Ad

‘ঈদে ৮ হাজার কোটি টাকা লুটে নেবে সিন্ডিকেট’

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
jatri kallyan
Durbin News

আসন্ন ঈদে আট হাজার কোটি টাকা লুটে নেবে একটি সিন্ডিকেট। এমনটাই আশঙ্কা করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংস্থাটি বলছে, ঈদ এলেই প্রতিবছর আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় একদল শক্তিশালী সিন্ডিকেট বাহিনী গড়ে উঠে। সরকার নানা চেষ্টা করেও এদের দমন করতে পারেনা। এবারও এদের দমন করতে না পারলে ঈদে আট হাজার কোটি টাকা লুটে নেবে তারা। এজন্য ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবার ঈদে সব পথে মোট মিলে প্রায় ৬০ কোটি ট্রিপ যাত্রী হতে পারে। তাই এই সিন্ডিকেট পরিকল্পনা করে সব পথেই ভাড়া বৃদ্ধি করেছে। যাত্রী কল্যাণ সমিতি এক বিশেষ পর্যবেক্ষণে দেখা যায়, রমজানের শেষ দশকের পর থেকেই রাজধানীতে পূর্বের তুলনায় প্রায় ২০ ভাগ রিকশা ভাড়া বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে ঈদের আগে এই ভাড়া আরো কয়েকগুন বৃদ্ধি পাবে।

তিনি আরোও জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব চলছে। ভাড়া আদায়ের লক্ষ্যে চালক শ্রমিক ও পরিবহন চাঁদাবাজরা মরিয়া হয়ে উঠেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিআরটিএ, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নানাভাবে তৎপরতা চালিয়ে, কাউন্টারে কাউন্টারে জরিমানা আরোপ করেও এই ভাড়া নৈরাজ্য ঠেকানো যাচ্ছে না। রেলপথ, সড়কপথ ও আকাশপথে ভাড়া নৈরাজ্যের কারণে যাত্রীসাধারণ এখন দিশেহারা।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, আকাশ পথে ভাড়া নৈরাজ্য যেন দেখার কেউ নেই। ঢাকা টু বরিশাল ৬১ এ্যারোনটিক্যাল মাইলের ভাড়া ঢাকা-ব্যাংককের ভাড়ার চেয়েও দ্বিগুণ রাখা হচ্ছে। এছাড়া এই পথে ইউএস বাংলার চার হাজার টাকার ভাড়া এখন ঠেকেছে ১০ হাজার ৮০০ টাকায়। নভোএয়ারের ৪ হাজার ৮০০ টাকার ভাড়া এখন নেয়া হচ্ছে ৮ হাজার ৪০০। এছাড়া ঢাকা-সৈয়দপুর, ঢাকা-কক্সবাজার রুটে নিয়মিত ৪৫০০ টাকার ভাড়া এখন ১০ থেকে ১২ হাজারে গিয়ে ঠেকেছে।

তিনি আরও জানান, সরকার ডিজেলের মূল্য ২৩ ভাগ বাড়ানোর সময় বাস ভাড়া ২৭ ভাগ ও লঞ্চ ভাড়া ৩৬ ভাগ বাড়িয়েছে। কিন্তু লঞ্চ মালিকেরা নানা পন্থায় সেই ভাড়া ৪৬ শতাংশ হারে বাড়িয়ে দিয়েছে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রত্যেকটি রুটেই যাত্রী প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা হারে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই ভাড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু রুটে স্বল্প দূরত্বে যেতে চাইলেও টিকিট নেই অযুহাত দিয়ে বেশি দূরত্বের টিকিট নিতে বাধ্য করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৩৫০ টাকার টিকিট বিক্রি হয়েছে ১৫০০ টাকায়। যা গণমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার সড়ক পথে ৪০ কোটি ট্রিপ যাত্রায় যাত্রী প্রতি গড়ে ১০০ টাকা বাড়তি দিলেও প্রায় ৪ হাজার কোটি। আকাশ পথ ও নৌ, রেল পথ মিলিয়ে ২০ কোটি ট্রিপ যাত্রায় যাত্রী প্রতি গড়ে ২০০ টাকা অতিরিক্ত ধরা হলে আসে প্রায় ৪ হাজার কোটি টাকা বাড়তি ভাড়া আদায় হবে। তাই জরুরী ভিত্তিতে এমন ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad