

ভোট সামনে এলেই দেশে গুমের ঘটনা বাড়ত এমন চিত্র উঠে এসেছে গুম–সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্বাচনকে ঘিরে বিরোধী রাজনৈতিক শক্তির নেতা কর্মীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে গুম চালানো হতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালে দেশে গুমের ঘটনা ছিল ৬১টি। এর পরের বছর ২০১৩ সালে সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়ায় ১২৮টিতে। আবার ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করেও গুমের ঘটনা বেড়ে যায়, যা পরবর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিশন চলতি বছরের ৪ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের ১৬ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের গণহারে আটক করা হতো এবং বেছে বেছে গুমের শিকার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়,
আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করে। আর ২০১৮ সালের নির্বাচন ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পায়, যেখানে ভোটের আগেই ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগ ওঠে। এই তিনটি নির্বাচনের আগেই গুমের সংখ্যা বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে।
ছবি: দূরবিন নিউজ
কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, গুমের ঘটনা বাড়া কমার সঙ্গে রাজনৈতিক উত্তেজনা, বড় সমাবেশ, বিক্ষোভ এবং নির্বাচনের সরাসরি সম্পর্ক রয়েছে। ২০১৩ সালে গুমের ঘটনা বৃদ্ধির সঙ্গে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের যোগসূত্র পাওয়া যায়। একই প্রবণতা দেখা যায় ২০১৮ সালের নির্বাচনকেও ঘিরে। ওই সময় বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীরাই বেশি গুমের শিকার হন।
প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মোট ৯৪৮ জন গুমের শিকার হয়েছেন। এর মধ্যে ১৫৭ জন এখনো নিখোঁজ। গুমের শিকারদের মধ্যে জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সংখ্যা বেশি হলেও, গুমের পর ফিরে না আসা নিখোঁজ ব্যক্তিদের বড় অংশ বিএনপি ও এর অঙ্গসংগঠনের। নিখোঁজদের মধ্যে ৬৮ শতাংশ বিএনপি ও যুবদলের নেতা কর্মী এবং ২২ শতাংশ জামায়াত শিবিরের নেতা কর্মী।
কমিশন বলছে, গুম বোঝার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ। এতে স্পষ্ট হয়, গুম কোনো সাধারণ আইনশৃঙ্খলা–সংক্রান্ত ঘটনা ছিল না; বরং নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিরোধী মত দমনের কৌশল হিসেবে এটি ব্যবহার করা হয়েছে।
ছবি: দূরবিন নিউজ
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১ হাজার ৫৬৪টি গুমের ঘটনা নথিভুক্ত করেছে কমিশন। এর মধ্যে সবচেয়ে বেশি গুম হয়েছে ২০১৬ সালে ২১৫টি। ২০১৭ সালে ১৯৪টি, ২০১৮ সালে ১৯২টি এবং ২০১৫ সালে ১৪১টি গুমের ঘটনা ঘটে। তুলনামূলকভাবে ২০২০ ও ২০২১ সালে গুমের সংখ্যা কমলেও ২০২২ সালে তা আবার বেড়ে দাঁড়ায় ১১০টিতে। ২০২৪ সালে গুমের সংখ্যা ছিল ৪৭।
প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব পরিবর্তনের সঙ্গে গুমের সংখ্যা ওঠানামা করেছে। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, ২০১৬ সালে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) পদ থেকে মেজর জেনারেল জিয়াউল আহসানকে সরানোর পর গুমের সংখ্যা কিছুটা কমে আসে। তবে কমিশনের মতে, এতে গুম পুরোপুরি বন্ধ হয়নি।
২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর গুমের ঘটনায় সাময়িক ব্যাঘাত ঘটলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সন্ত্রাসবাদ দমন ও অপরাধ প্রতিরোধমূলক আটক আইনকে আওয়ামী লীগ সরকার বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
কমিশনের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক চাপ মোকাবিলায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পরিবর্তে গুমকে কৌশল হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এই চর্চা দীর্ঘ সময় ধরে চলায় গুম আওয়ামী লীগ সরকারের শাসনামলে একটি নিয়মিত দমনমূলক পদ্ধতিতে পরিণত হয়।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।