জাতীয়
বন্দুকযুদ্ধহীন ১০০ দিন দেখল বাংলাদেশ
‘বন্দুকযুদ্ধ’ শব্দটির সাথে ২০০৪ সালের পর থেকে কম বেশি সবার কাছেই পরিচিত। নারায়ণগঞ্জে ৭ খুন, কক্সবাজারে কাউন্সিলর একরাম হত্যা, কক্সবাজারে মেজর সিনহা হত্যাসহ বিভিন্ন ঘটনায় শব্দটি টক অব দ্য কান্ট্রিতে রূপ নেয়। সম্প্রতি র্যাব ও তার ছয় কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘণের দায়ে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করাকে কেন্দ্র করে শব্দটি আরও আলোচনায় আসে।
আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ২০২২ সালের প্রথম তিন মাসে দেশে কোন বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলে মানবাধিকার সংগঠনসহ যেসব সংগঠন সোচ্চার হয়ে উঠে তারাও এই ১০০ দিনে বন্দুকযুদ্ধ ঘটেছে বা বন্দুকযুদ্ধে কেউ মারা গেছে এমন অভিযোগ তোলেন নি।
এছাড়াও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর গত ১০০ দিনে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সন্দেহভাজন অপরাধীদের মধ্যে বন্দুকযুদ্ধে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই এই তথ্য দিয়েছে। এছাড়া দেশের সংবাদ মাধ্যমেও এই সময়ের মধ্যে এ ধরণের কোন তথ্য আসেনি।
তবে র্যাব দাবি করে আসছে বন্দুকযুদ্ধের সাথে তাদের কোন হাত নেই। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে অনেক সময় গুলি ছোঁড়ে র্যাব সদস্যারা। এসব বন্দুকযুদ্ধে শুধু যে সন্ত্রাসী নিহত বা আহত হয়েছে তা নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গুলিবিদ্ধ হয়েছে। তাদের দাবি মানবাধিকার লঙ্ঘণ হয়েছে এমন কাজ কখনোই করে না র্যাব।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও দাবি করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী কখনও ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যা করে না।
মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বস্তুনিষ্ঠভাবে নিষেধাজ্ঞা দেয়নি। তারা অতিরঞ্জিত সংবাদের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ আমাদের পুলিশ কখনো কাউকে ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যা করে না। বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা করা চ্যালেঞ্জিং। তবে আমাদের আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী সুন্দরভাবেই সেই দায়িত্ব পালন করছে। এদেশে অপরাধীদের মৃত্যুর বড় একটা কারণ, যখন সন্ত্রাসীদের ধরতে যাওয়া হয় তখন তারা সারেন্ডার করে না। তখন আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে গুলি ছুঁড়তেই হয়। তারপরও পুলিশ গুলি ছুঁড়লে সেটার তদন্তভার একজন ম্যাজিস্ট্রেটকে দেয়া হয়। তদন্তে কোনো গাফিলতি ধরা পড়লে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
তবে গত তিন মাসে কোন বন্দুকযুদ্ধ না থাকার খবর অনেকটা স্বস্তিদায়ক হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া জটিল প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। তিনি জানান, র্যাবের কর্মকাণ্ড, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে।
ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, নিষেধাজ্ঞা পরবর্তী ৩ মাসে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে যে ইতিবাচক পরিবর্তন এসেছে সেই অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন (নন-পেপার) যুক্তরাষ্ট্রকে শেয়ার করা হয়েছে।
তিন মাসের অগ্রগতিতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট কি না? এমন প্রশ্নে অবশ্য নীরব থেকেছেন ভিক্টোরিয়া নুল্যান্ড।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







