চাকরির খবর
ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া, আবেদন চলবে ২৫ মার্চ পর্যন্ত

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে জনবল নিয়োগ দেবে। গত ১০ মার্চ ২০২৬ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করা যাবে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ–সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
কম্পিউটারে, বিশেষ করে এমএস অফিস প্যাকেজে দক্ষতা থাকতে হবে
অভিজ্ঞতা
পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই
বয়সসীমা
২১ থেকে ৩২ বছর
অন্যান্য তথ্য
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা
আগ্রহী প্রার্থীরা ব্যাংক এশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬
সম্পর্কিত
জনপ্রিয়
চাকরির খবর থেকে আরও পড়ুন
ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস বাংলাদেশ
বেসরকারি উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ ‘ম্যানেজার, ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অ্যাপেক্সে চাকরির বিজ্ঞপ্তি, বয়স ২৬-৩২ হলেই আবেদন
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু
সমন্বিতভাবে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিজিবিতে সিপাহী নিয়োগ ২০২৬: নারী-পুরুষ উভয়ের জন্য আবেদন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৫তম ব্যাচে সিপাহী (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।









