Ad

ইরান পারমাণবিক বোমার জন্য মরিয়া কেন?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব বিস্তারে পারমাণবিক শক্তিধর হয়ে উঠতে মরিয়া ইরান। গুরুতর বিপদ এড়াতেই ‘সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি’ অর্জন করতে চায় তেহরান। এই যোগ্যতা অর্জন করলে শত্রু দেশগুলো ইরানের উপর হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হবে। সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে ইসরায়েল দাবি করেছে, ইরান প্লুটোনিয়ামের মজুদ এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, যা পারমাণবিক বোমা তৈরির আদর্শ পরিমাণের কাছাকাছি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ‘ম্যাক্সিমাম প্রেশার’ নীতির অধীনে পারমাণবিক চুক্তি থেকে আমেরিকা নিজেদের প্রত্যাহার করে নেয়। এবং একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। এ থেকে অনেকেই অনুমান করেছিলেন, ইরান শীঘ্রই পারমাণবিক অস্ত্রধারী দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতো চাপের পরেও কেন দেশটি পারমাণবিক বোমার জন্য এত মরিয়া?ইরানের পরমাণু শক্তিধর হয়ে উঠতে নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব বিস্তার এমনকি বিশ্ব রাজনীতি-অর্থনীতি সহ নানা প্রেক্ষাপট নিয়ামক হিসেবে কাজ করছে। অতীতের দিকে তাকালে দেখা যায়, তৎকালীন ইরাক সরকারের সাথে আমেরিকার বৈরিতা যখন চরমে, তখন বাগদাদের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে– এই অযুহাতে সেখানে হামলা চালানো হয়।পরবর্তীতে দেখা গেছে, ইরাকে আসলে তেমন কোনো বোমাই ছিল না। একেবারে চোখের সামনে ঘটে যাওয়া এই যুদ্ধ থেকে ইরানের শিক্ষা নেয়ার মতো অনেক কিছু ছিল। মূলত ইরাকের হাতে শক্তিশালী কোনো অস্ত্র না থাকায় প্রবল শক্তিধর মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীকে কখনোই ভাবতে হয়নি। কিন্তু যদি ইরাকের কাছে ‘পাল্টা আক্রমণ’ করার মতো শক্তিশালী পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে এত সহজে কেউ আক্রমণ করার কথা ভাবতো না।‘নিউক্লিয়ার ডিটারেন্স’ তত্ত্ব অনুযায়ী, দুটো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা খুবই কম। কারণ, এ ধরনের সংঘাতে পারমাণবিক বোমার ব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে৷ আর এমনটি হলে দুটো দেশই ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হবে।বর্তমানে স্বীকৃত ৮টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি রাষ্ট্র রাশিয়া, চীন, ফ্রান্স, ইংল্যান্ড ও আমেরিকার হাতে পারমাণবিক বোমা রয়েছে। বাকি তিনটি রাষ্ট্র ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া ছাড়াও দক্ষিণ কোরিয়ার সক্ষমতা রয়েছে পারমাণবিক বোমা তৈরির।অপরদিকে, ইসরায়েল বার বার অস্বীকার করলেও তাদের হাতে পারমাণবিক বোমা থাকার শক্ত প্রমাণ রয়েছে। ধারণা করা হয়, ইসরায়েলের অস্ত্রসম্ভারে ৭৫-৪০০টি পারমাণবিক বোমা মজুদ রয়েছে। আর অনানুষ্ঠানিকভাবে ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র থাকাটা ইরানের জন্য চাপের একটি বিষয়। এই চাপ থেকে মুক্ত হতেই তেহরান নিজেদের পরমাণু শক্তিধর হিসেবে গড়ে তুলতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক বোমা অর্জন দেশটির জন্য বিরাট কৌশলগত সামরিক সুবিধা বয়ে আনতে পারে। কেননা পারমাণবিক বোমার প্রচ্ছন্ন হুমকি দিয়েই অনেকাংশে শত্রুর উদ্ধত আচরণ নিয়ন্ত্রণ করা যায়। পারমাণবিক বোমার প্রকল্প গ্রহণের পেছনে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও জড়িত। ২০০৫ সালে সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নির্বাচনে জয়লাভের পর থেকেই ইরানের রাজনীতিতে কট্টরপন্থীদের দাপট বাড়তে শুরু করে। দেশটির রাজনীতিতে যারা সংস্কারপন্থী হিসেবে পরিচিত, তারা পশ্চিমাদের সাথে একটি পরমাণু চুক্তি করতে আগ্রহী ছিল। সেই অনুযায়ী, তারা পরিকল্পনাও করছিল। কিন্তু মাহমুদ আহমাদিনেজাদ ক্ষমতায় আসার পর ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’ হিসেবে পারমাণবিক চুক্তির বিষয়টি বাদ দিয়ে দেয়া হয়। এর প্রতিক্রিয়া হিসেবে সংস্কারপন্থীরা ইরানের রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেন। ইরান যদি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের তালিকায় নাম লেখায় তাহলে নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে দারুণ অগ্রগতি লাভ করবে। কিন্তু একইসাথে পশ্চিমাদের যুক্তিও ফেলনা নয়। পশ্চিমা বিশ্ব বরাবরই বলে আসছে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়টি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন নিয়ে আসবে। সেইসাথে, এই অঞ্চলের দেশগুলোর মাঝে অস্ত্রের প্রতিযোগিতা শুরু হবে, এবং আরও বেশ কয়েকটি দেশ হয়তো পরমাণু বোমার জন্য মরিয়া হয়ে উঠবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad