
খেলা ডেস্ক


মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর লাউককাইং দাপিয়ে বেড়ানো কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। গত সেপ্টেম্বর আদালতের রায়ের পর সম্প্রতি দ্রুততার সঙ্গে এই সাজা কার্যকর করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, চীন বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। তবে মিং পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে তারা অত্যন্ত ভয়াবহ ও নজিরবিহীন বলে উল্লেখ করেছে।
২০০৯ সাল থেকে মিয়ানমারের শান রাজ্যের সীমান্ত শহর লাউককাইং নিয়ন্ত্রণ করছিল মিং, বাউ, ওয়েই ও লিউ—এই চার প্রভাবশালী পরিবার। মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের আশীর্বাদে তারা ক্ষমতায় আসে বলে অভিযোগ রয়েছে।
শুরুর দিকে আফিম ও মেথামফেটামিন উৎপাদনের সঙ্গে যুক্ত থাকলেও পরে তারা ক্যাসিনো ও অনলাইন প্রতারণাভিত্তিক বিশাল অপরাধ সাম্রাজ্য গড়ে তোলে। এসব কর্মকাণ্ডে মিয়ানমারের সেনাবাহিনীর পরোক্ষ সহায়তা ছিল এবং পরিবারের কয়েকজন সদস্য জান্তাসমর্থিত দলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন বলেও জানা গেছে।
লাউককাইংয়ের স্ক্যাম সেন্টারগুলো এশিয়ার অন্য যেকোনো অঞ্চলের তুলনায় বেশি নৃশংস ছিল। বিশেষ করে মিং পরিবারের পরিচালিত ‘ক্রাউচিং টাইগার ভিলা’কে মানবাধিকার সংস্থাগুলো ‘যমপুরী’ হিসেবে বর্ণনা করেছে। সেখানে হাজার হাজার চীনা নাগরিককে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে আটক রাখা হতো এবং তাদের দিয়ে ‘পিগ-বাচারিং’ ধরনের ভয়াবহ অনলাইন প্রতারণা করানো হতো। শারীরিক নির্যাতন ছিল নিয়মিত ঘটনা।
২০২৩ সালের অক্টোবরে পালানোর চেষ্টাকালে সেখানে কয়েকজন চীনা নাগরিক নিহত হলে বিষয়টি বেইজিংয়ের দৃষ্টি আকর্ষণ করে। এরপর মিয়ানমারের গৃহযুদ্ধের সুযোগে বিদ্রোহী গোষ্ঠী এমএনডিএএ লাউককাইং দখল করে নেয় এবং চার পরিবারের শীর্ষ নেতাদের আটক করে চীনা পুলিশের কাছে হস্তান্তর করে।
মিং পরিবারের প্রধান মিং সুয়েচ্যাং গ্রেপ্তারের পর আত্মহত্যা করেন বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে পরিবারের এক সদস্য স্বীকার করেন, ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে তিনি উদ্দেশ্যহীনভাবে একজনকে হত্যা করেছিলেন।
চীন এই অপরাধচক্রের নৃশংসতার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে, যাতে মৃত্যুদণ্ডের যৌক্তিকতা বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়।
মিং পরিবারের ১১ সদস্যের সাজা কার্যকর হলেও বাকি পরিবারের বিচার এখনো চলমান। বাউ পরিবারের পাঁচজন বর্তমানে মৃত্যুদণ্ডের অপেক্ষায় আছেন। ওয়েই ও লিউ পরিবারের বিচার প্রক্রিয়াও শেষ হয়নি।
এদিকে অনলাইন প্রতারণার এই নেটওয়ার্কে জড়িতদের প্রত্যর্পণের জন্য থাইল্যান্ড ও কম্বোডিয়ার ওপরও চাপ বাড়িয়েছে চীন।
তবে বিশ্লেষকদের মতে, বড় বড় কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেলেও অনলাইন প্রতারণার এই ব্যবসা এখন মিয়ানমারের নতুন নতুন দুর্গম এলাকায় ছড়িয়ে পড়ছে, যা দমন করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।