আন্তর্জাতিক
গুলির শব্দে টেবিলের নিচে ট্রাম্প! বন্দুকধারীর পরিচয় কী?
হঠাৎ গুলির শব্দ ! কে, কেন, কীভাবে করলো এই গুলি? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলছিল বিখ্যাত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার। ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ হাজারো অতিথি, সাংবাদিক, রাজনীতিবিদ—সবাই উপস্থিত ছিলেন সেখানে। হঠাৎ বাইরে থেকে আসা গুলির শব্দ কয়েক সেকেন্ডেই বদলে দেয় পুরো দৃশ্যপট।
ভিডিও ফুটেজে দেখা যায়, লোকজন চিৎকার করে বলছেন “নিচে থাকুন!” “ঝুঁকে পড়ুন!” সেই মুহূর্তে কেউ জানত না, হামলাকারী ভেতরে নাকি বাইরে, আর কে পরবর্তী টার্গেট হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, একের পর এক গুলির শব্দ শোনার পর অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন।
এই বিশৃঙ্খলার মধ্যে দ্রুত সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। এবং ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস মুহূর্তের মধ্যেই তৈরি করে নিরাপত্তা বলয়।
নেটিজেনরা বলছেন, যিনি নিজেকে বারবার “বিশ্বের রক্ষাকর্তা” এবং সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরেন, সেই ট্রাম্পকেই দেখা গেল টেবিলের আড়ালে লুকাতে। ঘটনাটি অনেকের কাছেই যেন এক ধরনের ব্যঙ্গাত্মক বাস্তবতা। প্রশ্ন উঠেছে, নিজেকে বিশ্ব রক্ষাকারী দাবি করা ট্রাম্প, শুধু একটি গুলির শব্দেই ভয় পেয়ে গেলেন? অবশ্য সমালোচকরা বলছেন, “নায়ক” আর “বাস্তবতা” এই দুইয়ের পার্থক্য এমনই হয়।
গুলির ঘটনার পর সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে তার পরিচয় নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে। কিছু মার্কিন মিডিয়া ও ভাষ্যকার দাবি করেছেন, তার নাম কোল টমাস অ্যালেন, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। কিন্তু কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি এই তথ্য।
ঘটনার কিছুক্ষণ পর নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তি ছিল সম্ভাব্য আততায়ী এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। এমনকি ওই ব্যক্তি সিকিউরিটি চেকপোস্ট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র নেই বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা গেলেও এখনো স্পষ্ট নয়—হামলার প্রকৃত উদ্দেশ্য কী ছিল। প্রায় দুই হাজার অতিথির উপস্থিতিতে এমন ঘটনা কীভাবে ঘটলো, সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়েও শুরু হয়েছে আলোচনা।
এ ঘটনায় একদিকে আতঙ্কে মানুষ জীবন বাঁচাতে ছুটেছে, অন্যদিকে “বিশ্বের ত্রাতা” দাবি করা নেতা নিজেও নিরাপত্তার আড়ালে আশ্রয় নিয়েছেন।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে, এক শিশুসহ নিহত ৮ ফিলিস্তিনি
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত সপ্তাহ থেকে চলমান হামলায় এক শিশুসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ।

শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেও ধর্মেন্দ্রকে মন্ত্রিসভায় রাখতে চেয়েছিল মোদি সরকার, রাজি হয়নি ‘তেলাপোকারা’
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে টানা আন্দোলন চালায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। জেন–জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এ আন্দোলনের মুখে গত শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। তবে আন্দোলনের মধ্যে তাঁকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে রাখার প্রস্তাব দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সিজেপি।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় সহিংসতা বেড়েছে, মসজিদে আগুন ও বাড়িঘর ভাঙচুর
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা ও সহিংসতা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত দুটি মসজিদে আগুন দেওয়া, বাড়িঘরে হামলা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে।

এআই ছবিতে সামরিক শক্তির বার্তা দিলেন ট্রাম্প, পোস্টে উঠে এলো ইরান ও ২০২৮ নির্বাচনের ইঙ্গিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এসব ছবিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি ২০২৮ সালের নির্বাচনী প্রচারের বিভিন্ন রাজনৈতিক বার্তাও স্থান পেয়েছে।








