
দূরবীন ডেস্ক
.jpg&w=3840&q=75)

বিশ্বজুড়ে পারিবারিক অস্থিরতা ও বিচ্ছেদের পেছনে বড় একটি কারণ হিসেবে উঠে আসছে পরকীয়া সম্পর্ক। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা। গবেষণায় বলা হয়েছে, পরকীয়ার প্রভাব শুধু ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ নয়, বরং তা দাম্পত্য জীবন ভেঙে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে।
গবেষণায় আরও উঠে এসেছে, নির্দিষ্ট কিছু পেশার মানুষ পরকীয়ায় তুলনামূলকভাবে বেশি জড়ান। তালিকার শীর্ষে রয়েছেন সামাজিক কাজে যুক্ত ব্যক্তিরা। তাদের পরেই অবস্থান শিল্প ও বিনোদন জগতের কর্মীদের। তৃতীয় স্থানে রয়েছে শিক্ষাক্ষেত্রে নিয়োজিতরা। এরপর পর্যায়ক্রমে আইন পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব, চিকিৎসা খাতের কর্মী, মার্কেটিং ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তি, ফিন্যান্স খাতের কর্মী এবং উচ্চবিত্ত ব্যবসায়ীদের নাম উঠে এসেছে। তবে আশ্চর্যজনকভাবে এই শীর্ষ দশের তালিকায় রাজনীতিবিদদের নাম নেই।
দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, পরকীয়ায় সবচেয়ে এগিয়ে আয়ারল্যান্ড। ডেটিং অ্যাপ ‘অ্যাশলে ম্যাডিসন’-এর করা এক সমীক্ষা অনুযায়ী, দেশটিতে প্রতি পাঁচজন বাসিন্দার একজন বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান। অর্থাৎ সেখানে পরকীয়ার হার প্রায় ২০ শতাংশ।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। গবেষণা বলছে, দেশটির প্রায় ১৩ শতাংশ নাগরিক জীবনের কোনো না কোনো সময়ে পরকীয়ায় জড়িয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলোম্বিয়া।
বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার, অনলাইন ডেটিং প্ল্যাটফর্মের সহজলভ্যতা এবং সম্পর্কের প্রতি দায়বদ্ধতা কমে যাওয়াই এই প্রবণতা বাড়ার অন্যতম কারণ। তারা মনে করছেন, পারিবারিক বন্ধন রক্ষায় সচেতনতা ও পারস্পরিক বিশ্বাস জোরদার করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।