আন্তর্জাতিক


ব্রিকসের মোকাবেলায় আমেরিকান ডলারের পতন হবে!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ এপ্রিল ২০২৩, ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার

ব্রিকসের মোকাবেলায় আমেরিকান ডলারের পতন হবে!
সম্প্রতি রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের যাবতীয় পাওনা চাইনিজ কারেন্সি ইউয়ানের মাধ্যমে পরিশোধে সম্মত হয়েছে রাশিয়া এবং বাংলাদেশ। 

এছাড়া বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে ডলারের বিকল্প হিসেবে অন্যন্য মুদ্রার দিকে ঝুকছে। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি সমাপ্তির পথে ডলারের রাজত্ব। 

বছরের পর বছর বিশ্ব শাসন করে আসছে আমেরিকা! দেশটির এত শক্তির মুল উৎস তাদের জাতীয় মুদ্রা ডলার। কারন যেকোন আন্তর্জাতিক বানিজ্যের লেনদেন হয় ডলারে।

আর ডলার ছাপানোর অধিকার আছে শুধু যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকের। তাই দেশটি নিজেদের প্রয়োজনে যেকোন পরিমান মুদ্রা যেকোন সময় ছাপাতে পারে।

বিপরীতে অন্য দেশগুলোকে এই ডলারের জন্য নির্ভর করতে হয় যুক্তরাষ্ট্রের মর্জির উপর। আর এই ক্ষমতা কাজে লাগিয়ে তারা পর বছরের পর বছর বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রন করছে। 

মার্কিনিদের এই অযাচিত ক্ষমতাকে দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ করছিলো ইরান, রাশিয়া বা কিউবার মত কিছু মার্কিন বিরোধী দেশ। তবে কখনোই হালে পানি পায়নি তাদের সেই প্রতিবাদ।   

কিন্তু আমেরিকার এই অর্থনৈতিক প্রভাববলয় কাটিয়ে গত কয়েক দশকে অনেক বেশি শক্তিশালী হয়েছে চাইনিজ অর্থনীতি। যারা এখন চ্যালেঞ্জ করতে সক্ষম আমেরিকাকে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও হাত মিলিয়েছে তাদের সাথে। এছাড়া চীন রাশিয়ার এই জোটকে সমর্থন দিতে শুরু করেছে বিশ্বের অনেক দেশ। 

সম্প্রতি রুশ-ইউক্রেন যুদ্ধকে ঘিরে চলা উত্তেজনার মধ্যে মার্কিন নিষেধ অমান্য করে মস্কো সফর করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 

সেখানে দেশ দুটির মধ্যে হয়েছে অনেক গুরুত্বপুর্ন চুক্তি। এছাড়া সম্প্রতি মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ ইরান এবং সৌদিকে এক টেবিলে বসিয়ে সমঝোতা করে দিয়েছে চীন। 

ফলে মধ্যপ্রাচ্যে ও তাদের প্রভাব স্পষ্ট। অপরদিকে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে বাড়ছে তাদের প্রভাব। বলিভিয়া এবং ব্রাজিলের মত কয়েকটি দেশের সরকার এখন চীন পন্থী। 

ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা দি সিলভা বিশাল এক প্রতিনিধিদল সহ সম্প্রতি সফর করেছেন চীনের রাজধানী বেইজিং। উল্লেখিত সবগুলো ঘটনা বিচ্ছিন্ন মনে হতে পারে। 

কিন্তু বিশ্লেষকদের মতে এটি অনেক বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। কারন এশিয়া, ল্যাটিন আমেরিকা,আফ্রিকা এবং ইউরোপকে কেন্দ্র করে গড়ে উঠছে ইইউ’র মত আরেকটি সংঘটন। 

ব্রাজিল, রাশিয়া, চীন, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে উঠা এই সঙ্ঘটনের নাম ব্রিকস। উদীয়মান এই অর্থনৈতিক জোটের নেতৃত্ব দিচ্ছে চীন। 

প্রায় সব মহাদেশের প্রতিনিধি নিয়ে গড়ে উঠা এই সংঘটন যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে নিজেদের মধ্যে অর্থনৈতিক এবং কূটনৈতিক সাহায্য সহযোগিতা শুরু করেছে। 
তাদের সাম্প্রতিক সাফল্য দেখে ব্রিকসে প্রবেশ করতে চাচ্ছে ইরান সৌদি সহ আরো বেশ কয়েকটি শক্তিশালী দেশ। সেক্ষেত্রে সঙ্ঘটনটির নতুন নাম হবে ব্রিকস প্লাস। 

আর এমনটা হলে কপাল পুড়বে মার্কিনিদের। কারন ব্রিকসের সদস্য দেশ গুলো ইতিমধ্যেই নিজেদের মধ্যে নিজস্ব কারেন্সিতে লেনদেনের শুরু করে দিয়েছে। 

যেমন চীন এবং রাশিয়া এখন আর ডলারে লেনদেন করছেনা। এমনকি ব্রিকসের বাহিরে অনেক দেশ নিজস্ব মুদ্রায় লেনদেনের এই মডেলের দিকে ঝুকছে। 

যা ডলারের জন্য এক প্রকার হুমকি। এমনকি এই হুমকি শিকার করে নিচ্ছে পশ্চিমারা। সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী জিম ও নেইলের একটি আর্টিকেল সম্প্রতি ঝড় তুলেছে পশ্চিমা দুনিয়াতে।

সেখানে তিনি দাবি করেছেন ব্রিকস ডলারের জন্য হুমকি সৃষ্টি করছে। এই মুহুর্তে কোন দেশের উচিত হবেনা ডলারের উপর নির্ভর করে চলা। 

এমনকি আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ ও সেই কথার সাথে সুর মিলিয়েছে। তাদের তথ্য অনুযায়ী গত এক বছরে বিশ্বের সব গুলো দেশ একক মুদ্রা হিসেবে ডলারের রিজার্ভ কমিয়েছে। 

অন্যদিকে আসন্ন ব্রিকস সম্মেলনে আশঙ্কা করা হচ্ছে তারা নিজস্ব মুদ্রার রুপরেখা প্রস্তাব করবে। সেই ক্ষেত্রে ব্রিকসের সব সদস্য দেশ নিজেদের মধ্যে লেনদেনে নতুন কারেন্সি ব্যবহার করবে। 

যা ডলারের জন্য সত্যিকারের হুমকি। এখন সময়ই বলে দিবে নতুন এই অর্থনৈতিক লড়াইয়ে ডলার কিংবা আমেরিকা কতদিন ঠিকে থাকতে পারবে। 



জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

কোরবানি নিয়ে পশ্চিমবঙ্গের উদাহরণ টানলেন হায়দরাবাদের ইসলামিক স্কলার

ভারতের হায়দরাবাদ–এর ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ জাফর পাশা কোরবানির পশু নিয়ে মুসলিমদের হেনস্তার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ অনুসরণের আহ্বান জানিয়েছেন।

আল-আকসা প্রাঙ্গণে পশু জবাইয়ের চেষ্টায় আটক ১৩

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় রীতি অনুযায়ী পশু জবাইয়ের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত অভিযোগে ১৩ জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার ইহুদিদের ধর্মীয় উৎসব শাভুত উপলক্ষে এ ঘটনা ঘটে।

এএপিআই হেরিটেজ মাসে নিউ জার্সি সিনেটের সম্মাননা পেলেন বাংলাদেশি-আমেরিকান অধ্যাপক শোয়েব ভূঁইয়া

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার (এএপিআই) হেরিটেজ মাস উপলক্ষে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান অধ্যাপক শোয়েব আহমেদ ভূঁইয়া। নিউ জার্সি স্টেট সিনেট ও জেনারেল অ্যাসেম্বলির পক্ষ থেকে তাকে যৌথ আইনসভা প্রস্তাবনার (Joint Legislative Resolution) মাধ্যমে এ সম্মাননা দেওয়া হয়। তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করলেন।

বিজেপিকে ছাড়িয়ে ভাইরাল “তেলাপোকা পার্টি”

ভারতে হঠাৎ করেই তুমুল আলোচনায় উঠে এসেছে একটি ব্যতিক্রমধর্মী অনলাইন আন্দোলন “ককরোচ জনতা পার্টি” বা সিজেপি। কয়েকদিন আগেও যেটিকে অনেকে নিছক মিম, ট্রল কিংবা ব্যঙ্গাত্মক ক্যাম্পেইন হিসেবে দেখছিলেন, সেটিই এখন দেশটির রাজনৈতিক অঙ্গনে অস্বস্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার দিক থেকে এই নতুন আন্দোলন ইতোমধ্যেই ক্ষমতাসীন বিজেপিকেও ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিজেপির অনুসারী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২২ লাখে, যেখানে বিজেপির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে প্রায় ৮৭ লাখ ফলোয়ার। মাত্র কয়েক দিনের ব্যবধানে এমন বিস্ফোরক উত্থান ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।