চাকরির খবর


৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:৩০ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

ছবি: সংগৃহীত


সমন্বিতভাবে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

 

বাংলাদেশ ব্যাংক-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য এ নিয়োগ পরীক্ষায় মোট ১ হাজার ১৭টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে ২৯ মার্চ ব্যাংকার্স সিলেকশন কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিতদের প্রবেশপত্র ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

 

প্রার্থীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।

 

পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

 

এ বিষয়ে কোনো তথ্য জানতে প্রার্থীদের নির্ধারিত ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


সম্পর্কিত

চাকরির খবরব্যাংকপ্রবেশপত্রআর্থিক

জনপ্রিয়


চাকরির খবর থেকে আরও পড়ুন

অ্যাপেক্সে চাকরির বিজ্ঞপ্তি, বয়স ২৬-৩২ হলেই আবেদন

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।

বিজিবিতে সিপাহী নিয়োগ ২০২৬: নারী-পুরুষ উভয়ের জন্য আবেদন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৫তম ব্যাচে সিপাহী (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আকর্ষণীয় বেতন ও ইনসেনটিভে চাকরির সুযোগ: এসকেএফ ফার্মাসিউটিক্যালসে নিয়োগ

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড টেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৬ মার্চ ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ: এসকেএফ ফার্মায় নিয়োগ

আকর্ষণীয় বেতন ও নানা সুযোগ-সুবিধায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল সার্ভিসেস অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে।