
দূরবীন ডেস্ক
.jpg&w=3840&q=75)

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রো খান্না জেফরি এপস্টিন–সংক্রান্ত নথিতে গোপন রাখা ছয় ব্যক্তির নাম প্রকাশ করেছেন। গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেওয়া বক্তব্যে তিনি এসব নাম জানান।
এর আগে খান্না ও কেনটাকির রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি বিচার বিভাগে গিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে এমন নথি পর্যালোচনা করেন, যেখানে কিছু নাম অপ্রকাশিত ছিল না। উল্লেখ্য, গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টিন–সংক্রান্ত ৩০ লাখ পৃষ্ঠার বেশি নথি প্রকাশ করে।
যাঁদের নাম প্রকাশ
খান্না যে ছয় ব্যক্তির নাম প্রকাশ করেছেন, তাঁরা হলেন— যুক্তরাষ্ট্রভিত্তিক ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেটের প্রতিষ্ঠাতা লেসলি ‘লেস’ ওয়েক্সনার, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বহুজাতিক বন্দর ও লজিস্টিকস কোম্পানি ডিপিওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইয়েম, ইতালির রাজনীতিবিদ নিকোলা কাপুতো, সালভাতোরে নুয়ারা, জুরাব মিকেলাদজে, লিওনিক লিওনভ।
শেষের তিনজনের পরিচয় ও সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।
ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না বলেন, “দুই ঘণ্টায় যদি আমরা ছয়জনের নাম খুঁজে পাই, তাহলে ৩০ লাখ পৃষ্ঠার নথিতে আরও কত নাম গোপন রাখা হয়েছে, তা কল্পনা করুন।” তিনি দাবি করেন, নামগুলো চিহ্নিত করার পর বিচার বিভাগের কর্মকর্তারা ত্রুটির বিষয়টি স্বীকার করেছেন। তবে এখনো অনেক নাম গোপন রয়েছে।
লেসলি ওয়েক্সনারের সঙ্গে এপস্টিনের দীর্ঘদিনের আর্থিক সম্পর্ক ছিল। নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টিনের আর্থিক উত্থানে ওয়েক্সনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাম্প্রতিক নথিতে উল্লেখ রয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) তাঁকে এপস্টিনের ‘সহষড়যন্ত্রকারী’ হিসেবে চিহ্নিত করেছিল। তবে এপস্টিন–সম্পর্কিত কোনো ফৌজদারি অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়নি।
প্রকাশিত নথিতে সুলতান আহমেদ বিন সুলাইয়েমের সঙ্গে এপস্টিনের ই–মেইল যোগাযোগের তথ্যও পাওয়া গেছে। টমাস ম্যাসির দাবি, একটি ই–মেইলে এপস্টিনকে পাঠানো বার্তার প্রাপক ছিলেন তিনি। তবে তাঁর বিরুদ্ধেও কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।
জেফরি এপস্টিন ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে যৌনকাজে প্ররোচিত করার অভিযোগ স্বীকার করে ১৩ মাস কারাদণ্ড ভোগ করেন। ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে তিনি আত্মহত্যা করেন। সে সময় তাঁর বিরুদ্ধে যৌনকর্মী পাচারের মামলা চলছিল।
প্রকাশিত নথিতে বিভিন্ন ব্যক্তি এপস্টিনের সঙ্গে ই–মেইল, যোগাযোগ বা অন্যান্য সূত্রে যুক্ত ছিলেন বলে উল্লেখ রয়েছে। তবে নথিতে কারও নাম থাকা মানেই অপরাধে জড়িত থাকার প্রমাণ নয়—এ বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।