আন্তর্জাতিক


কোন এক শর্তে বিজয়কে সমর্থন দিয়েছে কংগ্রেস?


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৬ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার

কোন এক শর্তে বিজয়কে সমর্থন দিয়েছে কংগ্রেস?

তামিলনাড়ুতে সরকার গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে জোট রাজনীতি। অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগামকে (টিভিকে) সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এই সমর্থনের ক্ষেত্রে একটি স্পষ্ট শর্তও জুড়ে দিয়েছে দলটি—জোটে কোনো ‘সাম্প্রদায়িক শক্তি’ রাখা যাবে না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) তামিলনাড়ু দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোদাঙ্কর জানিয়েছেন, তামিলনাড়ু কংগ্রেস কমিটি এবং কংগ্রেস লেজিসলেটিভ পার্টি (সিএলপি) টিভিকেকে সরকার গঠনে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের সমর্থন এই শর্তে থাকবে যে, টিভিকে এমন কোনো সাম্প্রদায়িক শক্তিকে জোটে রাখবে না, যারা ভারতের সংবিধানে বিশ্বাস করে না।”

কংগ্রেসের পাঁচজন বিধায়কের সমর্থন পাওয়ায় বিজয়ের দল টিভিকের সমর্থন সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১২-তে। এর আগে ১০৭টি আসন নিয়ে দলটি একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনও ছয়জন বিধায়কের সমর্থন প্রয়োজন।

এ কারণে বিজয় এখন বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই এবং সিপিএমের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই তিন দলের সমর্থন মিললে টিভিকের মোট সমর্থন দাঁড়াবে ১১৯ জন বিধায়কে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট।

এদিকে, টিভিকের নেতাদের এআইএডিএমকে প্রধান এডাপ্পাডি কে পলানিস্বামীর সঙ্গে বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, চেন্নাইয়ে পলানিস্বামীর বাসভবনে টিভিকের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন। বিশ্লেষকদের মতে, এটি বিজেপির সঙ্গে জোটে থাকা এআইএডিএমকের ভেতরে নতুন সমীকরণের ইঙ্গিত দিতে পারে।

কংগ্রেস আরও জানিয়েছে, টিভিকের সঙ্গে তাদের এই সমঝোতা শুধু সরকার গঠনেই সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও এই জোট অব্যাহত থাকতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, “বিজয় ও রাহুল গান্ধী তামিলনাড়ুর জনগণের এই ঐতিহাসিক রায়কে সম্মান জানিয়ে একটি ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল সরকার গঠনে একসঙ্গে কাজ করবেন।”

সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে টিভিকে রাজ্যের একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৬২ বছরের ডিএমকে-এআইএডিএমকের দ্বৈত আধিপত্যে বড় ধাক্কা লাগে।

নির্বাচনে ডিএমকে পেয়েছে ৫৯টি আসন এবং এআইএডিএমকে ৪৭টি আসন। অন্যদিকে, বিজয় নিজে ত্রিচি ইস্ট ও পেরাম্বুর—দুটি আসনেই জয় লাভ করেছেন। তবে দলীয় সূত্রের দাবি, তিনি ত্রিচি ইস্ট আসনটি ছেড়ে দিয়ে পেরাম্বুর আসনটি ধরে রাখতে পারেন। সে ক্ষেত্রে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।