আন্তর্জাতিক
পারমাণবিক অস্ত্রই সুরক্ষাকবচ: ইরানের উদাহরণ টেনে হুঙ্কার কিম জং উনের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্র নিজের কাছে রাখার সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবার উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ ও আগ্রাসনের’ অভিযোগ করেন।
যদিও ভাষণে সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি, তবে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি পারমাণবিক অস্ত্রহীন দেশের দুর্বলতা নিয়ে সতর্ক করেছেন।
কিম বলেন, বর্তমান পরিস্থিতি প্রমাণ করে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ ও ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের পারমাণবিক সক্ষমতা অপরিবর্তনীয়।
বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী সংঘাত উত্তর কোরিয়ার জন্য স্পষ্ট বার্তা দিয়েছে—পারমাণবিক অস্ত্র ছাড়া কোনও দেশই মার্কিন সামরিক শক্তির সামনে নিরাপদ নয়। কিম জং উনও দেশটির পারমাণবিক ওয়ারহেড এবং উৎক্ষেপণ ক্ষমতা প্রদর্শন করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন।
এছাড়া, কিম সম্প্রতি বেশ কিছু উন্নতমানের ও দূরপাল্লার অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তার মধ্যে রয়েছে নতুন যুদ্ধজাহাজ থেকে ক্রুজ মিসাইল উৎক্ষেপণ এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন রকেটের মহড়া। ওয়র্কস পার্টির কংগ্রেসে কিম পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। কিশোরী কন্যা কিম জু আয়েকেও সামরিক প্রদর্শনীতে সামনে নিয়ে আসার মাধ্যমে তিনি বার্তা দিয়েছেন, পারমাণবিক কর্মসূচি কেবল স্থায়ী নয়, বরং বংশপরম্পরায় চলবে।
উত্তর কোরিয়ার নেতৃত্ব মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ইউক্রেন সীমান্তের কাছে প্রশিক্ষণের ফুটেজ দেখিয়েছে, যেখানে দেখা যাচ্ছে দুই দেশের সামরিক সহযোগিতা। বিশ্লেষকরা বলছেন, এতে পিয়ংইয়ং খাদ্য, জ্বালানি এবং সংবেদনশীল সামরিক প্রযুক্তি পাচ্ছে এবং মার্কিন প্রভাব মোকাবিলায় শক্তিশালী হচ্ছে।
যদিও কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কট্টর অবস্থান বজায় রাখছেন, তবে কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ করেননি। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য সামান্য পথ রেখেছেন, তবে পারমাণবিক অস্ত্র ত্যাগ করা সম্ভব নয় বলে পরিষ্কার শর্ত দিয়েছেন। উত্তর কোরিয়ার এই হুঙ্কার মার্কিন ও আন্তর্জাতিক কূটনীতির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: সিএনএন
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।




