Ad

বেশি স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি: প্রধানমন্ত্রী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sheikhhasina
Durbin News

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি সবাইকে বলে দিয়েছি, সংশ্যান নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আপনাদেরও (প্রবাসী) বলবো স্যাংশন-ট্যাংশন নিয়ে মাথা ঘামাবেন না। দেশ আমাদের, আমাদের দেশটাকে আমরাই গড়ে তুলবো। কারও মুখাপেক্ষী হতে হবে না। বেশি স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি। আমরাও দিয়ে দিবো।সোমবার (২ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার ম্যাথডিস্ট চার্চ হলে নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে।সরকার প্রধান বলেন, কথায় কথায় স্যাংশন, কে কাকে স্যাংশন দেয়, সেটা আমার প্রশ্ন। আমি স্পষ্ট করে একটা কথাই বলছি, যাদের দিয়ে সন্ত্রাস দমন করলাম, জঙ্গিবাদ দমন করলাম তাদের ওপরে স্যাংশন, এটা কোন ধরনের কথা? তখন কি জঙ্গি আর সন্ত্রাসী থাকবে বাংলাদেশে।শেখ হাসিনা বলেন, ২০০১ এর নির্বাচনের আগে আমার কাছে প্রস্তাব এসেছিল, গ্যাস বিক্রি করার। গ্যাস বিক্রি করলে ক্ষমতায় থাকতে পারবো। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ আমার নেই। চক্রান্ত-ষড়যন্ত্র করে আমাদেরকে ক্ষমতায় আসতে দিলো না। আর ক্ষমতায় আসলো কে? খালেদা জিয়া, তার সাথে জামায়াতে ইসলামী।তিনি আরও বলেন, ’৯১ সালের নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাইনি। তখন রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ। তিনি আমাকে ডেকেছিলেন। বলেছিলেন, আপনি তো সরকার গঠন করতে পারেন। আপনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন। কীভাবে? আমি যদি জাতীয় পার্টি ও জামায়াতের সমর্থন নিই, তাহলে সরকার গঠন করতে পারবো। আমি বলেছিলাম, দুঃখিত! আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পাইনি, এভাবে সরকার গঠন করতে পারি না। আপনি অন্য কাউকে ডাকেন। কারণ, এখানে আমার নীতির প্রশ্ন আছে। ক্ষমতা নিই নাই।প্রধানমন্ত্রী বলেন, বিএনপির যে স্বভাবজাত চরিত্র, ক্ষমতায় এসেই মামলা, হামলা, অত্যাচার, জেল, জুলুম, নির্যাতন, লুট, দুর্নীতি শুরু করে। তারপর ক্ষমতায় থাকার জন্য ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একটা নির্বাচন করলো। পুরো নির্বাচনে কোনো দলই অংশগ্রহণ করেনি। ২ শতাংশ ভোটও পড়েছে কি না… ঘোষণা দিয়ে দিলো খালেদা জিয়া প্রধানমন্ত্রী। আর সে নির্বাচনে জনগণের ভোট চুরি করে সংসদে জাতির পিতার হত্যাকারী খুনি রশিদ ও খুনি হুদাকে বিরোধী দলের চেয়ারে বসালো খালেদা জিয়া। তাদের যে মানসিকতা, হত্যার সঙ্গে জড়িত, তা কতভাবে প্রমাণিত হয়।বাংলাদেশের মানুষ ভোটচোরদের ক্ষমতায় থাকতে দেয় না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ভোট চুরির অপরাধে দেড় মাসের মাথায় ’৯৬ সালের ৩০ মার্চ খালেদা জিয়াকে হটিয়ে দেয় জনগণ। এরপর নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকার গঠন করি। তখন মানুষ উপলব্ধি করে সরকার জনগণের সেবক হয়, জনগণের জন্য কাজ করে। কিন্তু ২০০১-এ? আবার চক্রান্তের শিকার হই।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা এখন দেখি, রোজ আন্দোলন করবে, সরকার উৎখাত করবে। আলটিমেটাম পেলাম, ১০ ডিসেম্বর… ডাকঢোল পিটালো। কেউ ঘাবড়ে গেলো, কেউ ভয় পেলো; আমি বললাম ভয় পাওয়ার কিছু নেই। ১০ ডিসেম্বর আসলো, গ্যাস বেলুনের গ্যাস চুপসে গেলো। এখনও প্রতিদিন ধমক শুনি। ডিজিটাল বাংলাদেশ করেছি, আমাদেরই করা ডিজিটাল বাংলাদেশ দিয়ে আমাদেরকেই উৎখাতের চক্রান্ত।চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে খালেদা জিয়ার প্রতি কেন সহানুভূতি দেখাতে হবে, এ সময় এমন প্রশ্নও তুলেন তিনি। জানান, এখন তার আর কিছু করার নেই। আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে তিনি যেতে পারবেন না।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad