চাকরির খবর
২০২৫–২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু

২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) শুরু হওয়া ভর্তি কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে প্রাপ্ত আবেদনপত্রের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী দেশি শিক্ষার্থীদের স্ব–অর্থায়নে কলেজভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ২৫ থেকে ৩১ মার্চ অফিস সময়ের মধ্যে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন: যদি কোনো কলেজে আসন শূন্য থাকে, নির্বাচিত শিক্ষার্থীরা মেধা ও পছন্দক্রম অনুযায়ী অন্য মেডিক্যাল বা ডেন্টাল কলেজে অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে বদলির সুযোগ পাবেন। আবেদন সময়সীমা ২৯ মার্চ বিকেল ৫টা থেকে ৩১ মার্চ বিকেল ৫টা পর্যন্ত।
ভর্তির জন্য প্রয়োজনীয় দলিলাদি:
- ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
- ভর্তি পরীক্ষার রেজাল্ট কপি।
- এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
- এসএসসি ও এইচএসসি একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র।
- SSC ও HSC পরীক্ষার মূল সনদ বা প্রশংসাপত্র।
- ‘এ’ লেভেল বা ‘ও’ লেভেল প্রার্থীদের জন্য নম্বর সমতাকরণপত্র।
- নাগরিকত্ব বা জন্মনিবন্ধন সনদের কপি।
প্রক্ৰিয়া:
- কলেজভিত্তিক নির্বাচিত প্রার্থীদের অধ্যক্ষ কর্তৃক গঠিত ভর্তি কমিটি আবেদনপত্রের সঙ্গে সকল মূল সনদ যাচাই করবে।
- ভর্তি আগে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ভর্তি–পরবর্তী সময়ে অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন প্রক্রিয়ায় আসন বরাদ্দ পেলে শিক্ষার্থীর মূল সনদ ফেরত প্রদান করা হবে।
নির্দেশনা:
- আগামী ১ এপ্রিলের মধ্যে ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে জমা দিতে হবে।
- ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।
জনপ্রিয়
চাকরির খবর থেকে আরও পড়ুন
ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস বাংলাদেশ
বেসরকারি উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ ‘ম্যানেজার, ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অ্যাপেক্সে চাকরির বিজ্ঞপ্তি, বয়স ২৬-৩২ হলেই আবেদন
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু
সমন্বিতভাবে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিজিবিতে সিপাহী নিয়োগ ২০২৬: নারী-পুরুষ উভয়ের জন্য আবেদন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৫তম ব্যাচে সিপাহী (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।









