Ad

যুদ্ধ চললেও রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে অনিশ্চয়তা নেই বলছে রাশিয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
nE92vHHGid4ySZrVwY8mmd79hpOg45xtR3tyAq8a
Durbin News

নিজস্ব প্রতিবেদক:ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চললেও দেশের সবচেয়ে বড় বিনিয়োগের বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষ করার ক্ষেত্রে কোনও অনিশ্চয়তা নেই বলে নিশ্চিত করেছে রাশিয়া। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে এখন পর্যন্ত ৪৪ হাজার কোটি টাকা খরচ হয়েছে। কেন্দ্রটির সর্বশেষ বাজেট এক লাখ ১৩ হাজার কোটি টাকার মধ্যে আর্থিক অগ্রগতি প্রায় ৪০ শতাংশ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারির ২২ তারিখ পর্যন্ত অর্থনৈতিক অগ্রগতি ছিল ৩৮ দশমিক ৪০ ভাগ। গত একমাসে আরও এক থেকে দেড় ভাগ অগ্রগতি হয়েছে। কেন্দ্রটির ভৌত অগ্রগতি ৪৫ দশমিক ৪৯ ভাগ। এটিও জানুয়ারির তুলনায় খানিকটা বেড়েছে।

প্রথমে সাধারণ চুক্তি অনুযায়ী রূপপুর কেন্দ্রের বাজেট ছিল এক লাখ এক হাজার কোটি টাকা। পরে ভূমি উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, নকশা প্রণয়নসহ আনুষাঙ্গিক খরচ দেখিয়ে ১২ হাজার কোটি টাকা বাড়িয়ে এই প্রকল্পের খরচ এক লাখ এক হাজার ১৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়।

এরমধ্যে ৯০ ভাগ অর্থ রাশিয়া ঋণ হিসেবে দিচ্ছে। যার পরিমাণ এক লাখ এক হাজার ৭০০ কোটি টাকা। বাকি ১০ ভাগ (১১ হাজার ৩০০ কোটি) বাংলাদেশ সরকারের বিনিয়োগ।

মোট ২ হাজার ৪০০ মেগাওয়াটের দুটি ইউনিটের মধ্যে এক হাজার ২০০ মেগাওয়াটের প্রথম ইউনিট উৎপাদনে আসবে ২০২৪ সালে। অন্য ইউনিটটি উৎপাদনে আসবে এর পরের বছর। ইতোমধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য সঞ্চালন লাইন নির্মাণের কাজ শুরু করেছে পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি)। ভারতীয় কোম্পানি ট্রান্সরিয়েল লাইটিং ঠিকাদার হিসেবে রূপপুর থেকে ধামরাই পর্যন্ত ট্রান্সমিশন লাইন নির্মাণের কাজও শুরু করেছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় আর বাড়ার আশঙ্কা নেই। একইসঙ্গে কেন্দ্রটি নির্মাণে এখনও বিশেষ জটিলতাও দেখা দেয়নি। সিংহভাগ যন্ত্রাংশের নির্মাণ শেষ। এখন সেগুলো বসানো হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান শুরুতেই কেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের ক্রয়াদেশ দিয়েছে। যেসব যন্ত্রাংশ আসছে সেগুলো স্থাপন করা হচ্ছে। এতে ঠিক কত টাকার দরকার হবে সেটি আলাদা করে বলা কঠিন।

তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চললেও দেশের সবচেয়ে বড় বিনিয়োগের এই বিদ্যুৎ প্রকল্প নিয়ে কোনও অনিশ্চয়তা নেই বলেও নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad