনের দরজার মতই ভারী।গাড়ির ফুয়েল ট্যাঙ্কে রয়েছে আর্মার প্লেটের প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও কোনো সংঘর্ষ কিংবা গোলাগুলিতে যাতে ট্যাঙ্কটিতে বিষ্ফোরণ না ঘটে, সেজন্য রয়েছে বিশেষ ফোম। এরপরও যদি কোনো কারণে আগুন ধরেও যায়, তবে তার জন্য রয়েছে অত্যাধিক চাপে সংকুচিত তরলীকৃত গ্যাস হেলনভিত্তিক অগ্নি নির্বাপন ব্যবস্থা।এই গাড়ির চাকাগুলোর পাংচার হওয়ার সম্ভাবনা কম। এরপরেও যদি দুর্ঘটনাবশত চাকা পাংচার হয়ে যায়, তবে স্টিলের কাঠামোর সাহায্যে অনায়াসেই চালিয়ে নেওয়া যাবে গাড়িটিকে। অবাক করা ব্যাপার হলো, এই গাড়ির ড্রাইভার হওয়ার আগে একজন ব্যক্তিকে সিক্রেট এজেন্সির একাডেমিতে বিশেষ ডিফেন্সিভ ড্রাইভিং এর উপর ট্রেনিং নিতে হয়। বিস্ট চালকের হাত এতোটাই পোক্ত যে, যেকোনও পরিস্থিতিতে সুদক্ষ ভাবে গাড়ি চালাতে ওস্তাদ তিনি। বিপদের আঁচ পেলেই দ্রুত প্রেসিডেন্টকে নিরাপদ জায়গায় পৌঁচ্ছে দিতে পারেন। তিনি গাড়িকে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারেন। গাড়িটিতে বিশেষ অবস্থায় কাঁদানে গ্যাস ও শর্টকাট ব্যবহারের ব্যবস্থাও রয়েছে। ধারণা করা হয়, এতে গ্রেনেড লঞ্চার ব্যবহারের সুবিধাও রয়েছে। সর্বোচ্চ সাত জন পর্যন্ত যাত্রী পরিবহনে সক্ষম আমেরিকার প্রেসিডেন্টের চলমান এই দুর্গটি আঠারো ফুট লম্বা এবং পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতার প্রতিটি বিস্টের দাম বর্তমানে প্রায় দেড় মিলিয়ন মার্কিন ডলার।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad