

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সার্ভিস চালুর প্রথম দিনেই দুর্ঘটনার মুখে পড়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচলের সময় পিংক বাসটিকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস। এ ঘটনায় বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার পিংক বাসটি সড়কে চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে পিংক বাসের যাত্রা শুরুর দিনেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ট্রাফিক পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা করা হয়।
নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই রাজধানীতে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা।
তবে চালুর প্রথম দিনেই পিংক বাসের সঙ্গে অন্য বাসের সংঘর্ষের ঘটনায় নতুন এই পরিবহন সেবা কতটা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে, তা নিয়ে প্রশ্নও উঠেছে।
ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক বাণিজ্য পরিবেশ ফিরিয়ে আনা, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলা প্রয়োজন।
সরকারবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই নরসিংদী কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির নথিই নেই কারা অধিদপ্তরের কাছে। একই ঘটনায় পালিয়ে যাওয়া নয় জঙ্গির মধ্যে তিনজন এখনো গ্রেপ্তার হয়নি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদ ভবনের স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফর শেষে ১৯ আগস্ট রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।