Ad

শত শত কোটি রূপি নিয়ে বিপাকে রাশিয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
645927bad0468 - Copy
Durbin News

ব্যাংকে বিপুল পরিমাণ টাকা থাকার পরেও সেই টাকা খরচ করতে না পারার মতো অদ্ভুত সমস্যায় পড়েছে রাশিয়া। ভারতের ব্যাংকগুলোতে রাশিয়ার কয়েকশ কোটি রূপি পড়ে আছে সম্পূর্ণ অচল হয়ে। রূপি নিয়ে এমন উদ্বেগের কথা জানিয়েছেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারতের ব্যাংকে পড়ে থাকা অর্থ নিয়ে রাশিয়ান সরকার কাজ করছে বলেও জানান তিনি। জানা যায়, বর্তমানে ভারতের বিভিন্ন ব্যাংকের কাছে রাশিয়ার শত শত কোটি ভারতীয় রুপি জমা আছে। ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর রাশিয়া থেকে কম দামে বিপুল পরিমাণ তেল ক্রয় করেছিলো দিল্লি। সেই তেল বিক্রির টাকাই এখন রুশ সরকারের কাছে মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে। সের্গেই লাভরভ জানান, আমাদের কাছে কয়েক শত কোটি টাকার ভারতীয় রূপি জমা আছে। কিন্তু আমরা এসব রুপি কাজে লাগাতে পারছি না। এটা একটা সমস্যা। রাশিয়ার এসব অর্থ ব্যবহার করা প্রয়োজন বলেও এসময় উল্লেখ করেন তিনি। তবে এজন্য প্রথমেই এসব রুপি অন্য মুদ্রায় বিনিময় করতে হবে। বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।সম্প্রতি ভারতের গোয়া রাজ্যে অনুষ্ঠিত হয়েছে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের দেশগুলোর এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই ভারতীয় মুদ্রা নিজের উদ্বেগের কথা প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলতি ২০২২–২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে রাশিয়ায় ভারতের রপ্তানি আয় ১১ দশমিক ৬ শতাংশ বা ২৮০ কোটি ডলার কমে এসেছে। তবে সে তুলনায় আমদানি খাতে খরচ বেড়েছে পাঁচ গুণ। বর্তমানে ভারতের কাছে রাশিয়ার পাওনা অর্থের পরিমাণ বেড়ে হয়েছে ৪ হাজার ১৫৬ কোটি ডলার।রাশিয়া থেকে ভারতের আমদানি বৃদ্ধির মূল কারণ জ্বালানি তেল। গত বছরের শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়ান কোম্পানির উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছিলো ইউরোপীয় ইউনিয়ন। যার ফলে কিছুটা হলেও বিপাকে পড়ে যায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম। একপর্যায়ে মিত্র দেশগুলোর কাছে বড় অঙ্কের ছাড় দিয়ে তেল বিক্রি শুরু হয়। সেই সুযোগে নিজেদের তেলের ভাণ্ডার সমৃদ্ধ করে দিল্লি। কিন্তু একইসাথে রাশিয়ান ব্যাংক এবং সুইফট লেনদেনেও ছিলো নিষেধাজ্ঞা। অনেকটা বাধ্য হয়েই ভারতীয় রূপিতে লেনদেন সম্পন্ন করা হয়। তবে বৈশ্বিক অর্থনীতিতে ভারতের রূপির শক্ত কোন অবস্থান নেই। এছাড়া ডলারের বিপরীতে সাম্প্রতিক সময়ে রূপীর দরপতন ছিলো চোখে পড়ার মতো। ফলে সরাসরি ভারতীয় রূপি ব্যবহার করাও সম্ভব না মস্কোর জন্য।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad