Ad

৮ বছর পর ইয়েমেন যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
47855129_605 - Copy
Durbin News

অবশেষে সুদিন ফিরছে ইয়েমেনে, বন্ধ হচ্ছে দীর্ঘদিনের গৃহযুদ্ধ। ৮ বছর পর দেশটিতে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, চলতি রমজান মাসেই থেমে যাবে তাদের অভিযান।সৌদির এমন ঘোষণার পর সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের নেতা মোহাম্মদ আল-বুখাইতি তার দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। লেবাননের আল মাদাইয়িন টিভির পক্ষ থেকে জানানো হয়, সৌদি সরকারের কর্মকর্তারা ইয়েমেন কাউন্সিলের একাধিক কর্মকর্তাদের সাথে সম্প্রতি এক রুদ্ধদ্বার বৈঠক করেন। এই বৈঠকের আলোকে সিদ্ধান্ত হয়, অতি দ্রুতই ইয়েমেন থেকে সৌদি আরবের সেনা প্রত্যাহার করা হবে। শুধুমাত্র সেনা প্রত্যাহারই না, একইসাথে সাবেক প্রেসিডেন্ট আবদা রাবুহ মানসুর হাদির কাছে ক্ষমতাও হস্তান্তর করা হতে পারে। ওই বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান যুদ্ধের প্রসঙ্গে সৌদি আরবের বর্তমান অবস্থান ব্যক্ত করেন। সেইসাথে সংকট নিরসনে রিয়াদের পক্ষ থেকে একটি শান্তি প্রস্তাবনা উত্থাপন করেন। শান্তি প্রস্তাবনা অনুযায়ী, রিয়াদের পক্ষ থেকে ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বেতন প্রদান করা হবে। হুদাইদাহ বন্দর খুলে দেয়া হবে এবং ইয়েমেনের বর্তমান আর্থিক সংকট কাটিয়ে ওঠার জন্য পর্যাপ্ত সাহায্যও দেয়া হবে। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে যে সমঝোতা হয়েছে তার আওতায় চলমান সংকট নিরসনের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হবে। আর এসব পদক্ষেপ দুই ধাপে ঘোষণা করা হবে। প্রথম ধাপের ঘোষণা আসবে ঈদুল ফিতরের আগে এবং অন্যটি, আরেকটি সুবিধাজনক সময়ে ঘোষণা করা হবে। এছাড়াও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর বক্তব্য অনুযায়ী, আগামী সপ্তাহে ওমান ও সৌদি আরবের একটি যৌথ প্রতিনিধি দলের ইয়েমেনের রাজধানী সানা সফর করার পরিকল্পনা রয়েছে।বিদ্রোহী দলের নেতা এ সময় বলেন, ইয়েমেন আগ্রাসনে যোগ দিয়ে সংযুক্ত আরব আমিরাত একটি বড় ভুল করেছে। ফলে এখন তাদের শিক্ষা নেওয়া উচিত এবং যত দ্রুত সম্ভব তাদের সেনা প্রত্যাহার করে নিতে হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad