জাতীয়
ভারতের দুই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ ভারতের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘এক্স’-এ জয়শঙ্কর বৈঠককে স্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন এবং একটি ছবি শেয়ার করেছেন।
এদিন কয়েক ঘণ্টার ব্যবধানে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গেও বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং সহযোগিতার নতুন ক্ষেত্র প্রসারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেছেন, বাংলাদেশ অভিন্ন স্বার্থ ও পারস্পরিক লাভের ভিত্তিতে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে সদা প্রস্তুত।
দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এই সাক্ষাৎগুলো দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় ও সম্প্রসারণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কাদেরসহ ৭ জনের মামলায় সাক্ষ্য শেষ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৪ আগস্ট দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের তারিখ এগিয়ে আনার সরকারি সিদ্ধান্তের পর রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে যোগদানের তারিখ প্রায় এক মাস এগিয়ে আনায় রোববার বিকেলে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা।

এলপিজির নতুন দাম ঘোষণা
ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।





