Ad

চলন্ত বিমানে পাইলটের সিটে সাপ! শ্বাসরুদ্ধকর পরিস্থিতি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (6)
Durbin News

চলন্ত বিমানে ভয়ংকর গোখরা সাপ, তাও আবার ককপিটে ঠিক পাইলটের সিটের নিচে। বিমান চালানো অবস্থায় হঠাৎ পাইলট টের পান, তার পিঠের নিচে গোখরা সাপের অস্তিত্ব। সম্প্রতি শ্বাসরুদ্ধকর এই ঘটনা ঘটেছে দক্ষিন আফ্রিকার একটি বিমানে। আক্রান্ত পাইলটের নাম 'রুডলফ এরাসমুস'। আর দশটা ফ্লাইটের মতো সেদিনের ফ্লাইট এ সম্পুর্ণ স্বাভাবিক ছিলো। সকল নিয়ম মেনেই আকাশে বিমান উড়িয়েছিলেন পাইলট রুডলফ। কিন্তু বিপত্তি বাঁধে মাঝ আকাশে যাওয়ার পর। হঠাৎ তিনি দেখতে পান তারই সিটের নিচে সাপ বসে আছে। বিমানের অবস্থান তখন মাটি থেকে ১১ হাজার ফুট উচুতে। বিবিসিকে পাইলট জানিয়েছেন, এই দৃশ্য দেখার পর তার হতবম্ব হয়ে যাবার মতো অবস্থা হয়েছিলো। কী করবেন কিছু বুঝতে পারছিলেন না। প্রথমে অবশ্য সাপটিকে দেখতে পাননি পাইলট। বিমান চালানো অবস্থায় হঠাৎ নিজের পিঠে ঠান্ডা কিছুর স্পর্শ টের পান তিনি। তখন ভেবেছিলেন হয়তো পানির বোতলের স্পর্শ। বোতলের মুখ ঠিকমতো না লাগানোর কারণে পানি লেগেছে শার্টে। কিন্তু বাম দিকে ফিরে নিচে তাকাতেই হতবাক হয়ে পড়েন তিনি। দেখতে পান ঠিক তার সিটের নিচেই মাথা লুকিয়ে আছে জ্যান্ত একটি গোখরা সাপ। তবে ভয়ংকর এই ঘটনার মুখোমুখি হয়েও দায়িত্ব পালন করেছেন পাইলট। যাত্রীদের সহ নিরাপদেই অবতরণ করেছেন তিনি। বিমানটি নিয়ে দক্ষিন আফ্রিকার প্রিটোরিয়া শহরে যাওয়ার কথা ছিলো তার। সাথে ছিলেন মোট চারজন যাত্রী। তবে সাপটি দেখার পর দ্রুত জরুরি অবতরণ করেন পাইলট। এতে কোন দুর্ঘটনা ছাড়াই রক্ষা পায় বিমানটি। এই ঘটনা ভাইরাল হবার পর সামাজিক মাধ্যমে আলোড়ন শুরু হয়েছে। প্রাণীকুলের মধ্যে গোখরা সাপ অন্যতম বিষধর, যার একটি দংশনেও মৃত্যু হতে পারে যে কারো। পাইলট সাপ দেখার পর আতংকিত হলে বিপদেই পড়তে পারতেন। তাতে বিপর্যয়ে পড়তো যাত্রীবাহী বিমানটি। তবে ভালো খবর হচ্ছে, এমন কিছুই ঘটেনি। পাইলট ভয়ংকর দৃশ্য দেখার পরেও মাথা ঠান্ডা রেখেছিলেন। তিনি সতর্কতার সাথে প্রথমে যাত্রীদের অবগত করেন বিষয়টি। এরপরই পার্শবর্তী এয়ারপোর্টে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বিমানে গোখরা সাপের কথা জানার পর যাত্রীরাও হতবম্ব হয়ে গিয়েছিলেন। ভয়ে আতংকে পিনপিন নীরবতা অবলম্বন করছিলেন সবাই। যদিও বিমানের পাইলটদের নানা রকম প্রতিকূল পরিস্থিতির জন্য প্রশিক্ষণ দেয়া হয়। কিন্তু এমন পরিস্থিতির কথা হয়তো কেউই কল্পনা করবেন না। বিমানে এরকম সাপের উপস্থিতি আগেও পাওয়া গেছে। তবে একদম পাইলটের সিটে সাপের অস্তিত্ব এবারই প্রথম। সেজন্য পাইলটের আতংকিত হয়ে উল্টাপাল্টা পদক্ষেপ নেয়ার আশংকা ছিলো। সেক্ষেত্রে পরিস্থিতি হতে পারতো খুবই ভয়ংকর। পাইলট রুডলফ জানিয়েছেন, তার বিমানে সাপের বিষয়টি একদম অপ্রত্যাশিত ছিলো না। আগেরদিন বিমান এয়ারপোর্টে থাকা অবস্থায় একটি সাপের অস্তিত্ব টের পেয়েছিলেন কর্মীরা। তারা এটিকে খুজে বের করারও চেষ্ঠা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। বিষয়টি পাইলট রুডলফকেও অবগত করা হয়েছিলো। অবশ্য তারা ভেবেছিলেন, সাপটি হয়তো রাতে কিংবা ভোরে বিমান থেকে নেমে গেছে। তাই নিরাপদ মনে করেই আকাশে টেকঅফ করেছিলো বিমানটি। এরপর ১১ হাজার ফুট উচ্চতায় গিয়ে সাপের অস্তিত্ব টের পান পাইলট। এই ঘটনা ভাইরাল হবার পর একজন বীরের স্বীকৃতি পাচ্ছেন পাইলট রুডলফ। তার সাহসের প্রশংসা করেছে দক্ষিন আফ্রিকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad