Ad

প্রাণ বাঁচাতে মাটির নিচে লুকাচ্ছে ইউক্রেন সেনারা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ssss_llll
Durbin News

একের পর এক আক্রমণ করে যাচ্ছে রাশিয়া, প্রাণ বাচাতে মাটির নিচে আশ্রয় নিয়েছে ইউক্রেনীয় সেনারা। সম্প্রতি এমন পরিস্থিতি দাড়িয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে। এই শহরটি ঘিরে গত কয়েকমাস ধরে যুদ্ধ চলছে। বর্তমানে বাখমুতের প্রায় পুরোটাই রুশ বাহিনীর দখলে। শুধুমাত্র সামান্য কিছু জায়গায় ইউক্রেনীয় সেনারা এখনো অবস্থান ধরে রেখেছে। তবে তাদের সেই অবস্থান খুবই নাজুক। বর্তমানে রাত দিন ২৪ ঘন্টা রুশ আক্রমণ চলছে। তাদের গোলার মুখে টিকতে পারছেনা ইউক্রেনীয় বাহিনী। বাধ্য হয়ে আশ্রয় নিয়েছে একটি বিল্ডিংএর ভূগর্ভস্থ কক্ষে। তবে সেখানেও শান্তি নেই তাদের। একের পর এক গোলার আঘাতে কেপে উঠছে মাটি। সম্প্রতি বাখমুত শহরে এমন চিত্র দেখে এসেছেন এএফপির কয়েকজন সাংবাদিক। ইউক্রেনীয় সেনাদের সঙ্গে শহরটি পরিদর্শনের সুযোগ পেয়েছিলেন তাঁরা। তাদের বর্ণনা অনুযায়ী, পুরো বাখমুত শহরের আবাসিক ভবনগুলো বিধ্বস্ত হয়ে গেছে। যেখানে সেখানে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। শহরের পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় অবস্থান করছে ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার হামলায় তারা আশ্রয় নিয়েছে ভূগর্ভস্থ কক্ষে। কয়েকটি বিল্ডিং এর ভূগর্ভস্থ কক্ষ থেকে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ইউক্রেনের সেনারা সাংবাদিকদের কাছে বলেছেন, রুশ বাহিনীর হামলা কখনোই বন্ধ হয়না। শুধুমাত্র তারা পালটা হামলা করলে কিছুটা সময় আহতদের সরাতে ব্যস্ত থাকে। এমন পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েছে অবশিষ্ট ইউক্রেনীয় বাহিনী। নিজেদেরকে ক্লান্ত এবং অবসাদগ্রস্ত হিসাবে বর্ণনা করছে তারা ।তবে এতোকিছুর পরেও তাদের টিকে থাকার চেষ্ঠা করতে হচ্ছে। কারণ তারা এখানে থাকলে অন্যান্য ইউনিট গুলো থেকে পালটা হামলা চালানোর সুযোগ বাড়বে। যদিও সেই অপেক্ষায় আর কতোদিন তারা থাকবেন নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ বাখমুতের প্রায় ৮০ ভাগ এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রনে চলে গেছে। এখন সামান্য কিছু এলাকায় ছড়িয়ে আছে ইউক্রেনীয় বাহিনী। যেখানে তাদের পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। বর্তমানে বাখমুতের একটি মাত্র রাস্তা ইউক্রেনের দখলে আছে, যেখান দিয়ে নিজেদের রশদপত্র পরিবহন সম্ভব। এই রাস্তাটির নাম দেয়া হয়েছে 'পাথ অব লাইফ' বা জীবনের রাস্তা। কারণ রাস্তাটি রুশ বাহিনীর হাতে চলে গেলে আর কোন উপায় থাকবে না ইউক্রেনীয় সেনাদের। লড়াই করে অথবা রশদের অভাবে যুদ্ধ ক্ষেত্রেই প্রাণ হারাতে হবে। ভয়ের ব্যাপার হচ্ছে, জীবনের রাস্তার একদম কাছাকাছি চলে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের এক সেনা নিজে তাদের অবস্থান দেখিয়েছেন সাংবাদিকদের। জীবনের রাস্তা থেকে রুশ বাহিনীর বর্তমান দুরত্ব মাত্র ৯০০ মিটার। এটুকু দুরত্ব পার হলেই রাস্তাটি দখলে নিবে রাশিয়ান সেনারা। ফলে নিশ্চিত ভাবে মারা পড়তে হবে ইউক্রেনীয়দের। বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের সেনারা চরম হতাশায় মধ্যে রয়েছে। সাংবাদিকদের তারা বলেছে; রকেট, মর্টার ও ট্যাংকের গোলা ছুড়তে ছুড়তে এগিয়ে আসছে রুশ বাহিনী। হাতে যা কিছু পাচ্ছে সব ছুড়ে দিচ্ছে। লুকানোর জায়গা পাচ্ছে না ইউক্রেনীয় সেনারা। অন্যদিকে বাখমুতে রুশদের মোকাবেলা করার মতো অস্ত্র সেনাদের হাতে নেই। গোলা বারুদের যথেষ্ট ঘাটতি রয়েছে তাদের। অস্ত্র ছাড়া গোলা ছাড়া হতাশা প্রকাশ করেছেন সেনা সদস্যরা। তাদের ভাষ্যমতে, এভাবে আসলে টিকে থাকা যায় না। তবে রাশিয়ার জন্যেও বিষয়টি সহজ হচ্ছে না। গত কয়েকমাস ধরে এই শহরে যুদ্ধ চলছে। এখনো সম্পূর্ণ বাখমুতের নিয়ন্ত্রন নিতে পারেনি রুশ বাহিনী। বিশ্লেষকদের মতে, এই শহরের জন্য চরম মূল্য বিসর্জন করছে তারা। তবে দুই পক্ষের কাছেই এ শহরটির গুরুত্ব রয়েছে। শেষ পর্যন্ত বাখমুতে যারা জয়ী হবে, তারাই সামনের দিকে এগিয়ে যাবে। এখন দেখার বিষয়, আর কতোদিন এভাবে রুশদের ঠেকিয়ে রাখতে পারে ইউক্রেনীয় বাহিনি। যদিও পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই বাখমুতের নিয়ন্ত্রন পুরোপুরি পেতে যাচ্ছে রাশিয়া।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad