Ad

ইউক্রেনে একের পর এক রাশিয়ান বিমান হামলা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
_127223954_021b8aa1-ecfb-4899-b279-ebe9181c7418
Durbin News

আবারও আক্রমণের ধার বাড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুরো ইউক্রেনে একের পর এক বিমান হামলা করে চলেছে রাশিয়ান সেনারা। বিগত দুই দিনে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস হবার পর থেকেই, আচমকা বিমান হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে রাশিয়া। বিশ্লেষকদের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের বড় আক্রমণের পরিকল্পনাকে আটকে দেয়ার জন্যই এমন ব্যবস্থা গ্রহণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সবশেষ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী এই হামলায় ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহতের সংখ্যা ২০ জনের বেশি। রাশিয়ার এমন হামলাকে খুবই কৌশলগত বলে আখ্যা দিয়েছেন সামরিক বিশ্লেষকরা। এই হামলার ফলে নতুন আরও একটি শহরকে নিজেদের দখলে আনতে চায় রাশিয়া। যা তাদের সামরিক বিভাগকে শক্তিশালী করতে সাহায্য করবে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট একটি নতুন বিল পাশ করেছেন। এই আইন কার্যকর হলে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের নাগরিকদের রাশিয়ান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা যাবে। এছাড়া আইনের ধারা অনুযায়ী তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হবে।ভৌগলিকভাবে স্লোভিয়ানস্ক শহরটি বাখমুত থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। ধারণা করা হচ্ছে, স্লোভিয়ানস্ক দখল করে, এদিক থেকে বাখমুতের দিকে এগিয়ে যেতে চায় রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার। রাশিয়ান সেনাবাহিনীও এই কথার সত্যতা নিশ্চিত করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়, তারা স্লোভিয়ানস্ক থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বাখমুত শহরের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে বিগত সপ্তাহে টানা চারদিন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অতর্কিত বিমান হামলা চালায় রাশিয়ান বাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সূত্রে জানা যায়, রাশিয়ার সামরিক বাহিনী নয়টি অঞ্চলে হামলা চালিয়েছে। এসব অঞ্চলের মধ্যে লুহানস্ক ও দোনেৎস্কও আছে। ইউক্রেন তাদের দৈনিক সামরিক হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত সপ্তাহে রাশিয়ার পক্ষ থেকে ৩৯টি বিমান হামলা ও সাতটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরমধ্যে চারটি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আক্রমণ চালানো হয়। এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে সবচেয়ে বড় ধরণের যুদ্ধ চলছে। শহরটিতে রাশিয়ান বাহিনী স্পষ্ট আধিপত্য বিস্তার করলেও এখন পর্যন্ত পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া সম্ভব হয়নি তাদের। চলতি বছরের গ্রীষ্মের শেষ সময় থেকেই, এই শহরকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করছে রাশিয়া। তবে ইউক্রেন বাহিনীর শক্ত অবস্থানের কারণে এখন পর্যন্ত এতে পূর্ণ নিয়ন্ত্রণ আসেনি তাদের। রাশিয়ান ভাড়াটে সেনাদল ওয়াগনারের পক্ষ থেকে জানানো হয়, বাখমুতের মধ্যাঞ্চল দখলের এক সপ্তাহের মাথায় আরও দুটি এলাকা নিজেদের দখলে নিয়েছে তারা। কিন্তু ইউক্রেনের সবশেষ প্রতিরোধের কাছে গিয়ে, আটকাতে হচ্ছে রুশ বাহিনীকে। এই প্রতিরক্ষা ব্যবস্থা দূর্বল করাও রাশিয়ার সাম্প্রতিক বিমান হামলার অন্যতম কারণ বলে ধারণা অনেকের। গত বৃহস্পতিবার মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়, বাখমুতে ইউক্রেনীয় সেনাদের সংখ্যা কমে গেছে। তবে কিয়েভ এমন দাবি অস্বীকার করেছে। বাখমুতের সুরক্ষা নিশ্চিতে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে তারা।উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ পর্যন্ত টানা ৪১৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। যুদ্ধে দুই পক্ষের ব্যাপক পরিমাণ হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। বরং জাপোরিঝহিয়া পরমাণু কেন্দ্র, বাখমুত, লুহানেস্কের মত অঞ্চলকে কেন্দ্র করে, নিজেদের হামলার পরিধি বাড়িয়েছে রাশিয়া।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad