Ad

সামাজিক অবক্ষয় বাড়ছেই

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
7ufjV3uaycF002MjhkUXoeycZfcqOO8FrKSaqgRW
Durbin News

মাসুদ সুমন ও সুব্রত চন্দ:আমরা ক্রমেই এক নিষ্ঠুর পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি। যেখানে প্রতিনিয়তই মানবিকতা, নৈতিকতা, মূল্যবোধ, দয়া, মমতার অভাব দেখা দিচ্ছে। এসবের জায়গা দখল করে নিচ্ছে অমানবিকতা, নিষ্ঠুরতা, স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ কিংবা এ জাতীয় সব নেতিবাচক আচরণ।

মানুষ সামাজিক জীব। সামাজিক অবয়বকে কেন্দ্র করেই তার বেড়ে ওঠা। নিয়ম-নীতির বেড়াজালে আবদ্ধ থেকেই একজন সাধারণ মানুষ রুপান্তরিত হন আদর্শ মানুষে। এক্ষেত্রে কতগুলো নিয়ামক ও বেশ কিছু গুণাগুণ প্রয়োজন। যার মধ্যে উল্লেখযোগ্য নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ। বস্তুত এই দুটি গুণাবলি না থাকার কারণেই মানুষ হয়ে ওঠে উচ্ছৃঙ্খল। আর তখনই আর সমাজে সৃষ্টি হয় অরাজকতা।

প্রতিদিনের খবরের কাগজে এমন অনেক খবর আসে, যা দেখলে যে কোনো সভ্য মানুষের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। বেশ কিছুদিন ধরে আমরা এমন কিছু অপরাধ সমাজে দেখতে পাচ্ছি যা যথেষ্ট উদ্বেগজনক। উল্লেখযোগ্যভাবে বলা যায় গত কয়েকদিন আগে ফেইসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন ঢালিউডের এক জনপ্রিয় অভিনেতার শ্বশুর। এছাড়া, প্রেমিককে ভিডিও কলে রেখে গুলশানে তরুণীর আত্মহত্যার ঘটনাও আমরা দেখেছি।

উন্নয়নশীলতার মোড়কে অসাম্প্রদায়িকতার তকমা লাগানো দেশ বাংলাদেশ। প্রায় বিশ কোটি জনসংখ্যার এই দেশটি বিশ্বমানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত। বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে এক থমথমে পরিবেশে। একদিকে কোভিড-১৯ এ বিপর্যস্ত, অন্যদিকে নীতি-নৈতিকতাহীনতা, সামাজিক মূল্যবোধের অবক্ষয়।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে শুধুমাত্র চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসেই দেশে ১-১২ বছরের শিশু হত্যার শিকার হয়েছে ৮৮ জন।

ঘটনা এখানেই শেষ নয়, মূলত সামাজিক অবক্ষয়ের চরম আকার রূপ নিয়েছে সাম্প্রতিক সময়ের কিছু ঘটনায়। যেখানে মায়ের কোলেও সন্তানের নিরাপত্তার ঘাটতি দেখা দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নাপা সিরাপ সেবন করে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনা কাপিয়ে দিয়েছে সারা দেশকে। শুধুমাত্র পরকিয়া প্রেমের কারণে নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেন ওই মা। এরপর নাপা সিরাপ সেবনে বিষক্রিয়ার নাটক সাজান।

এছাড়া সম্প্রতি পরকীয়ার জেরে রাজধানীর আদাবর থানার শনিরবিল হাউজিংয়ের প্রেমগলিতে দুই শিশুর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনাও আলোচনার সৃষ্টি করেছে সুশীল সমাজে।

বরগুনায় বেতাগীতে টিভি দেখা নিয়ে সন্তানদের সাথে অভিমানে বাবার আত্মহত্যার ঘটনাও নাড়া দিয়েছে। একইসঙ্গে নিজ সন্তান কর্তৃক বেধরক প্রহারের শিকার হন এক হতভাগ্য পিতা। সেই ভিডিওটিও ফেইসবুকে ভাইরাল হয়েছে।

বিশিষ্টজনরা বলছেন, বর্তমান সময়ে সামাজিক অপরাধগুলোর মাত্রা অতিক্রম করতে চলেছে। এ অবস্থায় এখনই লাগাম টেনে ধরা না গেলে আগামী ১০-১২ বছরে ভয়াবহ রূপ নেবে সামাজিক অপরাধ। দেশে ভয়াবহ ব্যাধির মতো দানা বাঁধছে সামাজিক ও নৈতিক অবক্ষয়।

এছাড়াও নীতিনির্ধারক মহলের অবহেলা আর নজরদারির অভাবে, অর্থের প্রতি অতি লালসা, অসম প্রতিযোগিতা, নৈতিক মূল্যবোধের অভাব, সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক অস্থিরতা, অন্য দেশের সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা, দাম্পত্য কলহ ও স্বামী-স্ত্রীর প্রতি বিশ্বাসহীনতা, সামাজিক উন্নয়নে পদক্ষেপ না নেয়া, বিষণ্ণতা ও মাদকাসক্তি, রাষ্ট্রের উদাসীনতা ইত্যাদি বেড়েই চলছে।

মনোবিদ ও মনোরোগ বিশেষজ্ঞদের মতে, সামাজিক অপরাধের পেছনে অনেকটাই বিষণ্ণতা দায়ী। করোনাকালসহ নানান সংকটে দেশে বর্তমানে ৮০ থেকে ৮৫ লাখ মানুষ অতিমাত্রায় বিষণ্ণতায় আক্রান্ত। বিষণ্ণতা থেকে যদি তাদের ফিরিয়ে আনা না যায় তবে সামাজিক অপরাধের মাত্রা আরো বেড়ে যাবে।

সামাজিক অবক্ষয়ের আরেকটি কারণ হতে পারে অপ-সংস্কৃতির কুপ্রভাব এবং প্রযুক্তির অত্যাধিক সহজলভ্যতা। বর্তমানে প্রযুক্তিগত কল্যাণে সাংস্কৃতিক আগ্রাসন, বিদেশি অনুকরণপ্রিয়তা এবং বিভিন্ন অপসংস্কৃতির প্রভাব আমাদের সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করছে।

সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের দেশের বিচারহীনতার সংস্কৃতি। একটি অপরাধ সংগঠিত হওয়ার পর একই অপরাধ কিছুদিন টানা সংগঠিত হতে থাকে, অপরাধীরা যেন উৎসাহিত হয়ে যায়। এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি এবং বিচারের দীর্ঘসূত্রিতা।

তবে সামজিক এসব অপরাধ আগেও ঘটত বলে মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হকের। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ঘটা নৈতিক অবক্ষয়ের ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, এসব ঘটনা আগেও ঘটত। তবে বর্তমানে গণমাধ্যম ও সামাজিক যোগযোগমাধ্যমে বিষয়গুলো প্রকাশ পাওয়ায়, মনে হচ্ছে বেশি ঘটছে।

সমাজে এসব নৈতিক অবক্ষয়ের ঘটনা কেন ঘটছে জানতে চাইলে তিনি বলেন, এর পেছনে একটি কারণ হলো- বাবা-মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক। যার বলি হচ্ছে সন্তানরা। আরেকটি কারণ হলো- অর্থনৈতিক অভাব। এর ফলে বাবা-মা তাদের সন্তানদের বিক্রি করে দিতেও পিছপা হচ্ছেন না। সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় শিক্ষা যথাযথ না হওয়ায়, ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটছে।

এই বিশেষজ্ঞের মতে, আমাদের সমাজে পুরুষ যখন স্বামী হচ্ছে বা নারী যখন স্ত্রী হচ্ছে, তখন তারা এই বিষয়ে সঠিক শিক্ষাটা পাচ্ছে না। তারা তাদের বড় ভাই, বোনদের থেকে অভিজ্ঞতা নিয়ে সংসার করতে যাচ্ছে। যার কারণে তাদের মাঝে সামাজিক মূলবোধের অবক্ষয়, নৈতিকতার অভাব দেখা যাচ্ছে। আর এর প্রতিফলন ঘটছে সমাজে। এছাড়া এখন একজনের বিপদে আরেকজনের সামাজিক ও পেশাগত অস্থিরতা বাড়িয়ে তুলছে। এসব অস্থিরতার কারণে মাঝে মাঝে মানুষ নিষ্ঠুর আচরণ করে বসে।

এসব সামাজিক ও মানবিক অবক্ষয় কোনো ব্যক্তির একার কারণে হয় না। এটা সমষ্ঠিগত সুন্দর সম্পর্কের অভাবের কারণে হয়। তাই রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক ও পেশাগতভাবে এসব সমস্যার সমাধান করতে হবে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad