আন্তর্জাতিক


প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলার আসামি ট্রাম্প


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ মার্চ ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলার আসামি ট্রাম্প
প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি বিচারের মুখোমুখি হলেন ডোনাল্ড জে ট্রাম্প। অবৈধ সম্পর্কের তথ্যে গোপন রাখতে পর্ন তারকাকে বিপুল পরিমাণ অর্থ প্রদানের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। 

দীর্ঘ এক বছর ধরে তদন্তের পর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে নিউইয়র্কের একটি গ্র্যান্ড জুরি। তবে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন কোন অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগ, ট্রাম্প তার সঙ্গে থাকা অবৈধ সম্পর্ক চেপে রাখতে ২০১৬ সালে রাষ্ট্রপতি নির্বাচনের আগে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। নিজের ব্যক্তিগত আইনজীবীর দ্বারা এই লেনদেন সম্পন্ন করেন ট্রাম্প। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বরাবরই তিনি দাবি করে আসছিলেন- এটি তার বিরুদ্ধে ‘রাজনৈতিক চক্রান্ত।’

বৃহস্পতিবার এই রায়ের পরও পুরাতন কথাই বললেন তিনি। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আমি আমেরিকার জনগণদের পাশে দাঁড়িয়েছি, কেবল এই কারণে তারা আমার ওপর এই জাল, দুর্নীতিবাজ ও অসম্মানজনক অভিযোগ এনেছে।’ 

এদিকে, রায়ের বিরুদ্ধে আদালতে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী। এক বিবৃতিতে তিনি বলেন, ‘তিনি কোনো অপরাধ করেননি। আমরা এই রাজনৈতিক মামলার বিরুদ্ধে আদালতে জোরালোভাবে লড়াই করব।’

অন্যদিকে, বৃহস্পতিবারের এই রায়কে ‘আক্রোশজনক’ বলে মন্তব্য করেছেন ট্রাম্পের সময়কার ভাইস প্রেসিডেন্ট মাইকেল রিচার্ড পেন্স। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের ডেপুটি বলেন, এটি রাজনৈতিক অত্যাচার ছাড়া আর কিছুই নয়; আমি মনে করি আমেরিকার জনগণ এটিকে দেখবে এবং এটিকে দেশের রাজনীতির অপরাধীকরণের আরও একটি উদাহরণ হিসাবে দেখবে।’

আইনি প্রক্রিয়া অনুযায়ী, ট্রাম্পের বিরুদ্ধে করা মামলাটি এখন ফৌজদারি বিচারে যাবে। এরপর সবকিছু যাচাই-বাছাই শেষে একজন জুরি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন, ট্রাম্প দোষী নাকি দোষী নন।



সম্পর্কিত

আমেরিকা

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।