
দূরবীন ডেস্ক
.jpg&w=3840&q=75)

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দলটির জয়ের কোনো বাস্তব সম্ভাবনা নেই।
শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, জামায়াতে ইসলামী অতীতে কখনোই ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’-এ বিজয়ী হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তার ভাষায়, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, জামায়াতের ভোটের হার কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ছিল না। অন্য রাজনৈতিক শক্তির সহযোগিতা এবং নির্বাচন ব্যবস্থার অনিয়মের কারণেই তারা রাজনৈতিকভাবে সামনে আসার সুযোগ পেয়েছে।
তিনি আরও বলেন, কেউ তাদের আগে সামনে নিয়ে আসে। এরপর যদি নির্বাচন পক্ষপাতদুষ্ট হয় কিংবা সহিংসতা তৈরি করা হয়, তাহলেই তারা ক্ষমতায় আসতে পারে। নইলে তাদের ক্ষমতায় আসা অসম্ভব।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও ক্রীড়া পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ভারতের এই সাবেক কূটনীতিক। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ বড় ধরনের ভুল করেছে। এই সিদ্ধান্ত দেশের ক্রিকেট ও সামগ্রিক ক্রীড়াঙ্গনের পরিবেশকে আরও দুর্বল করবে বলে তিনি মনে করেন।
শ্রিংলা বলেন, বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে। আমি সেখানে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমান সরকার নির্বাচিত সরকার নয়, এটি একটি অন্তর্বর্তী সরকার। জনগণের ভোটে তারা ক্ষমতায় আসেনি। তার দাবি, এই সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তা বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।
তার এই মন্তব্য ঘিরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।