চাকরির খবর


আকিজ ইলেকট্রিকে নিয়োগ: রিজিওনাল সেলস ম্যানেজার পদে আবেদন


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১০ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার

আপডেট:১০ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার

আকিজ ইলেকট্রিকে নিয়োগ: রিজিওনাল সেলস ম্যানেজার পদে আবেদন

ছবি: সংগৃহীত


বেসরকারি প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির লাইট, সুইচ ও অন্যান্য ইলেকট্রিক্যাল পণ্য বিভাগে রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) পদে জনবল নেওয়া হবে।

 

মঙ্গলবার (১০ মার্চ) থেকে এই পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা (টি/এ), মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া চিকিৎসা বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

 

প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম)
বিভাগ: লাইট, সুইচ ও ইলেকট্রিক্যাল আইটেম
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

 

যোগ্যতা

আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মাইক্রোসফট এক্সেলে দক্ষতা থাকা প্রয়োজন। বিক্রয় প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণের সক্ষমতাও থাকতে হবে।

 

এ পদে আবেদন করতে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ৩২ বছর হতে হবে এবং কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

আবেদন পদ্ধতি

 

আগ্রহী প্রার্থীরা আকিজ ইলেকট্রিকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ১৭ মার্চ ২০২৬


সম্পর্কিত

চাকরির খবরবেসরকারি চাকরি

জনপ্রিয়


চাকরির খবর থেকে আরও পড়ুন

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস বাংলাদেশ

বেসরকারি উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ ‘ম্যানেজার, ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অ্যাপেক্সে চাকরির বিজ্ঞপ্তি, বয়স ২৬-৩২ হলেই আবেদন

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

সমন্বিতভাবে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিজিবিতে সিপাহী নিয়োগ ২০২৬: নারী-পুরুষ উভয়ের জন্য আবেদন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৫তম ব্যাচে সিপাহী (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।