

বিশ্বজুড়ে মানুষ শান্তিপূর্ণ জীবনযাপনের স্বপ্ন দেখে। পরিবার নিয়ে নিরাপদ ও সুখীভাবে জীবনযাপন করতে চাইলে শান্তিপূর্ণ একটি দেশে বাস করাটা গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচক (Global Peace Index) অনুযায়ী, কিছু দেশ তাদের সামাজিক নিরাপত্তা, স্থিতিশীলতা, এবং সামরিকিকরণের কম উপস্থিতির কারণে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়েছে। এই সূচকটি প্রস্তুত করেছে সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস। প্রতিষ্ঠানটি সামাজিক নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত, এবং সামরিকীকরণকে শান্তিপূর্ণ দেশ নির্ধারণের মূল উপাদান হিসেবে গণ্য করে।বৈশ্বিক শান্তি সূচকের ভিত্তিতে ২০২৪ সালের সবচেয়ে শান্তিপূর্ণ ১০টি দেশ হলো:১. আইসল্যান্ড (ইউরোপ)যেকোনো বছরই আইসল্যান্ডের নাম শান্তিপূর্ণ দেশগুলোর শীর্ষে পাওয়া যাবে। এর সামাজিক স্থিতিশীলতা এবং সংঘাতমুক্ত পরিবেশ দেশটিকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে স্থান দিয়েছে।২. আয়ারল্যান্ড (ইউরোপ)আন্তর্জাতিক সংঘাতে জড়িত না থাকা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং নাগরিক নিরাপত্তার জন্য আয়ারল্যান্ড সবসময় উচ্চ অবস্থানে থাকে।৩. অস্ট্রিয়া (ইউরোপ)সামাজিক সুরক্ষায় উচ্চমান এবং খুব কম সামরিকীকরণের উপস্থিতির কারণে অস্ট্রিয়া এ তালিকায় স্থান পেয়েছে।৪. নিউজিল্যান্ড (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)শান্তিপূর্ণ পরিবেশ ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিউজিল্যান্ডকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি করেছে।৫. সিঙ্গাপুর (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)শৃঙ্খলা, কঠোর আইন-শৃঙ্খলা এবং কম সংঘাতের কারণে সিঙ্গাপুর এশিয়ার অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত।৬. সুইজারল্যান্ড (ইউরোপ)সামরিক নিরপেক্ষতা এবং স্থিতিশীল সামাজিক ব্যবস্থা সুইজারল্যান্ডকে সবসময় শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় রাখে।৭. পর্তুগাল (ইউরোপ)অভ্যন্তরীণ সংঘাতের অভাব এবং সামাজিক সুরক্ষার উন্নতি পর্তুগালকে ইউরোপের শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে স্থান দিয়েছে।৮. ডেনমার্ক (ইউরোপ)উন্নত সামাজিক সেবা ও গণতান্ত্রিক ব্যবস্থা ডেনমার্ককে শান্তিপূর্ণ দেশ হিসেবে তুলে ধরেছে।৯. স্লোভেনিয়া (ইউরোপ)ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্থিতিশীলতার এক উদাহরণ স্লোভেনিয়া, যেখানে সামাজিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান।১০. মালয়েশিয়া (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মালয়েশিয়া এশিয়ার শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম স্থান লাভ করেছে।এই দেশগুলোর সামরিক খরচ কম, অভ্যন্তরীণ সংঘাত প্রায় নেই বললেই চলে, এবং আন্তর্জাতিক সংঘাতে তাদের জড়িত হওয়ার সম্ভাবনা অনেক কম। এছাড়াও, সামাজিক সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত সফল ভূমিকা পালন করে থাকে।বিশ্বের এসব শান্তিপূর্ণ দেশগুলোতে বসবাসের আকাঙ্ক্ষা অনেকের মধ্যেই থাকে। চাকরি বা পরিবার নিয়ে নতুন জীবন শুরু করতে চাইলে এই দেশগুলো হতে পারে একটি আদর্শ স্থান।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।