Ad

মহাসাগরে বিমান তলিয়ে গেলেও বেঁচে ছিলেন দুই সাহসী পাইলট

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (9)
Durbin News

৫০০০ ফুট উচ্চতা থেকে সোজা মহাসাগরে বিমান! তবুও প্রাণে বেঁচে গিয়েছিলেন পাইলটদের দুজনেই! অতল সমূদ্রে তলিয়ে যাবার পরও ঘটেছিলো এই বিস্ময়কর ঘটনা! এ্যাভিয়েশন জগতে এমনই এক কান্ড ঘটেছিল ২০১৬ সালের জুলাই মাসে। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে চলছিলো বিমানটি। বিমান চালাচ্ছিলেন নারী বৈমানিক সিডনি উয়েমোতো এবং তার সঙ্গে কো পাইলট হিসেবে ছিলেন ডেভ ম্যাকমাহন। সেদিনই প্রথম তারা একসঙ্গে বিমানটি চালাচ্ছিলেন। তবে বিমানে ছিল না কোনো যাত্রী। এমনকি তারা দুজন ছাড়া আর কোনো ক্রুও ছিল না। মূলত বিমান চূড়ান্তভাবে উড়ানোর পূর্বে তারা একটি শর্ট ট্রিপ দিচ্ছিলেন। যাত্রাপথ ছিল ওয়াহু থেকে কনা, হাওয়াই দ্বীপে। শুরুতে বিমানে কোনো ত্রুটি থাকলেও উড়ার কিছুক্ষণ পরই একটা বিকট শব্দ শুনতে পেলেন দুজনেই। এমন শব্দ শোনার পরপরই কো-পাইলট ম্যাকমাহন বিমানটিকে ৫ হাজার ফুট উচ্চতা থেকে সমুদ্রপৃষ্ঠের এক হাজার ফুট ওপরে নামিয়ে আনলেন। তাতে মনে হলো, ইঞ্জিনটি এবার যেন একটু ভালোই চলছে। পরক্ষণেই বিমানের ডান এবং বাম দিকের দুটো ইঞ্জিনই অচল হয়ে যায়। বিমানটি তখন দ্রুতই নিচের দিকে নামছে। দুই পাইলট ফুয়েল পাম্প চেক করলেন, হাতল ধরে জোরে টান দিলেন। এভাবে করলে অনেক সময় বন্ধ ইঞ্জিন চালু হয়ে যায়।তবে কিছুতেই কোনো কাজ হলো না। এরকম জরুরি পরিস্থিতিতে কী করতে হবে তারা ভেবে পাচ্ছিল না। উড়োজাহাজের ভেতরটা তখন গরম বাতাসে ভরে যায়। তাই গরম বাতাস থেকে বাঁচতে ককপিটের দরজা খুলে দিলেন। সেসময় উড়োজাহাজটি সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছিল। উড়োজাহাজটি যখন সমুদ্রের ৩০০ ফুটের মধ্যে চলে এসেছে, তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলকে শেষ বার্তা দিলেন উয়েমোতো, ‘আমরা ২৫ মাইল উত্তর-পশ্চিম দিকে আছি। আমরা নিচের দিকে নেমে যাচ্ছি।’ উড়োজাহাজটি যখন তীব্র গতিতে সমুদ্রের দিকে নামছিল, উয়েমোতো তখন জোর করে ভাবতে লাগলেন, ওখানে পানির ওপর একটি রানওয়ে আছে। সমুদ্রের প্রবল বাতাসে কান বন্ধ হবার উপক্রম হয়েছিল তাদের। প্রচণ্ড গতিতে সান ফ্রান্সিসকোর উপকূল থেকে প্রায় ১০ মাইল দূরে প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়ে বিমানটি।একটু পরেই চোখ খুললেন তারা। দেখলেন অলৌকিক ভাবে দুজনেই বেঁচে আছেন। উড়োজাহাজের খোলা দরজা দিয়ে হু হু করে পানি ঢুকছে। ম্যাকমাহন ভাবলেন, ‘বেঁচে যখন আছি তখন এখান থেকে বেরোতে হবে এবং একটুও দেরি করা চলবে না।’ ডুবন্ত বিমানের ভেতরে তখন হাঁটু পানি। যে কোনো মুহূর্তে সেটি সমুদ্রের পানিতে ডুবে যেতে পারে। তারা দ্রুত সিটবেল্ট খুলে ফেললেন এবং লাইফ জ্যাকেট পড়ে সমুদ্রে ঝাঁপ দিলেন।বেরিয়ে এসেই উড়োজাহাজের পাখা ধরে ভেসে থাকার চেষ্টা করলেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিমান সমুদ্রের পানিতে তলিয়ে গেল। সমুদ্র তীরে জন্ম নেয়া ম্যাকমাহন ভাবলেন আরে, আমি তো এই ওয়াহু এলাকারই ছেলে। সমুদ্রতীরে জন্মেছি, পানিতে খেলা করেছি, সার্ফিং করেছি, সাঁতার কেটেছি, নৌকা চালিয়েছি। এখন আমরা দু’জন একটু কষ্ট করে ভেসে থাকতে পারলেই হবে। কোস্টগার্ড তো জানেই কোথায় আছি আমরা। ওরা তো আসবেই। উয়েমোতোর ভাবনাটা ছিল ম্যাকমাহনের ঠিক উল্টো। ভীষণ ভয় পেয়ে ভেঙে পড়েছেন তিনি। তাকে সাহস দেয়ার চেষ্টা করলেন ম্যাকমাহন। ঢেউ ভাঙতে ভাঙতে টুকটাক কথা বলতে থাকলেন তিনি। কয়েক ঘণ্টা পরে আকাশে দেখা গেল মার্কিন নৌবাহিনীর একটি বিমান পুরো এলাকায় চক্কর দিচ্ছে। বিমানটি দু’জনের ঠিক মাথার ওপর দিয়ে উড়ে গেল। ম্যাকমাহন তার লাইফ জ্যাকেট দুলিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইল। কিন্তু উদ্ধারকর্মীদের কেউ তাদের দেখলো না। পরের কয়েক ঘণ্টাও একের পর এক উড়োজাহাজ তাদের খোঁজে মাথার ওপর দিয়ে উড়ে গেল। তারাও প্রাণপণ চেষ্টা করল উদ্ধারকারীদের চোখে পড়ার। তবে এবারও কেউ তাদের দেখতে পেল না। এই সময়ে সাতরে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তারা। এরমধ্যেই জেলিফিশের কামড় খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন উয়েমোতো। এই সময়ে তার মাথাটা কোন রকমে পানির উপর ভাসিয়ে রেখেছেন ম্যাকমাহন। এর কিছুক্ষণ পরেই আবার তিনি জ্ঞান ফিরে পান।পিছু নিয়েছিল ছোট ব্ল্যাক ফিশের ঝাঁক। এমনকি পানির উপরিভাগ থেকে তিন মিটারের মতো নিচে একটি হাঙরও দেখেছিলেন তারা।সমুদ্রে ভাসতে ভাসতেই প্রায় ২০ ঘণ্টা কেটেছে। শেষমেষ হাল ছেড়ে দিয়েই তারা পানিতে ভাসতে থাকলেন। সেই মুহূর্তে তারা আবারো একটি হেলিকপ্টারের আওয়াজ শুনতে পেলেন। দুজনই প্রাণপণে হাত নাড়াতে লাগলেন।এবার কাজ হয়েছে, হেলিকপ্টারটি তাদের মাথার ওপর এসে থামল। দশ মিনিটের মাথায় দ্বিতীয় আরেকটি হেলিকপ্টার চলে আসল। একটি ধাতব উদ্ধারকারী ঝুড়ি নিয়ে বেশ নিচুতে নেমে এলেন একজন উদ্ধারকারী। তারপর প্রথমে উয়েমোতো এবং পরে ম্যাকমাহনকে তুলে নেয়া হলো। এভাবেই সেদিন নির্ঘাত মৃত্যুর কবল থেকে বেঁচে ফিরেছিলেন দুই পাইলট!

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad