
দূরবীন ডেস্ক


অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা ও সহিংসতা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত দুটি মসজিদে আগুন দেওয়া, বাড়িঘরে হামলা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে।
এর আগে নাবলুসের কাছে তাল শহরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের অভিযানের সময় চার ফিলিস্তিনি নিহত হওয়ার পর পশ্চিম তীরজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়।
গত শুক্রবার প্রায় ৩০ জন ইসরায়েলি বসতিস্থাপনকারী অবৈধ ইসরায়েলি বসতি হাভাত গিলাদের পাশের তাল এলাকায় প্রবেশ করে। তারা দুটি ফিলিস্তিনি বাড়িতে ঢোকার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
ফিলিস্তিনি সূত্রের দাবি, এ সময় বসতিস্থাপনকারীরা গুলি চালায়। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ফিলিস্তিনি ব্যক্তি এক বসতিস্থাপনকারীর কাছ থেকে একটি রাইফেল কেড়ে নিয়ে গুলি চালানোর পর ইসরায়েলি সেনারা তাকে গুলি করে হত্যা করে।
এই ঘটনায় ওই ইসরায়েলিসহ মোট চার ফিলিস্তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। দুই ইসরায়েলি নিহত হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েন করে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সামরিক বাহিনী “সন্ত্রাসীদের ঘাঁটিতে আরও ব্যাপক অভিযান চালাতে প্রস্তুত”।
তিনি বলেন, “গ্রামে প্রবেশ, তল্লাশি, অস্ত্র জব্দ এবং গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।”
নাবলুসের দক্ষিণ-পূর্বে কুসরা গ্রামের স্থানীয় পরিষদের প্রধান আবদেল আজিম ওয়াদি জানান, রোববার ভোরে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা একটি মসজিদে আগুন দেয়। হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগান লেখে, যার মধ্যে “ইহুদি প্রতিশোধ” এবং তাল এলাকায় নিহত এক ইসরায়েলির নামও ছিল বলে অভিযোগ করা হয়েছে।
ওয়াদি বলেন, “২০১১ সাল থেকে গ্রামটি বারবার হামলার শিকার হচ্ছে। গাজা যুদ্ধ শুরুর পর এসব হামলা আরও বেড়েছে।” এ ছাড়া তুলকারেম শহরের দক্ষিণ-পূর্বে কুর এলাকায় আরেকটি মসজিদে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনেন।
এদিকে নাবলুসের পূর্বে বেইত ফুরিক শহরে একটি ফিলিস্তিনি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, বসতিস্থাপনকারীরা বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, শুক্রবার থেকে পশ্চিম তীরে অন্তত ৩০টি বসতিস্থাপনকারী হামলার ঘটনা ঘটেছে।
নিরাপত্তা তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বসতিস্থাপনকারীদের হামলা ৬৩ শতাংশ বেড়েছে। এ সময়ে অন্তত ৬৬০টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যেখানে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ছিল ৪০৫টি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে অন্তত ১ হাজার ১৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫০ জন শিশু। ২০২৬ সালে এখন পর্যন্ত অন্তত ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১ জন বসতিস্থাপনকারীদের হামলায় নিহত।
পশ্চিম তীর থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেন, হামলার পর অনেক ফিলিস্তিনি পরিবার নিজেদের ঘরবাড়ি রক্ষায় রাত জেগে থাকছে। তিনি বলেন, “মানুষ নিজেদের একা মনে করছে। তারা জানে, নিজেদের সুরক্ষার দায়িত্ব এখন তাদের নিজেদেরই নিতে হচ্ছে।”
ফিলিস্তিনি বন্দি বিষয়ক সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করেছে। আটকের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে নাবলুস গভর্নরেটে, যেখানে ইসরায়েলি সেনারা অভিযান ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
তাল শহরেই শুক্রবার থেকে প্রায় ৮০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তাদের বেশিরভাগকে পরে ছেড়ে দেওয়া হলেও শিশুদেরসহ প্রায় ১৮ জন এখনো আটক রয়েছেন।
পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান ও বসতিস্থাপনকারীদের হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ফিলিস্তিনিরা বলছে, এসব ঘটনা তাদের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনকে আরও অনিশ্চিত করে তুলছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।