Ad

চীনা কোম্পানি হয়েও কেন চীনে নেই টিকটক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
39378_tiktok
Durbin News

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক, চীনা কোম্পানির হলেও রহস্যজনকভাবে চীনেই নেই টিকটকের অস্তিত্ব। বিষয়টি অদ্ভূত শোনালেও এ কথা সত্যি আর টিকটকের পরিবর্তে দেশটিতে একটি আলাদা ‘সিস্টার অ্যাপ’ ডুয়িনের প্রচলন রয়েছে। এ দুটি অ্যাপই বেইজিংভিত্তিক মূল কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন। ‍ডুয়িন চালু হয়েছিল টিকটকের আগে এবং তা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। পরবর্তীকালে এর শক্তিশালী অ্যালগরিদম টিকটকের ভিত্তি এবং বিশ্বে সফলতার চালিকাশক্তি হয়ে ওঠে। অ্যাপ দুটি চেহারায় এক রকম হলেও স্পষ্টত তা পরিচালিত হচ্ছে ভিন্ন নিয়ম মেনে।সিএনএন’র এক রিপোর্ট অনুসারে, টিকটকের মতো শর্ট-ফর্ম ভিডিও অ্যাপ ডুয়িন প্রতিদিন প্রায় ৬০ কোটি মানুষ ব্যবহার করেন। ২০১৬ সালে যাত্রা শুরু করা এই অ্যাপ টিকটকের আগে বাইটড্যান্সের মুনাফার প্রধান উৎস ছিল।অন্যদিকে, বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন মাইক্রোসফটের প্রাক্তন কর্মী ঝাং ইমিং। প্রথমদিকে এর নিউজঅ্যাপ জিনরি টুটিয়াও বা ‘টুডেজ হেডলাইনস’র জন্য, বাইটড্যান্স পরিচিতি লাভ করে। কোম্পানির প্রতিষ্ঠার পর ২০১২ সালে এই নিউজ অ্যাপটি চালু করা হয়।টুটিয়াও ব্যবহারকারীর চাহিদা ও প্রয়োজন অনুযায়ী নিউজ ফিড তৈরি করে। লোকজন খুব দ্রুতই সেটি গ্রহণ করে। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ৭০ মিনিটের বেশি সময় দিচ্ছিলেন। ডুয়িনের ক্ষেত্রেও বাইটড্যান্স একই কৌশল প্রয়োগ করে।এরপর বেসরকারি প্রযুক্তি কোম্পানিটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্টার্টআপ কিনে নেয় এবং বিদেশে ডুয়িনের পরিবর্তে টিকটকের আত্মপ্রকাশ ঘটায়। বাইটড্যান্স জনপ্রিয় আরেকটি লিপসিঙ্ক অ্যাপ ‘মিউজিক্যালি’ ২০১৮ সালে কিনে নিয়ে এর ব্যবহারকারীদের টিকটকে ফিরিয়ে নেয়।সেসময় থেকে টিকটকের জনপ্রিয়তা বিশ্বে ছড়িয়ে পড়ে। ২০২১ সালে বিশ্বে টিকটকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিতে পৌঁছায়।টিকটক ও ডুয়িনের ইন্টারফেসগুলো দেখতে একই রকম; কিন্তু ব্যবহারকারীরা যখন তাদের ক্যামেরা চালু করেন তখন একটি পার্থক্য স্পষ্ট দেখতে পান। সেটি হল, ডুয়িনে একটি স্বয়ংক্রিয় বিউটি ফিল্টার রয়েছে, যা ত্বককে মসৃণ করার পাশাপাশি ব্যবহারকারীর মুখের আকৃতি পরিবর্তনও ঘটায়।ডুয়িনের মতো টিকটকেরও বিউটি ফিল্টার আছে। ব্যবহারকারীরা যখন ভিডিও ধারণ করেন, তখন সেটি চালু করতে পারেন। টিকটকে বিউটি ফিল্টারগুলো স্বয়ংক্রিয় ভাবে চালু হয় না। সম্ভবত এ কারণেই চীনা নারীদের পছন্দের তালিকায় আছে ডুয়িন। এছাড়া চীনে রয়েছে বিশ্বের অন্যতম কঠোর সেন্সরশিপ ব্যবস্থা। আর ডুয়িনকেও অবশ্যই সেই নিয়মগুলো মেনে চলতে হয়। ইন্টারনেটে নজরদারি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক সংবেদনশীল তথ্য ব্লক করে দেয়। এটিও চীনে টিকটকের না থাকার একটি কারণ। টিকটক ও ডুয়িনের আরেকটি বড় পার্থক্য রয়েছে চীনের বিশাল অনলাইন শপিং মার্কেটের ক্ষেত্রে। লাইভস্ট্রিম পণ্য বিক্রি চীনে, বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে। মহামারীকালে এটি সব থেকে বেশি সম্প্রসারিত হয়েছে।অনেক রিপোর্ট বলছে, ডুয়িন এর লাইভস্ট্রিমিং সার্ভিসে চীনারা বেশ সন্তুষ্ট। এদিকে, গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে টিকটকের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থানে গেছে। এসব দেশ বলছে, চীনা কর্মকর্তারা এই অ্যাপটির মাধ্যমে সংগ্রহ করা তথ্যের অপব্যবহার করতে পারে। এরমধ্যেই হোয়াইট হাউজ জানিয়েছে, টিকটকের মালিকানা যদি বেইজিংভিত্তিক কোম্পানি ‘বাইটড্যান্সের’ হাতে থাকে, তাহলে এই অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। কিন্তু টিকটকের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘টিকটক থেকে চীনা বিনিয়োগ তুলে নেয়ার এই আহ্বান বা এটিকে নিষিদ্ধ করার এ রকম আহ্বানের কোন দরকার নেই। জাতীয় নিরাপত্তা নিয়ে যদি যুক্তরাষ্ট্রের কোন উদ্বেগ থাকে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য এবং সিস্টেমের জন্য সেখানে স্বচ্ছতার ভিত্তিতে সুরক্ষা নিশ্চিত করা যেতে পারে।’

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad