আন্তর্জাতিক


সরকার গঠনে কংগ্রসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয়


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৬ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার

সরকার গঠনে কংগ্রসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয়

তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে জোট গঠনের তৎপরতা আরও জোরদার করেছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। কংগ্রেসের সমর্থনের আশ্বাস পাওয়ার পর এবার বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে)-র কাছেও আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছে তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, থোল থিরুমাভালাভান নেতৃত্বাধীন ভিসিকে এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য এখন তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর সেই সমর্থন পেতেই আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে টিভিকে।

 

এর আগে পাঁচটি আসনে জয় পাওয়া কংগ্রেসও বিজয়ের সম্ভাব্য সরকারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন দলটির এক শীর্ষ নেতা। এতে জোটের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

টিভিকের অভ্যন্তরীণ সূত্র বলছে, দলটি শুধু কংগ্রেস ও ভিসিকেই নয়, বরং বামপন্থী দল সিপিআই ও সিপিএমের সমর্থন পাওয়ার বিষয়েও আশাবাদী। এবারের নির্বাচনে এ দুটি দলই দুটি করে আসনে জয় পেয়েছে।

 

রাজনৈতিক হিসাব অনুযায়ী, কংগ্রেসের ৫, ভিসিকের ২, সিপিআইয়ের ২ এবং সিপিএমের ২ জন বিধায়কের সমর্থন পেলে টিভিকের মোট সমর্থন দাঁড়াবে ১১৯ জনে। যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এক আসন বেশি।

 

গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দলটি এখনও ১০ আসন পিছিয়ে রয়েছে।

 

অন্যদিকে, এম কে স্টালিন নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডিএমকে বড় ধাক্কা খেয়ে নেমে এসেছে ৫৯ আসনে। এ ছাড়া এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন।

 

নির্বাচনে বিজয় নিজে দুটি আসনে, ত্রিচি ইস্ট ও পেরাম্বুরে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয় লাভ করেন। তবে দলীয় সূত্র জানিয়েছে, তিনি সম্ভবত ত্রিচি ইস্ট আসনটি ছেড়ে দিয়ে পেরাম্বুর আসনটি ধরে রাখবেন। সে ক্ষেত্রে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

বর্তমান পরিস্থিতিতে তামিলনাড়ুর রাজনীতিতে জোট-সমীকরণই নির্ধারণ করবে পরবর্তী সরকার কার হাতে যাচ্ছে সেদিকেই এখন নজর সবার।

 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।