Ad

ইউক্রেনে ৪৮ টন ওজনের অদৃশ্য ট্যাংক পাঠিয়েছেন পুতিন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Putin
Durbin News

এবার ইউক্রেনে ৪৮ টন ওজনের অদৃশ্য ট্যাংক পাঠিয়েছে রাশিয়া। শক্তিশালী এই ট্যাংক যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে কিনা, এমন আলোচনা চলছে বিশ্লেষক মহলে। কিছুদিন আগে ইউক্রেনকে নিজেদের আব্রামস ট্যাংক দিয়েছিলো যুক্তরাষ্ট্র, তাদের আব্রামস থেকে রাশিয়ার নতুন ট্যাংক বেশ কিছু দিকে এগিয়ে রয়েছে। রাশিয়ার নতুন এই ট্যাংকের নাম 'T-14 আর্মাটা'। সম্প্রতি এই ট্যাংক ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রে পাঠিয়েছেন পুতিন। তবে এখন পর্যন্ত কোন হামলায় T-14 ব্যবহারের খবর পাওয়া যায়নি।পরিস্থিতি দেখে মনে হচ্ছে, খুব শিগগির শক্তিশালী এই ট্যাংক কাজে লাগাবে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের নতুন এই অস্ত্র বেশ কিছু দিক দিয়ে সুবিধাজনক। এটি পরিচালনার জন্য উপরে কোন সেনার দাঁড়িয়ে থাকতে হয়না। কারণ নতুন এই ট্যাংকের ভেতরে বসেই সম্পুর্ণ ভাবে পরিচালনা করা যায়। ট্যাংকের ভেতর একটি নিরাপদ ক্যাপসুল রয়েছে, সেখানে বসেই চালক এটিকে পরিচালনা করতে পারেন। ইন্টারনেটের তথ্য থেকে জানা গেছে, রাশিয়ার এই ট্যাংক অত্যন্ত দ্রুতগতির। মসৃণ রাস্তায় এটির গতি ঘন্টায় ৮০ কিলোমিটারের বেশি। তবে অসমান এলাকায় গতি কিছুটা কম হতে পারে। শক্তিশালী এই ট্যাংক নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলো পশ্চিমারা। বলা হচ্ছে এরকম একেকটি ট্যাংক তৈরি করতে ১১ বছর সময় লেগেছে রাশিয়ার। ২০১৪ সালে সর্বপ্রথম এই ট্যাংকের নকশা করা হয়েছিলো। ২০১৫ সালে জানা যায়, রাশিয়ার এই ট্যাংক যুদ্ধক্ষেত্রে অনেকটা অদৃশ্য হয়ে থাকবে। এটিতে এমন সব রঙ এবং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার কারণে শত্রু রাডারে এটির অস্তিত্ব ধরা পড়বে না। ২০২০ সালে এরকম ২৩০০ ট্যাংক তৈরির নির্দেশ দিয়েছিলেন পুতিন। তবে এখন পর্যন্ত কতোটি তৈরি হয়েছে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। রাশিয়ার শক্তিশালী এই ট্যাংকের একেকটির ওজন ৪৮ টনের বেশি। লম্বায় এগুলো ৩৫ ফুট, আর চওড়া ১১ ফুটের মতো। নিজের অবস্থান থেকে ১২ কিলোমিটার পর্যন্ত দুরত্বে এটি আক্রমন চালাতে পারে। রাশিয়ার এই ট্যাংকে ১৫২ মিলিমিটারের ক্যালিবার গান ফিট করা যায়। ফলে যেকোন শত্রু বাহিনীর জন্য T-14 ট্যাংক চলমান এক আতংকের নাম। অন্যদিকে ট্যাঙ্কের ‘প্রাইমারি গানে' একসাথে ৪২ রাউন্ডের গোলা ভরা যায়। এর মধ্যে ৩২ রাউন্ড অটোলোডার। এছাড়া ট্যাংকের মেশিন গান ২ হাজার রাউন্ড গোলা রাখতে সক্ষম। শক্তিশালী এই ট্যাংকের পেছনে বিপুল পরিমান অর্থ খরচ করেছে রাশিয়া। ২০১৫ সালে এগুলোর একেকটির জন্য বাজেট ছিলো ৪৬ লক্ষ ডলার। বর্তমানে খরচের এই পরিমান আরো অনেক বেশি। যদিও পশ্চিমা গোয়েন্দারা এই ট্যাংকের শক্তিমত্তা নাকচ করছে। তাদের ভাষ্যমতে, T-14 নাকি এখনো ত্রুটিপূর্ণ। তবে বিশ্লেষকদের বলছেন, আসল সত্য যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে। গত কয়েকমাস ধরে ইউক্রেনে পালটা আক্রমণের পরিকল্পনা করছে পশ্চিমারা। রাশিয়ার দখল কৃত সকল এলাকা পুনরুদ্ধার করতে চায় তারা। এই লক্ষে ইউক্রেনের সেনাবাহিনী কে তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে নিজেদের শক্তিশালী আব্রামস ট্যাংক ইউক্রেনে পাঠিয়েছে আমেরিকা। অবশ্য ইউক্রেনের পালটা আক্রমণের কোন লক্ষণ এখনো দেখা যায়নি। বরং বাখমুত সহ কিছু জায়গায় নিয়ন্ত্রন হারাচ্ছে তারা। যুদ্ধের এই পরিস্থিতিতে নতুন শক্তিশালী ট্যাংক পাঠিয়েছেন পুতিন। এখন দেখার বিষয়, এই ট্যাংক যুদ্ধক্ষেত্রে কতোটা ভুমিকা রাখে। যদিও অনেক বিশ্লেষক বলছেন, মূলত কৌশলগত কারণে T-14 ট্যাংক পাঠিয়েছেন পুতিন। যুদ্ধেক্ষেত্রে এটির খুব একটা ব্যবহার হয়তো করা হবে না।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad